লাইফ স্টাইল

সেন্টমার্টিনে ডিসেম্বর-জানুয়ারিতে রাতযাপনের সুযোগ, যেতে লাগবে ট্রাভেল পাস

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০১:১১
 ছবি:

পর্যটকদের জন্য আগামী ১ নভেম্বর খুলছে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ। ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন পর্যটকেরা। এ সময় প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক যাওয়ার সুযোগ পাবেন। প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি। তবে দ্বীপের নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আগের বছরের নির্দেশনা বহাল থাকছে। সে অনুযায়ী, ডিসেম্বর ও জানুয়ারিতে রাতযাপন করা গেলেও নভেম্বর মাসে দিনে গিয়ে দিনেই ফিরতে হবে। ফেব্রুয়ারিতে পর্যটকদের জন্য দ্বীপটি বন্ধ থাকবে। দ্বীপে যেতে পর্যটকদের নিতে হবে ট্রাভেল পাসও।

রোববার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে পর্যটকদের ভ্রমণের সময়সীমা ও দৈনিক সংখ্যা নির্ধারণের সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাবরীনা রহমান বলেন, আগের প্রজ্ঞাপনে যেসব নির্দেশনা ছিল, সেগুলোই অনুসরণ করা হবে। অর্থাৎ, পর্যটকদের যাতায়াতের সময়সীমা নির্ধারিত হলেও রাতযাপনের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে।

সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণের সুযোগ চালুর খবরে দ্বীপজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। পর্যটননির্ভর এই দ্বীপের বাসিন্দা ও ব্যবসায়ীরা আশা করছেন, পর্যটকদের আনাগোনা শুরু হলে আবারও প্রাণচাঞ্চল্য ফিরবে। সচল হবে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁসহ পর্যটনকেন্দ্রিক বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। বাড়বে স্থানীয় মানুষের আয়-রোজগারের সুযোগ।

দ্বীপের বাসিন্দা জাবেদ ইকবাল চৌধুরী বলেন, আগামী মাস থেকে পর্যটকদের জন্য দ্বীপটি উন্মুক্ত করার ঘোষণা এলেও রাতযাপনের বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় অনেকের মধ্যে বিভ্রান্তি ছিল। এখন ডিসেম্বর ও জানুয়ারিতে রাতযাপনের সুযোগ থাকার বিষয়টি স্পষ্ট হওয়ায় দ্বীপবাসী আনন্দিত।

সেন্টমার্টিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, পর্যটকদের আগমন সামনে রেখে দ্বীপের বিভিন্ন পেশার মানুষ কর্মব্যস্ত হয়ে পড়েছেন। ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠান সংস্কারে ব্যস্ত সময় পার করছেন। পুরো নির্ধারিত সময়ে রাতযাপনের সুযোগ থাকলে পর্যটন ব্যবসায়ী ও ভ্রমণপিপাসু—উভয় পক্ষই উপকৃত হবেন। তিনি বলেন, কক্সবাজার থেকে দীর্ঘ সময় নৌপথ পাড়ি দিয়ে সেন্টমার্টিনে আসা পর্যটকদের জন্য দিনে গিয়ে দিনেই ফিরে আসা কষ্টকর। রাতযাপনের সুযোগ থাকায় ডিসেম্বর ও জানুয়ারিতে তাঁরা দ্বীপে কিছুটা বেশি সময় কাটাতে পারবেন।

পর্যটন ব্যবসায়ীদের ভাষ্য, দীর্ঘদিন পর্যটকদের যাতায়াত সীমিত থাকায় দ্বীপের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছিল। পর্যটকেরা ভ্রমণের পাশাপাশি রাতযাপনের সুযোগ পেলে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও নৌপরিবহনসহ বিভিন্ন খাতে ব্যবসা বাড়বে। সেই সঙ্গে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয় বাড়ার সম্ভাবনাও তৈরি হবে।

তবে পর্যটকদের যাতায়াত ও অবস্থানের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণসংক্রান্ত নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রবাল, সামুদ্রিক জীববৈচিত্র্য ও দ্বীপের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পর্যটকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি।

১

শ্রমিক আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাহীনতায় আনা যায়নি আসামি, ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত

২

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক গ্রেপ্তার

৩

সুন্দরী প্রতিযোগিতা থেকে চলচ্চিত্রে, রাজনীতি: জ্যোতিকা জ্যোতির যত উত্থান-পতন

৪

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা, সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীকে চিঠি

৫

শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি নিয়ে ফের চিঠি হাইকমিশনে

৬

গোপালগঞ্জে সহিংসতা ছড়ানোর শঙ্কা, চার জেলায় বিশেষ নিরাপত্তার সুপারিশ

৭

ডিসেম্বর ঘিরে রাজনৈতিক উত্তাপ, নিরাপত্তার পরীক্ষায় বিএনপি সরকার

৮

কারিনার ফ্যাশন যেন ‘রাজায় রাজায় টক্কর’

৯

মাথায় ইটের আঘাতের চিকিৎসা করাতে গিয়ে ১৩ বছর পর স্মৃতি ফিরে পেলেন বেবী

১০

শ্রমিক অসন্তোষে পোশাক খাতে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতির শঙ্কা

১১

মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে

১২

এপেক সম্মেলনে পুতিনের সঙ্গে ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে

১৩

‘রাফাল অকেজো, পাকিস্তানের সঙ্গে সংঘাতে বিপাকে পড়েছিল ভারত’

১৪

২ বছরের মধ্যে রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে উদ্যোগ নেয়ার নির্দেশ আইসিজের

১৫

আইসিজের রায়কে স্বাগত জানাল মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }