সারাদেশ

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেল না রাবির চেসি ত্রিপুরাকে

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১০
 ছবি:

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে। বৃহস্পতিবার রাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
চেসি ত্রিপুরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘আমি বিকেল পর্যন্ত হাসপাতালে অবস্থান করছিলাম। পরে রাতে চিকিৎসকেরা আনুষ্ঠানিকভাবে চেসিকে মৃত ঘোষণা করেছেন। হাসপাতাল থেকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।’

সোমবার রাজশাহীর বাগমারায় এক সহপাঠীর বাসায় পূজার দাওয়াতে গিয়েছিলেন চেসি ও তাঁর আরেক সহপাঠী। সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশায় করে ক্যাম্পাসে ফেরার পথে দুর্গাপুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তাঁরা। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চেসি ত্রিপুরা মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর তাঁকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্থানান্তর করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চেসিকে ঢাকায় নেওয়ার উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়।

চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত চেসিকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

১

সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার মরদেহ দাফনে বাধা দিলেন ৭ সন্তান

২

ঋণ করে বিয়ে, শোধ করতে যে কাণ্ড ঘটালেন যুবক

৩

একসময় হতো রাজকীয় আয়োজন, কেন কমে গেল পরীমনির জন্মদিনের জৌলুশ

৪

শান্ত-মুশফিকদের ভরসা জোগালেন কালাম-জিসান

৫

অভিষেকেই প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন

৬

প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ব্যতিক্রমী ক্রিকেট বিশ্বকাপ

৭

৪২৯ রান তাড়া করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা

৮

সন্দ্বীপে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

৯

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি আহত

১০

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট

১১

ওসির সঙ্গে রুমিনের বাদানুবাদ, বললেন ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’

১২

সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী

১৩

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেল না রাবির চেসি ত্রিপুরাকে

১৪

আরও ২০ বাংলাদেশির সাজা কী জানায়নি সৌদি সরকার, মৃত্যুদণ্ড কার্যকরের পর বাড়ছে উদ্বেগ

১৫

সাইবার হামলার শঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত