রংপুরে বিভাগীয় পাঠক সমাবেশ ও শিশুদের চিত্রাংঙ্কন প্রতিযোগিতা

রংপুর ব্যুরো
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বইপড়া ও সৃজনশীল চর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করতে রংপুরে বিভাগীয় পাঠক সমাবেশ ও শিশুদের চিত্রাংঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গণগ্রন্থাগার অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গনে পাঠক সমাবেশ ও শিশুদের চিত্রাংঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এসময় স্টলগুলোতে বিভিন্ন প্রকাশনার বই ঘুরে দেখেন পাঠক-দর্শনার্থীরা। গণগ্রন্থাগার ভবনের মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. বিল্লাহ হোসেন খান, গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক ডা. সঞ্জীব সূত্রধর, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, বর্তমান প্রযুক্তি নির্ভর সময়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যম ও নানা ডিজিটাল বিনোদন আমাদের পাঠাভ্যাসকে অনেকাংশে কমিয়ে দিচ্ছে, তখন পাঠক সমাবেশ মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে বইমুখী করতে এমন আয়োজন অত্যন্ত কার্যকর হবে।
 

বিষয়:

রংপুর
এলাকার খবর

সম্পর্কিত