মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

মুন্সিগঞ্জ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১১
 ছবি:

‘দেশ ছেড়ে পালিয়েও মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না’

শেখ হাসিনা আন্দোলনের নামে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। তাঁর শাসনামলে শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং বড় উন্নয়ন প্রকল্পের নামে লুট করা অর্থ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিল্লি ও যুক্তরাষ্ট্রে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সরকারি লৌহজং কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি ও গণতন্ত্রের পক্ষে কাজ করছেন এবং দেশকে সঠিক পথে পরিচালিত করছেন। তাঁর ভাষ্য, ফ্যাসিবাদী শক্তি এই পরিবর্তন মেনে নিতে পারছে না।

রিজভী আরও বলেন, চার-পাঁচ দিন আগে নড়াইলে বিএনপি নেতা সোহেল রানা ও শাহিনুর রহমানকে হত্যা করা হয়েছে। মুন্সীগঞ্জের ভাঙ্গা এলাকায় পদ্মা নদীর পাড়ে কৃষক দল নেতা রাজু মোল্লাকেও হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডকে দায়ী করে তিনি বলেন, দেশে রক্তপাত ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, শেখ হাসিনার রাজনীতি হত্যা, রক্তপাত ও সহিংসতাকে কেন্দ্র করে আবর্তিত। তাঁর দাবি, দেশ ছাড়ার পরও তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই চেষ্টা সফল হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, দেশে অগ্নিসংযোগ ও নানা ধরনের অরাজকতার ঘটনা ঘটলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর গুলি চালানোর নির্দেশ দেননি। তাঁর ভাষায়, সভ্য মানুষ ক্ষমতায় থাকলে অস্ত্রের ভাষা কিংবা হত্যার ভাষায় কথা বলে না।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য মো. রাসেদ। সঞ্চালনা করেন তানভীর আহমেদ অভি। প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর সরাফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক ও বাবুল আহমেদ, শেখ মো. আব্দুল্লাহ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সমতাজ আলো এবং টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক।

এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, সাবেক সদস্য বাদল হোসেন হাওলাদার, জেলা যুবদলের সভাপতি মো. সোহেল আহমেদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান। সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১

মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত

২

এবার ইসির সংলাপ নিয়েও জামায়াত-এনসিপির ভিন্ন অবস্থান

৩

ট্রাম্পের পুতিনকে বন্ধু বলাটা হিটলারকে বন্ধু বলার মতো: জেলেনস্কি

৪

কিংসের জয়, মোহামেডানের প্রথম হার; পুলিশের দাপটে শীর্ষে আবাহনীকে হারাল

৫

জামায়াত জোটের সঙ্গে নয়, ইসির সঙ্গে এককভাবে বৈঠক করবে এনসিপি

৬

আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ

৭

আবারও পাকিস্তানের কাছে হার, সেমিফাইনাল থেকেই বিদায় বাংলাদেশের

৮

মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার

৯

মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে

১০

রিকশার ব্যাটারি শেষ হয়, খোলস ভাঙা বিষাক্ত সিসা হয়ে ওঠে নতুন পণ্য

১১

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

১২

হাসিনার প্রত্যাবর্তন ঘিরে আওয়ামী লীগের প্রস্তুতি, সীমান্তে চিহ্নিত ৯ পথ

১৩

বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি লাভবান হচ্ছে ভারত

১৪

কমিটির বদলে হলে হলে সমন্বয়ক শিবিরের, গুপ্ত রাজনীতি নাকি সাংগঠনিক কৌশল?

১৫

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }