সময় পেরিয়েছে, বদলেছে ঠিকানা। কেউ সিডনিতে, কেউ ব্রিসবেনে, কেউ মেলবোর্ন কিংবা অ্যাডিলেডে। তবু বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুত্ব আর স্মৃতির টান যে দূরত্ব মানে না, তারই প্রমাণ মিলল অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রাক্তন আইইউটিয়ানদের এক মিলনমেলায়। পরিচিত ‘গরু পার্টি’ ঐতিহ্যকে কেন্দ্র করে সিডনির রোজলি কমিউনিটি সেন্টারে বসেছিল ‘বিশাল গরু পার্টি’—যেখানে একদিনের জন্য ফিরে এসেছিল পুরোনো ক্যাম্পাসের আড্ডা, হাসি আর বন্ধুত্ব। IUTian Sydneysiders-এর আয়োজনে গত শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত দিনব্যাপী এ পুনর্মিলনীতে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য থেকে অংশ নেন ৪০০-এর বেশি প্রাক্তন আইইউটিয়ান ও তাদের পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর বন্ধু, সহপাঠী ও পরিচিতজনদের দেখা পেয়ে পুরো আয়োজনজুড়ে ছিল উচ্ছ্বাস, স্মৃতিচারণ ও প্রাণবন্ত আড্ডা। আইইউটির ক্যাম্পাস সংস্কৃতিতে ‘গরু পার্টি’ একটি পরিচিত ঐতিহ্য। সাধারণত স্নাতক হতে যাওয়া কোনো ব্যাচের উদ্যোগে অন্যান্য শিক্ষার্থী ও কমিউনিটির সদস্যদের জন্য ভোজ এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সময়ের সঙ্গে এই আয়োজন শুধু একটি বিশ্ববিদ্যালয়ভিত্তিক অনুষ্ঠান না থেকে প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনেরও প্রতীক হয়ে উঠেছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো ২০১৯ সালে সিডনিতে ‘গরু পার্টি’ থিমে অ্যালামনাই অনুষ্ঠান আয়োজন করা হয়। পরে ব্রিসবেন, অ্যাডিলেড ও মেলবোর্নেও একই ঐতিহ্যকে ঘিরে আয়োজন করেন প্রাক্তন আইইউটিয়ানরা। সেই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সাবেক শিক্ষার্থীদের আরও বড় পরিসরে একত্র করার লক্ষ্যেই আয়োজন করা হয় ‘বিশাল গরু পার্টি’। অনুষ্ঠানের শুরুতেই অস্ট্রেলিয়ার আদিবাসী অ্যাবরিজিনাল সম্প্রদায়ের প্রতি সম্মান জানানো হয়। এরপর পরিবেশিত হয় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত। দিনভর চলে পরিচিতি ও মতবিনিময়, ব্যাচভিত্তিক পুনর্মিলন, স্মৃতিচারণ এবং নানা সামাজিক পর্ব। অনেকের জন্য এ আয়োজন ছিল দীর্ঘ বিরতির পর পুরোনো বন্ধুদের সামনে বসার সুযোগ। কেউ ফিরে যান বিশ্ববিদ্যালয় জীবনের দিনগুলোর স্মৃতিতে, কেউ আবার বহু বছর পর খুঁজে পান হারিয়ে যাওয়া বন্ধুত্বের উষ্ণতা। একই সঙ্গে নতুন প্রজন্মের পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয়ের সুযোগ তৈরি হয় সাবেক শিক্ষার্থীদের মধ্যেও। সাংস্কৃতিক পর্বেও ছিল বৈচিত্র্য। প্রাক্তন আইইউটিয়ান ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে নাটক, নাচ ও ব্যান্ড সংগীত পরিবেশিত হয়। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠান হয়ে ওঠে আরও প্রাণবন্ত। আয়োজকদের মতে, ‘বিশাল গরু পার্টি’ কেবল একটি পুনর্মিলনী নয়; অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রাক্তন আইইউটিয়ান ও তাদের পরিবারের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করার একটি উদ্যোগ। একই সঙ্গে নতুন প্রজন্মের সঙ্গে আইইউটির ঐতিহ্য ও স্মৃতির যোগসূত্র তৈরির সুযোগও তৈরি হয়েছে...
প্রবীণ সাংবাদিক ও রংপুর থেকে প্রকাশিত দৈনিক প্রথম খবর পত্রিকার নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বাদ এশা রংপুর নগরীর সেনপাড়া জামে মসজিদে জানাজা শেষে মুন্সিপাড়া কবরস্থানে তাকে শ্বশুর-শাশুড়ি ও তার বড় স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়। এর আগে শনিবার সকাল ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তৌহিদুল...
অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবারও ক্যাম্বেলটাউন বাংলা স্কুল আয়োজন করেছিল বিভিন্ন অনুষ্ঠান। গত রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) স্কুল প্রাঙ্গণে প্রভাতফেরির মাধ্যমে দিনের অনুষ্ঠান শুরু হয়। প্রভাতফেরি উদ্বোধন করেন দেশবরেণ্য মানবাধিকার আইনজীবী, মুক্তিযুদ্ধ গবেষক, স্বাধীনতা ও একুশে পদক বিজয়ী সমাজকর্মী আব্রাহাম লিংকন। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কার্যকরী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথি ভাষাসংগ্রামীদের স্মরণ করেন। প্রভাতফেরিটি পুরো স্কুল প্রদক্ষিণ করে শহীদ ম...
মালয়েশিয়ার ঐতিহাসিক মালাক্কা প্রদেশে অবস্থিত ‘মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল-২০২৫’-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ। রোববার (১৯ অক্টোবর) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। হাইকমিশন জানায়, ১৬ থেকে ১৯ অক্টোবর চার দিনব্যাপী আয়োজিত এ আসরে খাদ্য ও পানীয়, হালাল ফ্যাশন, হালাল ট্যুরিজমসহ মোট ৯টি ক্লাস্টারে ৪০০টি বুথের মাধ্যমে বাংলাদেশ, কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন, ইন্দোনেশিয়া, ইরান, তাইওয়ান ও মালয়েশিয়াসহ বিশ্বের ৮টি দেশের বিভিন্ন প...
আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার বিক্রি হচ্ছে ৪ জুনের টিকিট। পশ্চিমাঞ্চলের এই টিকিট বিক্রি শুরুর পর ওয়েবসাইটে সর্বোচ্চ ২ কোটি ৭৬ লাখ হিট বা টিকিট ক্রয়ের চেষ্টা করা হয়েছে। Advertisement এর আগে পশ্চিমাঞ্চলের যেসব যাত্রী আগামী ৪ জুন ভ্রমণ করতে চান তাদের জন্য সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়। এরপর দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে। রোববার (২৫ মে) সকালে বাংলাদেশ রেলওয়ের সূত্র এসব তথ্য জানিয়েছে। রে...
ভারতের রাজধানী দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার কারণে তীব্র জলজটের হয়েছে। যার ফলে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। Advertisement রোববার (২৫ মে) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ব্যাপক বৃষ্টিতে মোতি বাগ, মিন্টো রোড এবং দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-সংলগ্ন এলাকায় তীব্র জলজট দেখা যায়। আবহাওয়া অফিস জানিয়েছে, রাত ১১ টা ৩০ থেকে ভোর ৫টা ৩০ পর্যন্ত ছয় ঘণ্টায় সর্বোচ্চ ৮২ কিলোমিটার বেগে বাতাস বইছে। এই সময়ে ৮১.২ মিলিমিটার...