তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলা–এর মনতলা রেল স্টেশন–এর কাছে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি লাইনচ্যুত হয়ে একাধিক বগি ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নোয়াপাড়া রেলওয়ে স্টেশন–এর স্টেশন মাস্টার মো. মনির মিয়া। তিনি জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় সিলেট–এর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে সিলেটগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত উদ্ধার কাজ শেষ করে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত