সারাদেশ

‘সেং কুটস্নেম’ উৎসবে নৃত্য-গান ও সাংস্কৃতিক পরিবেশনায় খাসিয়াদের বর্ষবিদায়

মৌলভাবাজার প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১১:১১
 ছবি:

মৌলভীবাজারের মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে দিনব্যাপী আয়োজন; খাসি ভাষার দুটি বইয়ের মোড়ক উন্মোচন, ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্যোগ

ঐতিহ্যবাহী পোশাকে নাচ-গান, লোকজ খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে উদ্‌যাপিত হয়েছে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় উৎসব ‘সেং কুটস্নেম’। খাসি বর্ষপঞ্জির ১২৭তম বছরকে বিদায় জানিয়ে ১২৮তম বছরকে স্বাগত জানাতে সোমবার (২৩ নভেম্বর) মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা উৎসবে খাসি সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন। তাঁদের পরনে ছিল ঐতিহ্যবাহী রঙিন পোশাক। বাঁশ ও সুপারি পাতায় সাজানো মঞ্চে পরিবেশিত হয় খাসি নৃত্য ও গান। উৎসবস্থলে ছিল ঐতিহ্যবাহী পণ্যের স্টলও।

মৌলভীবাজারে বর্ষ বিদায় অনুষ্ঠানে খাসিয়াদের সাংস্কৃতিক পরিবেশনা। স্ট্রিম ছবি

সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি আয়োজন করা হয় খাসি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতিযোগিতা। তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠা, তীর-ধনুক ও গুলতি চালানো এবং পান গোছানোর মতো প্রতিযোগিতা দর্শনার্থীদের আকর্ষণ করে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা অতিথি ও পর্যটকেরাও উৎসবে যোগ দেন। এ উপলক্ষে খাসি ভাষার দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের কাছে খাসি ভাষা, সংস্কৃতি ও হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলা পরিচিত করে তোলা এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে বিভিন্ন খাসিয়া পুঞ্জির মানুষের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করা এবং বৃহত্তর সমাজের কাছে নিজেদের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে উৎসবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‘সেং কুটস্নেম’ শব্দের অর্থ খাসি বর্ষবিদায়। খাসি সম্প্রদায়ের মধ্যে ১৮৯৯ সাল থেকে এ উৎসব পালনের ঐতিহ্য রয়েছে। বাংলাদেশে ২০১১ সাল থেকে বড় পরিসরে উৎসবটি আয়োজন করা হচ্ছে।

খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং বলেন, প্রতিবছর ২৩ নভেম্বর তাঁরা পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করেন। ঐতিহ্যবাহী পোশাক, নাচ-গান ও নানা আয়োজনের মাধ্যমে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন। খাসিয়াদের পাশাপাশি বাঙালি এবং দেশি-বিদেশি পর্যটকেরাও এতে অংশ নেন।

মৌলভীবাজারে বর্ষ বিদায় অনুষ্ঠানে খাসিয়াদের সাংস্কৃতিক পরিবেশনা। স্ট্রিম ছবি

মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মান্ত্রী ও খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং বলেন, বিভিন্ন খাসি পুঞ্জি থেকে মানুষ এসে উৎসবে যোগ দিয়েছেন। এটি শুধু খাসিয়া সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পর্যটকেরাও আনন্দের সঙ্গে অংশ নিয়েছেন।

বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জির প্রধান জিডিসন সুছিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিব চৌধুরী। অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা, খাসিয়া সম্প্রদায়ের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

১

কিউআর কোড কী, এর ব্যবহার বাড়ছে কেন

২

মাত্র তিন ঘণ্টায় মাহিকে মিস ইউনিভার্সের মঞ্চের জন্য প্রস্তুত করেছেন নিরঞ্জন, কে তিনি

৩

বেনাপোলের কাছে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিকনেতা আহত, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

৪

ঢাবিতে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে মাস্টার্স, আবেদনে যোগ্যতা কী কী

৫

চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ

৬

পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর

৭

স্টিভ জবস, স্যাম অল্টম্যানের পর জেনসেন হুয়াং: পদ হারিয়ে ফিরে আসা তিন টেক জিনিয়াসের আলোচিত 'কামব্যাক'-এর গল্প

৮

কোনটি অশ্বগন্ধা, কোনটি সর্পগন্ধা

৯

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের নতুন কমিটি ঘোষণা

১০

‘রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান’

১১

আজও বাড়ল সোনার দাম, দুই দিনে ৪,৭২৪ টাকা

১২

স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনে মানুষ কী পাচ্ছে

১৩

বাজারে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালালেন ‘শীর্ষ সন্ত্রাসী’, আহত ৬

১৪

সম্পর্ক থেকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, নিজের শর্তে অনড় মিমি

১৫

ইতিবাচক সিদ্ধান্ত বাস্তবায়নে পথরেখা দরকার

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }