দুই দিনের সফরে নিজ জেলায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ

কক্সবাজার প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  

শুক্রবার, ১৭ জুলাই, তিনি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এসময় তিনি বলেন, "বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।" তিনি আরো জানান, দেশের বন্যাকবলিত এলাকাগুলোতে সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি নিরুপণে জরিপ কার্যক্রম চলছে। জরিপ শেষ হলে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ অবকাঠামো সংস্কার এবং কৃষকদের পুনর্বাসনের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

​এরপর তিনি চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও বসতবাড়ি পরিদর্শন করেন এবং স্থানীয়দের দুর্ভোগের কথা শোনেন। ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন।

এসময় রাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এর সাথে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

​দুই দিনের এই সফর শেষে শনিবার (১৮ জুলাই) রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।  

 

শু/আজা
 

এলাকার খবর

সম্পর্কিত