রংপুরে বুড়িমারী কমিউটার এক্সপ্রেস লাইনচ্যুত

রংপুর ব্যুরো
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রংপুর রেলস্টেশনের পার্শ্ববর্তী বাবুপাড়া এলাকায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার এক্সপ্রেসের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়েছে। আজ ৮ আগস্ট শনিবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রংপুর রেলস্টেশনের সুপার মামুন মিয়া। ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় যাত্রীগণ চরম ভোগান্তিতে পড়েছে। স্টেশন সুপার বলেন, ট্রেনটি পার্বতীপুর যাচ্ছিল। স্টেশনের কাছে বাবুপাড়া এলাকায় ট্রেনের ইঞ্জিন ও বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ইঞ্জিন উদ্ধারে কাজ চলছে। তিনি আরও বলেন, ট্রেনটি ৩ নম্বর লাইনে থাকায় অন্য লাইন ক্লিয়ার ছিল। ফলে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবাবিক রয়েছে। 
 

বিষয়:

রংপুর
এলাকার খবর

সম্পর্কিত