নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নওগাঁ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

নওগাঁর মহাদেবপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে শুকুর আলী (৫৮) নামের এক মোটরসাইকেল চালক শ্বশুর নিহত হয়েছে। এ ঘটনায় জামাই সাদ্দাম হোসেন (৩৪) আহত হয়েছেন এবং তাদের সাথে থাকা ১০ বছরের নাতি অক্ষত অবস্থায় আছে। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দেবীপুর মোড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শ্বশুরের মৃত্যু হয়। 
নিহত শ্বশুর শুকুর আলী পার্শ্ববর্তী নিয়ামতপুর উপজেলার পাইকরা গ্রামের বাসিন্দা এবং আহত সাদ্দাম হোসেন একই গ্রামের জিয়ার আলী মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ছাতুনতলী এলাকায় কন্য যাত্রী হয়ে আসেন। সেখান থেকে তার মেয়ে জামাই ও নাতিকে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাসা নিয়ামতপুরের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে ছাতুনতলী-দেবীপুর মোড়ের মাঝামাঝি এলে মহাদেবপুর থেকে শিবপুরগামী একটি দ্রুত গতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে জামাই আহত হন এবং নাতি অক্ষত অবস্থায় রয়েছে।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে। 

বিষয়:

নওগাঁ
এলাকার খবর

সম্পর্কিত