এসডিএফে অনিয়ম-দুর্নীতি বন্ধসহ ১৩ দফা দাবি কর্মকর্তা-কর্মচারীদের

সুমন মাহমুদ, জামালপুর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১১
 ছবি:

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৬: ৫৫

সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের (এসডিএফ) বিভিন্ন কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও স্বজনপ্রীতি বন্ধসহ ১৩ দফা দাবি জানিয়েছে এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। একই সঙ্গে প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ১৬৫ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিরাপত্তা নিশ্চিত করা, মাঠপর্যায়ে কর্মরতদের হয়রানি বন্ধ এবং অভিজ্ঞ জনবলকে কাজে লাগিয়ে নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সংগঠনটি কোনো অনিয়ম, দুর্নীতি কিংবা প্রশাসনিক দুর্বলতার পক্ষপাতী নয়। বরং এসডিএফের স্বচ্ছতা, জবাবদিহি, সুশাসন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পক্ষে। কোনো অভিযোগ থাকলে তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে হবে। ব্যক্তিবিশেষের অনিয়মের দায় কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপিয়ে দেওয়া কিংবা নিরপরাধ কর্মীদের হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংগঠনটির ১৩ দফা দাবির মধ্যে রয়েছে—মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি, ভীতি প্রদর্শন ও প্রতিহিংসামূলক আচরণ বন্ধে প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনা প্রদান; চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ বাণিজ্য বন্ধ; ল্যাপটপসহ সব ধরনের কেনাকাটায় অনিয়মের শাস্তি নিশ্চিত এবং পদোন্নতিতে স্বজনপ্রীতি বন্ধ করা।

এ ছাড়া গ্রাম সমিতির জন্য বরাদ্দ করা টাকা ফেরত নেওয়া বন্ধ, দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং এসডিএফের মালামাল বিক্রি বন্ধের দাবি জানানো হয়। এসব দাবি বাস্তবায়ন না হলে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের অবিলম্বে পদত্যাগের আহ্বান জানায় সংগঠনটি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, এসডিএফের দীর্ঘদিনের অভিজ্ঞ জনবল, বিদ্যমান অবকাঠামো, কমিউনিটি সংগঠন এবং মাঠপর্যায়ের কার্যক্রম কাজে লাগিয়ে নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা সম্ভব। প্রায় ১ হাজার ১৬৫ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিরাপত্তার সঙ্গে তাঁদের পরিবারের জীবিকা, সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ জড়িত। তাঁদের দীর্ঘদিনের শ্রম, মেধা, অভিজ্ঞতা ও অবদান যথাযথভাবে মূল্যায়ন করা রাষ্ট্র ও প্রতিষ্ঠানের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব।

সংগঠনটি অর্থ উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সংশ্লিষ্ট সচিব এবং এসডিএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি বিষয়টির মানবিক, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক গুরুত্ব বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিজ্ঞ জনবলকে বাদ দিয়ে নয়, বরং তাঁদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এসডিএফের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী ও আহ্বায়ক মো. আব্দুল মতিন মিয়া।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

১

একটা পাসপোর্ট ছবি তুলব বলে

২

ট্রাম্পকে ব্রিফ, যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেই

৩

কথা ছিল ভাই অপেক্ষা করবেন, পরীক্ষা শেষে বোন জানলেন ভাই থানায়

৪

পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেমে মাতবেন শাকিব খান

৫

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নতুন কমিটি, আমির আবদুল মতিন

৬

জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন

৭

বিয়ের আসর থেকে চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও কনে ও স্বজনেরা

৮

বিএনপি-আওয়ামী লীগ দ্বন্দ্বের বাইরে নতুন রাজনৈতিক পথের খোঁজে

৯

গঠনতন্ত্রে পরিবর্তনের উদ্যোগ, জামায়াতে গঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদ

১০

গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও

১১

কুমিল্লায় শিগগিরই প্রতিষ্ঠিত হবে বিকেএসপি: ক্রীড়া প্রতিমন্ত্রী

১২

সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

১৩

সূচি চূড়ান্ত, আর্জেন্টিনায় ফিরছেন মেসি

১৪

যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৫

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }