ব্ল্যাক ফ্রাইডের বেচাকেনা শুরু, কেন বিশ্বজুড়ে এত জনপ্রিয় এই উৎসব

লালমনিরহাট প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ২৭ নভেম্বর শুক্রবারের অপেক্ষায় আছেন। কারণ, দিনটি ব্ল্যাক ফ্রাইডে নামে পরিচিত। এদিন বিশেষ ছাড়ে পছন্দের বিভিন্ন পণ্য কেনার সুযোগ মেলে। এ জন্য কোথাও বিপণিবিতানের সামনে দীর্ঘ সারি, কোথাও অনলাইন স্টোরে পছন্দের পণ্যের জন্য অধীর আগ্রহ নিয়ে ক্রয়াদেশ দেওয়ার হিড়িক। এদিন টেলিভিশন, স্মার্টফোন, ল্যাপটপ থেকে শুরু করে পোশাক, প্রসাধনী ও আসবাব—প্রায় সব ধরনের পণ্যেই বিশেষ ছাড় দেয় নামীদামি রিটেইল চেইন বা খুচরা বিক্রেতারা। খবর সিএনএনের।

ব্ল্যাক ফ্রাইডে এখন ভীষণ আকাঙ্ক্ষিত কেনাকাটার মচ্ছব, যা শুরু হয়েছিল যুক্তরাষ্ট্র থেকে। তবে উৎসবটি সে দেশেই সীমিত থাকেনি। এত দিনে তা ইউরোপ, এশিয়া, লাতিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। দিনটিকে ঘিরে কয়েক সপ্তাহ আগে থেকেই বিশেষ বিপণন কার্যক্রম শুরু করেন বিক্রেতারা। ফলে এটি এখন শুধু এক দিনের কেনাকাটার আয়োজন নয়, বরং বিশ্বে খুচরা বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মৌসুমি উৎসবে পরিণত হয়েছে।

.

অর্থনীতিতে ব্ল্যাক ফ্রাইডের প্রভাব

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ব্যবসা–বাণিজ্যে বড়দিনেরও (২৫ ডিসেম্বর) বিশেষ ভূমিকা রয়েছে। তবে উৎসবের আবহে বেচাকেনাটা অনানুষ্ঠানিকভাবে শুরু হয় ব্ল্যাক ফ্রাইডের মাস নভেম্বর থেকে, যা এখন বড়দিন হয়ে নববর্ষ পর্যন্ত চলে। কেনাকাটার বড় অংশই হয়ে থাকে এই উৎসব মৌসুমে। মার্কিন অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হলো ভোক্তা ব্যয়। ফলে এ সময়ের কেনাকাটার প্রবণতা থেকে মানুষের ক্রয়ক্ষমতা, ভোক্তার আস্থা ও অর্থনীতির গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিটেইল ফেডারেশনের (এনআরএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি ২০২৬ সালের নভেম্বর ও ডিসেম্বরে দেশটির খুচরা বিক্রি গত বছরের একই সময়ের চেয়ে ৪ শতাংশ বেড়ে ১ লাখ ১৩ হাজার কোটি ডলারে দাঁড়াতে পারে।

অন্যদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে অ্যাডোবি অ্যানালিটিকসের পূর্বাভাসের বরাত দিয়ে বলা হয়েছে, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনলাইন কেনাকাটা হতে পারে ২৭ হাজার ৫১০ কোটি ডলারের। আগের বছরের তুলনায় যা ৬ দশমিক ৭ শতাংশ বেশি। শুধু ব্ল্যাক ফ্রাইডেতেই যুক্তরাষ্ট্রে অনলাইনে কেনাকাটা হতে পারে ১ হাজার ২৯০ কোটি ডলার। আগের বছরের তুলনায় যা ৯ দশমিক ২ শতাংশ বেশি। সাইবার মানডেতে অনলাইন বিক্রি হতে পারে ১ হাজার ৫১০ কোটি ডলার।

.
যুক্তরাষ্ট্রে নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার থ্যাংকসগিভিং ডে। এর পরদিনই ব্ল্যাক ফ্রাইডে। এ উপলক্ষে বিক্রেতারা যেমন বিশেষ ছাড় দেন, তেমনি ক্রেতারাও ছুটির আমেজে কেনাকাটা করেন। এই প্রবণতা বড়দিন হয়ে নববর্ষ শুরু হওয়া পর্যন্ত চলে।
.

এ বছরের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বৃদ্ধি। সিএনএনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ক্রেতারা উপহারসামগ্রীর পাশাপাশি শ্যাম্পু, প্রসাধনী, পোশাকের সাধারণ আইটেম ও গৃহস্থালি পরিষ্কারের পণ্য কিনছেন। অ্যাডোবির তথ্য অনুযায়ী, ১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনলাইনে কেনাকাটার পরিমাণ ছিল ৮ হাজার ২৫০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি।

এ ধরনের বিপুল কেনাকাটার ফলে খুচরা বিক্রির পাশাপাশি পরিবহন, গুদামজাতকরণ, পণ্য সরবরাহ, প্যাকেজিং ও ডিজিটাল পেমেন্ট খাতেও ব্যবসা বাড়ে। বাড়তি চাহিদা সামাল দিতে অনেক প্রতিষ্ঠান খণ্ডকালীন কর্মী নিয়োগ করে। আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা, বন্দর, কুরিয়ার ও লজিস্টিকস খাতেও এর প্রভাব পড়ে। বিশেষ করে চীনসহ এশিয়ার উৎপাদনকারী দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্রের বড়দিনের কেনাকাটার মৌসুম গুরুত্বপূর্ণ। কারণ, এ উপলক্ষে বিপুলসংখ্যক পণ্য উৎপাদিত হয়।

.

যেভাবে এল ব্ল্যাক ফ্রাইডে

ব্ল্যাক ফ্রাইডের ইতিহাস যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের সঙ্গে জড়িত। ১৯৫০-এর দশকে থ্যাংকসগিভিং ডের পরদিন বড়দিনের কেনাকাটা ও আর্মি-নেভি ফুটবল ম্যাচ দেখতে বিপুল মানুষের সমাগম ঘটত। এর ফলে শহরে যানজট ও বিশৃঙ্খলা তৈরি হতো। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত কাজ করতে হতো পুলিশ সদস্যদের। সে জন্য পুলিশ কর্মকর্তারা দিনটিকে নেতিবাচক অর্থে ‘ব্ল্যাক ফ্রাইডে’ নামে অভিহিত করেন। ১৯৬০-এর দশকে শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে।

থ্যাংকসগিভিং ডে হলো মূলত ফসলের ভালো ফলনের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে সময় কাটানোর উপলক্ষ। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ পারিবারিক ও সাংস্কৃতিক উৎসব এটি।

.

ইতিহাসভিত্তিক সংবাদমাধ্যম হিস্ট্রি ডট কমের তথ্যানুযায়ী, ১৮৬৯ সালের ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্বর্ণের বাজারে বড় ধরনের ধসের ঘটনাও ব্ল্যাক ফ্রাইডে হিসেবে অভিহিত হয়েছিল। তবে কেনাকাটার সঙ্গে এর সম্পর্ক তৈরি হয় ফিলাডেলফিয়ায়, ১৯৫০-এর দশক থেকে।

পরবর্তী সময়ে ব্যবসায়ীরা এই নামের ইতিবাচক ব্যাখ্যা দেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, বড়দিনের মৌসুমে বিক্রি বাড়লে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো লোকসানের লাল হিসাব থেকে মুনাফার কালো হিসাবে প্রবেশ করে। তবে এটাই এই নামের প্রকৃত ঐতিহাসিক উৎপত্তি নয়। ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রজুড়ে ব্ল্যাক ফ্রাইডে জনপ্রিয় হতে শুরু করে।

.

কেন এত গুরুত্বপূর্ণ এই দিন

যুক্তরাষ্ট্রে নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার থ্যাংকসগিভিং ডে পালিত হয়। এর পরদিনই ব্ল্যাক ফ্রাইডে। মানুষ এ সময় ছুটির আমেজে কেনাকাটা করেন। এ সুযোগ কাজে লাগিয়ে খুচরা বিক্রেতারা ইলেকট্রনিকস, পোশাক, খেলনা ও গৃহস্থালি পণ্যসহ বিভিন্ন সামগ্রীতে বিশেষ ছাড় দেয়।

বড়দিন ও নববর্ষের আগে বিক্রি বাড়ানো এবং পুরোনো মজুত কমানোর জন্যও দিনটি ব্যবসায়ীদের কাছে গুরুত্বপূর্ণ। তাই এটি যুক্তরাষ্ট্রের খুচরা বাণিজ্যের অন্যতম বড় আয়োজন।

একসময় ব্ল্যাক ফ্রাইডে মানেই ছিল দোকানের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি ও বিশেষ ছাড়ে পণ্য কেনার প্রতিযোগিতা। ইন্টারনেট ও ই-কমার্সের প্রসারে সেই চিত্র বদলে গেছে।

.

হিস্ট্রি ডট কমের তথ্যানুযায়ী, ২০০৫ সালে অনলাইন কেনাকাটার জন্য সাইবার মানডে আয়োজনের প্রচলন শুরু হয়। থ্যাংকসগিভিংয়ের পর প্রথম সোমবার এ আয়োজন করা হয়।

করোনাভাইরাস মহামারির সময় অনলাইন কেনাকাটা ব্যাপক জনপ্রিয়তা পায়। এখন অনেক প্রতিষ্ঠান নভেম্বরের শুরু থেকেই ছাড় দিতে শুরু করে। ফলে এক দিনের আয়োজন ছাড়িয়ে ব্ল্যাক ফ্রাইডে পুরো মাসের বিক্রয় উৎসবে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রের গন্ডি পেরিয়ে ব্ল্যাক ফ্রাইডে এখন যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, মেক্সিকোসহ বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। এসব দেশে থ্যাংকসগিভিং পালিত না হলেও খুচরা বিক্রেতারা বাণিজ্যিক উপলক্ষ হিসেবে দিনটিকে গ্রহণ করেছেন।

১

চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

২

ব্ল্যাক ফ্রাইডের বেচাকেনা শুরু, কেন বিশ্বজুড়ে এত জনপ্রিয় এই উৎসব

৩

ক্লাসরুমে এসে যদি দেখো শিক্ষক নেই, ছবি তুলে পাঠিয়ে দেবে: শিক্ষামন্ত্রী

৪

থাপ্পড় ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন শিশুটির বাবা

৫

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হলেন লালমনিরহাটের সাইদুল ইসলাম

৬

যুক্তরাজ্যের সঙ্গে ৪৮ ঘণ্টায় ডিজিটাল লেনদেন সম্পন্ন করল প্রাইম ব্যাংক

৭

দারকিনা বা ডানকিনে মাছ কোথায় হারাল

৮

গোপালগঞ্জে থানা, ট্রেন ও সরকারি বরাদ্দ স্থগিত, ভুগছে সাধারণ মানুষ

৯

এফডিএর অনুমোদন পেল স্তন ক্যানসারের নতুন ওষুধ উইলসার্ডলি

১০

৩৫ ছাত্রীর সবার বাল্যবিয়ে, শ্বশুরবাড়িতে; আলিম পরীক্ষায় শতভাগ ফেল

১১

ঢাকা উড়ালসড়কের কাজ ৮১% শেষ, শিগগিরই পান্থকুঞ্জ র‍্যাম্প চালুর সম্ভাবনা, কমলাপুর পর্যন্ত জুনে

১২

মুসলিমদের কোটা দিতে ওবিসি সংরক্ষণ কমাতে চায় বিরোধীরা, অভিযোগ মোদির

১৩

আফগানিস্তানে ঘরে ঘরে নারীদের ‘গোপন লড়াই’

১৪

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ নিয়ে যে ব্যাখ্যা ভারতের

১৫

হাসিনার বিমান চাওয়া ও সীমান্তে আওয়ামী নেতাদের অবস্থান নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }