বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বন্যাকবলিত এলাকায় পুনরায় পরীক্ষা নেওয়ার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর থেকে শহরের জিরোপয়েন্ট খ্যাত গুণগাছতলা এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। পরে তারা বিক্ষোভ মিছিল ও স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সমবেত হয়ে বিভিন্ন দাবি সংবলিত স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টাব্যাপী বিক্ষোভের কারণে শহরের প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সাধারণ পথচারী ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছিল এবং গুণগাছতলা এলাকায় বিপুলসংখ্যক শিক্ষার্থীরা অবস্থা নেন অনেকে ফুটবল খেলতে দেখা যায়।
শু/আজা