সারাদেশ

সুন্দরগঞ্জের বেলকা উপ-স্বাস্থ্য কেন্দ্রটি নিজে অসুস্থ, চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত

রংপুর ব্যুরো
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা উপ-স্বাস্থ্য কেন্দ্রটি চিকিৎসক সংকট, তদারকির অভাব এবং দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের উদাসীনতার কারণে নিজেই যেন অসুস্থ’ হয়ে পড়েছে। ফলে দরিদ্র মানষের চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হয়েছে। এক সময় স্থানীয় মানুষের প্রাথমিক চিকিৎসাসেবা পাওয়ার অন্যতম প্রধান ভরসাস্থল ছিল বেলকা উপ-স্বাস্থ্য কেন্দ্রটি। তবে বর্তমানে কেন্দ্রটির অবকাঠামো ও সেবার মান নিয়ে মারাত্মক প্রশ্ন উঠেছে। শুধু বেলকা উপ-স্বাস্থ্য কেন্দ্র নয়, উপজেলার ৮টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, ৭টি উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং ৬২টি কমিউনিটি ক্লিনিকে নামে মাত্র চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বর্তমানে যে সকল কর্মী দায়িত্বে রয়েছে, অন্যান্য পদ শূন্য থাকার অজুহাতে তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। এমন কি  স্বাস্থ্য কেন্দ্রগুলো সময়মত খোলা হচ্ছে না। এমন কর্মকাণ্ড দেখে চিকিৎসাসেবা নিতে আসা এক নারী ক্ষোভ প্রকাশ বলেন, স্বাধীন দেশের এসব স্বাস্থ্য কর্মী স্বাধীনভাবে ঘুরে বেড়াতে তাতে দোষের কী?
চারপাশে ঝোপঝাড়, ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা এবং ভেতরে পোকামাকড়ের নিরাপদ আবাসনস্থলে পরিণত হয়েছে। সব মিলিয়ে উপ-স্বাস্থ্য কেন্দ্রটিতে চিকিৎসা নেওয়ার মতো পরিবেশ নেই বললেই চলে। সরকারি অর্থায়নে নির্মিত ভবনটি দীর্ঘদিনের অবহেলায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। অথচ এটি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ে না বলে অভিযোগ স্থানীয় মানুষের। ফলে সেবা নিতে এসে প্রতিদিন অনেক মানুষকে হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছে।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা যায়, উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৮টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, ৭টি উপ-স্বাস্থ্যকেন্দ্র এবং ৬২টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এছাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ১৩৬টি পদ শূন্য রয়েছে। ১৫টি ইউনিয়নের জন্য ১৫ জন মেডিকেল অফিসার বা সহকারী সার্জনের পদ এবং স্বাস্থ্য কমপ্লেক্সসহ ১৫টি ইউনিয়নে ১৭ জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদ রয়েছে। পাশাপাশি একটি অ্যাম্বুলেন্সচালকের পদও অনুমোদিত। তবে এসব পদে প্রয়োজনীয় জনবল না থাকায় স্বাভাবিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চিকিৎসক ও জনবলসংকটে অস্ত্রোপচারসহ বিভিন্ন সেবা বন্ধ থাকায় অনেক মূল্যবান চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত অবস্থায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
উপজেলার বেলকা বাজারের মো. সুমন মিয়া বলেন,  বেলকা উপ-স্বাস্থ্য কেন্দ্রটির অবস্থা দেখে মনে হয় এটি দেখাশোনা করার কেউ নেই। সপ্তাহে এক-দুই দিন খোলে, তাও মাত্র কয়েক ঘণ্টার জন্য। একজন পুরুষ ও একজন নারী কর্মী রয়েছে। উপ-স্বাস্থ্য কেন্দ্রের বারান্দায় খড়ের স্তুপ, সামনে কাঁকড়া গাড়ি, মাইক্রোবাস, ট্রলি, ভটভটি ও ডেকোরেটরের বাঁশ ফেলে রাখা হয়েছে। চারপাশে ঝোপঝাড় আর ভেতরে পোকামাকড়ের বাসা। এমন পরিবেশে চিকিৎসা নেওয়া অসম্ভব।
বেলকা চর এলাকার আসমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, তিন দিন ধরে ঔধধের জন্য ঘুরছি। এসে দেখি ডাক্তার নেই। আগে সব 
সময় ঔষধ পাওয়া যেত। এখন হাসপাতালে ঢুকলে মনে হয় অনেক দিন ধরে এখানে কেউ আসে না।
নাম প্রকাশ না করার শর্তে এক স্কুলশিক্ষক বলেন, বেলকা রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ এলাকা। বড় বড় নেতা থাকলেও স্বাস্থ্য কেন্দ্রটির এ দুরাবস্থা নিয়ে কেউ কথা বলেন না। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত এগিয়ে আসা প্রয়োজন। 
বেলকা উপ-স্বাস্থ্য কেন্দ্রে ১১টি পদ থাকলেও বর্তমানে দায়িত্বে নেই কেউ। একজন ফার্মাসিস্ট অন্য উপ-স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্ব পালনের পাশাপাশি এখানে সপ্তাহে দুদিন বসে। উপ-স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা ফার্মাসিস্ট মো. ফখরুচ্ছায়াম বলেন, আমাকে একাধিক জায়গায় দায়িত্ব পালন করতে হয়। এখানে সপ্তাহে দুই দিন ঔষধ বিতরণ করা হয়। পরিচ্ছন্নতাকর্মী না থাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হয় না। স্থানীয়দের আন্তরিকতার অভাবেই আশপাশের পরিবেশ এমন হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. কামরুল হাসান বলেন, 'নিয়মিত অফিস খোলা না থাকলে বা তদারকি না হলে একা আমার পক্ষে সব সামলানো সম্ভব নয়। স্বাস্থ্য কেন্দ্রটির এমন অবস্থার পেছনে স্থানীয়দের অসচেতনতাও দায়ী। তবে চিকিৎসক ও জনবলসংকটের বিষয়টি সত্য। আশপাশের পরিবেশ ভালো রাখতে স্থানীয় মানুষের সহযোগিতার বিকল্প নেই।
স্থানীয়দের দাবি, নিয়মিত তদারকি, প্রয়োজনীয় জনবল নিয়োগ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার করা গেলে বেলকা উপ-স্বাস্থ্য কেন্দ্রটি আবারও চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।
 

১

তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

২

ট্রাম্পের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিষয় নেই, বললেন জেলেনস্কি

৩

যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম

৪

কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির

৫

থানার সামনে যুবলীগের মিছিল, ধাওয়া দিয়ে ৮ জনকে ধরলেন বিএনপি নেতাকর্মীরা

৬

কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

৭

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

৮

বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান

৯

জাতীয় নাগরিক পার্টি পুনর্গঠিত হয়েছে, আমরা আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছি: পাটওয়ারী

১০

ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল

১১

এনসিপিকে বর্তমানে প্রক্সি জামায়াত পার্টি বলেও আর ভুল হবে না: রাশেদ খান

১২

নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলা

১৩

শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসাশিক্ষককে সপাটে চড় বাবার, ভিডিও ভাইরাল

১৪

সৌদি ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করলো ইতালি ও কানাডা

১৫

রংপুরে বহুতল ভবনসহ অনেক হাসপাতালে নেই অগ্নিনিরাপত্তাব্যবস্থা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত