নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি) শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাছান উদ্দীন। বৃহস্পতিবার ( ১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো.তামজিদ হোসাইন চৌধুরীর স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: হাছান উদ্দীন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন পদে দায়িত্ব পালন করবেন। এ সময় বিধি মোতাবেক তিনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।
নব নিযুক্ত ডিন ড. হাছান উদ্দীন বলেন,নোবিপ্রবি শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন এই দায়িত্ব অর্পণ করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
একইসঙ্গে নোবিপ্রবি প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।নতুন দায়িত্বে সকলের দোয়া, সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করছি। শিক্ষার মানোন্নয়ন ও একটি সমৃদ্ধ একাডেমিক পরিবেশ গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।