তিন দিনের ভারতীয় সফর শেষ করে যুক্তরাজ্যে ফিরে গেছেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। প্রিন্সের প্রতিষ্ঠিত পরিবেশবিষয়ক উদ্যোগ আর্থশট প্রাইজের ষষ্ঠ আয়োজন উপলক্ষে ভারতে এসেছিলেন তাঁরা। ১৬ থেকে ১৮ নভেম্বর ভারত সফরে কেট মিডলটন আলেকজান্ডার ম্যাককুইন ও রোকসান্ডার মতো ব্র্যান্ডের পোশাকের পাশাপাশি ভারতীয় ব্র্যান্ডের পোশাক ও গয়না পরেছেন। প্রিন্স উইলিয়ামকে দেখা গেছে নেহরু কোট থেকে মনিশ মালহোত্রার প্রিন্স কোটে। ব্রিটিশ রাজজুটির সঙ্গে বিভিন্ন আয়োজনে দেখা গেছে একাধিক বলিউড তারকাকে। তবে তাঁর মধ্যে সবাইকে ছাপিয়ে যেন রাজায় রাজায় টক্কর হলো কারিনা কাপুর ও সাইফ আলী খানের সঙ্গে। ভারতের বিখ্যাত পতৌদির নবাব পরিবারের প্রিন্স সাইফ আলী খান ও তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সাজ ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো.ভারতীয় ডিজাইনারের লাল আনারকলিতে নজর কাড়লেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন.ক্যাটরিনা থেকে কারিনা, ৪০-এর পর মা হয়ে যাঁরা ভেঙেছেন প্রচলিত ধারণা.সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও কারিনা কাপুরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট.বয়স ৪৫ ছুঁই ছুঁই হলেও তারুণ্যে উজ্জ্বল কারিনা কাপুর খান, দেখুন নতুন ১১টি সেলফি
৩ হাজার ৫০০ পর্যটকের দৈনিক প্রবেশের অনুমতি, রাত্রিযাপন ১৫ মার্চ পর্যন্ত; অনুমোদিত জাহাজের অপেক্ষায় পর্যটক, বিকল্প পথে স্পিডবোট-ট্রলারে যাতায়াত; ফিটনেস ও ছাড়পত্র ছাড়া চলাচলের অনুমতি নয়, বলছে প্রশাসন। জাহাজ চলাচলে ছাড়পত্রের জটিলতায় মৌসুমের শুরুতেই বিলম্ব। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত হয়েছে ১ নভেম্বর থেকে। কিন্তু পর্যটন মৌসুমের প্রথম দিন কক্সবাজার থেকে দ্বীপটির উদ্দেশে ছাড়েনি কোনো পর্যটকবাহী জাহাজ। প্রয়োজনীয় কাগজপত্র, ফিটনেস সনদ, রুট পারমিট ও অন্যা...
ঢাকা থেকে বরিশালের নৌপথের দূরত্ব প্রায় ১৪১ কিলোমিটার। এ পথে লঞ্চে যাতায়াতে ভাড়া প্রায় ৪০০ টাকা। অন্যদিকে, কক্সবাজার থেকে সেন্টমার্টিনের দূরত্ব প্রায় ৯৫ কিলোমিটার হলেও জাহাজে যেতে পর্যটককে গুনতে হচ্ছে প্রায় ৪ হাজার ২০০ টাকা। দুই নৌপথের দূরত্ব ও ভাড়ার এই ব্যবধান নিয়ে প্রশ্ন তুলছেন পর্যটকেরা। তাঁদের অভিযোগ, সীমিত পরিবহনব্যবস্থা, ভাড়া নির্ধারণে স্বচ্ছতার অভাব এবং প্রতিযোগিতার ঘাটতির কারণে সেন্টমার্টিন ভ্রমণ ক্রমেই ব্যয়বহুল হয়ে উঠছে। দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য সেন্টমার্টিনের নীল জলরাশি,...
পর্যটকদের জন্য আগামী ১ নভেম্বর খুলছে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ। ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন পর্যটকেরা। এ সময় প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক যাওয়ার সুযোগ পাবেন। প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি। তবে দ্বীপের নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আগের বছরের নির্দেশনা বহাল থাকছে। সে অনুযায়ী, ডিসেম্বর ও জানুয়ারিতে রাতযাপন করা গেলেও নভেম্বর মাসে দিনে গিয়ে দিনেই ফিরতে হবে। ফেব্রুয়ারিতে পর্যটকদের জন্য দ্বীপটি বন্ধ থাকবে।...
স্বামীর মঙ্গলকামনা, ভালোবাসা ও সমৃদ্ধির প্রতীক সিঁদুর; দেবীকে বিদায় জানানোর রীতিতে মিশে আছে ধর্মীয় বিশ্বাস ও লোকাচার বিজয়া দশমী আজ। শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিদায়ের এই আয়োজনে পূজা-অর্চনা ও পুষ্পাঞ্জলির পাশাপাশি বিশেষ আকর্ষণ বিবাহিত নারীদের সিঁদুর খেলা। দেবীর চরণে সিঁদুর নিবেদন, মিষ্টিমুখ এবং একে অপরের কপাল ও গালে সিঁদুর মাখিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন তাঁরা। কিন্তু বিজয়া দশমীতে কেন এই রীতি পালন করা হয়? এর পেছন...
ধর্মীয় উৎসব, জাতীয় দিবস ও সাংস্কৃতিক আয়োজন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ছুটি দেওয়া হয়। তবে দেশভেদে ছুটির সংখ্যা ও ধরনে রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। ভৌগোলিক অবস্থান, ধর্মীয় বৈচিত্র্য ও ঐতিহ্যের প্রভাবও দেখা যায় ছুটির তালিকায়। ‘স্টারসইনসাইডার’ প্রকাশিত এক তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি সরকারি ছুটি দেওয়া ১০ দেশের মধ্যে এশিয়ার দেশগুলোর আধিপত্য রয়েছে। তালিকায় ২২ দিন ছুটি নিয়ে বাংলাদেশের অবস্থান পঞ্চম। ১০. ম্যাকাও: ২০ দিন ম্যাকাওয়ে বছরে ২০ দিন সরকারি ছুটি থাকে বলে তালিকায় উল্ল...