বিবিসির প্রতিবেদন

যুক্তরাজ্যে আশ্রয় পেতে ভুয়া সমকামী সাজছেন বাংলাদেশি-পাকিস্তানি অভিবাসীরা

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯
 ছবি:

যুক্তরাজ্যে আশ্রয় বা বসবাসের অনুমতি পাওয়ার জন্য বাংলাদেশ, পাকিস্তানসহ বিভিন্ন দেশের কিছু অভিবাসীকে ভুয়া সমকামী পরিচয় দেওয়ার পরামর্শ ও সহায়তা করছে একটি চক্র। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব অভিবাসীর জন্য সমকামী হওয়ার বানোয়াট গল্প, জাল ছবি, সুপারিশপত্র, চিকিৎসা নথি ও অন্যান্য নকল প্রমাণ তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে কিছু অভিবাসন পরামর্শক ও আইনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক ছদ্মবেশী অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। গত মঙ্গলবার প্রকাশিত ওই অনুসন্ধানে দেখা যায়, বিশেষ করে যেসব অভিবাসীর যুক্তরাজ্যে থাকার ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তাদের লক্ষ্য করে এই ধরনের প্রস্তাব দেওয়া হচ্ছে। তাদের বলা হচ্ছে, সমকামী হিসেবে নিজ দেশে ফেরত গেলে নির্যাতন বা প্রাণহানির আশঙ্কা রয়েছে—এমন দাবি তুলে আশ্রয়ের আবেদন করলে যুক্তরাজ্যে থাকার সুযোগ পাওয়া যেতে পারে।

যুক্তরাজ্যের আশ্রয়ব্যবস্থায় নিজ দেশে ফিরে গেলে নিপীড়নের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সুরক্ষা দেওয়ার বিধান রয়েছে। তবে বিবিসির অনুসন্ধানে অভিযোগ উঠেছে, কিছু অসাধু পরামর্শক এই ব্যবস্থার সুযোগ নিয়ে ভুয়া আবেদন তৈরির ব্যবসা করছেন।

বিবিসির সাংবাদিকেরা বাংলাদেশি ও পাকিস্তানি আন্তর্জাতিক শিক্ষার্থীর পরিচয়ে কয়েকটি অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। অনুসন্ধানে একটি প্রতিষ্ঠান ভুয়া আশ্রয় আবেদনের জন্য ৭ হাজার পাউন্ড পর্যন্ত দাবি করে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমনও আশ্বাস দেওয়া হয় যে, এ ধরনের আবেদন করলে হোম অফিস থেকে তা প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি ‘খুবই কম’।

একজন অভিবাসন পরামর্শক দাবি করেন, তিনি ১৭ বছর ধরে এ ধরনের আবেদন তৈরিতে সহায়তা করছেন। এমনকি কোনো ক্লায়েন্টের সঙ্গে সমকামী যৌনসম্পর্ক ছিল—এমন দাবি করার জন্য ভুয়া ব্যক্তিও জোগাড় করে দেওয়ার প্রস্তাব দেন তিনি।

অনুসন্ধানে আরও উঠে আসে, কিছু আশ্রয়প্রার্থীকে সাক্ষাৎকারে কীভাবে কথা বলতে হবে, কী ধরনের গল্প বলতে হবে এবং কীভাবে নিজেদের সমকামী হিসেবে উপস্থাপন করতে হবে, তা শেখানো হচ্ছে। তাদের জন্য ভুয়া সমকামী ক্লাবে যাওয়ার ছবি, চিঠি ও যৌন সম্পর্কের কথিত প্রমাণ তৈরির প্রস্তাবও দেওয়া হচ্ছে।

এমনকি বিষণ্ণতার অভিনয় করে চিকিৎসকের কাছে যাওয়ার এবং নিজেদের এইচআইভি পজিটিভ বলে মিথ্যা দাবি করার ঘটনাও অনুসন্ধানে উঠে এসেছে। এসব তথ্য ব্যবহার করে আশ্রয়ের আবেদনকে আরও বিশ্বাসযোগ্য করার চেষ্টা করা হচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের কেন বিশেষভাবে লক্ষ্য করা হচ্ছে, তার পেছনে দেশ দুটির আইন ও সামাজিক বাস্তবতাকে কারণ হিসেবে দেখানো হয়েছে। এসব দেশে সমকামী সম্পর্ক আইনগতভাবে নিষিদ্ধ হওয়ায়, ভুয়া আবেদনকারীদের বলা হচ্ছে—সমকামী পরিচয়ে নিজ দেশে ফেরত গেলে তারা ঝুঁকির মুখে পড়বেন।

বিবিসির ছদ্মবেশী এক সাংবাদিক পাকিস্তানি পরিচয়ে এক পরামর্শকের সঙ্গে যোগাযোগ করলে তাকে বলা হয়, সমকামী হিসেবে যুক্তরাজ্যে আশ্রয় পাওয়ার পর তিনি পাকিস্তান থেকে স্ত্রীকে নিয়ে আসতে পারবেন। এমনকি তার স্ত্রীকে ‘লেসবিয়ান’ পরিচয়ে দেখিয়ে আলাদা ভুয়া আশ্রয় আবেদন করার কথাও বলা হয়।

অনুসন্ধানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে উঠে এসেছে পূর্ব লন্ডনের বেকটনের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত একটি অনুষ্ঠান। ‘ওরচেস্টার এলজিবিটি’ নামে একটি সংগঠনের আয়োজনে সেখানে ১৭৫ জনের বেশি মানুষ জড়ো হন। সংগঠনটি নিজেদের সমকামী ও লেসবিয়ান আশ্রয়প্রার্থীদের সহায়তা সংগঠন হিসেবে পরিচয় দেয় এবং তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, তারা কেবল প্রকৃত সমকামী আশ্রয়প্রার্থীদের সহায়তা করে।

তবে অনুষ্ঠানে উপস্থিত এক ব্যক্তি বিবিসির ছদ্মবেশী সাংবাদিককে বলেন, সেখানে থাকা অধিকাংশ পুরুষই প্রকৃতপক্ষে সমকামী নন। ফাহার নামের ওই ব্যক্তি বলেন, ‘এখানে যারা আছে, তাদের অধিকাংশই সমকামী নয়।’

গত ফেব্রুয়ারির শেষ দিকে বিবিসির সাংবাদিকেরা এ বিষয়ে ছদ্মবেশী অনুসন্ধান শুরু করেন। এ সময় তানিসা খান নামের এক পরামর্শকের সঙ্গেও যোগাযোগ করা হয়। উর্দু ভাষায় কথা বলা ওই সাংবাদিক যখন জানান যে তিনি প্রকৃতপক্ষে সমকামী নন, তখন তানিসা তাকে ভুয়া সমকামী পরিচয়ে আশ্রয়ের আবেদন করার বিষয়ে সহযোগিতার প্রস্তাব দেন।

বিবিসির প্রতিবেদনে তানিসার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘এখানে কেউ আসল (সমকামী) নন। এখন এখানে টিকে থাকার একমাত্র পথ এটিই এবং সবাই এই পদ্ধতিই গ্রহণ করছে।’ তানিসা আরও দাবি করেন, কোনো পরীক্ষা করে একজন ব্যক্তি সমকামী কি না, তা নিশ্চিত করার সুযোগ নেই। তার ভাষ্য অনুযায়ী, পুরো বিষয়টি নির্ভর করে আশ্রয়ের সাক্ষাৎকারে আবেদনকারী কী বলছেন তার ওপর। তিনি সাংবাদিককে ভুয়া ক্লাবে যাওয়ার ছবি, ভুয়া চিঠি এবং যৌন সম্পর্কের কথিত প্রমাণসহ একটি ‘কম্প্রেহেনসিভ প্যাকেজ’ তৈরির প্রস্তাব দেন। এ জন্য প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ পাউন্ড দাবি করা হয়।

বিবিসি ওই কথোপকথনের ভিডিও ফুটেজ ৩০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসনবিষয়ক আইনজীবী আনা গঞ্জালেজকে দেখায়। ফুটেজ দেখে তিনি ঘটনাটিকে স্পষ্ট জালিয়াতি হিসেবে বর্ণনা করেন। তার মতে, এ ধরনের প্রতারণা শুধু যুক্তরাজ্যের অভিবাসনব্যবস্থার জন্য নয়, প্রকৃত শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের জন্যও বড় সমস্যা তৈরি করে। কারণ, ভুয়া আবেদন বাড়লে প্রকৃত সুরক্ষা প্রয়োজন এমন ব্যক্তিদের আবেদন আরও কঠোর যাচাইয়ের মুখে পড়তে পারে।

বিবিসির অনুসন্ধানের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা আশ্রয়ব্যবস্থার অপব্যবহারের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। প্রয়োজনে যুক্তরাজ্য থেকে বহিষ্কারসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

যুক্তরাজ্যে গত বছর আশ্রয় আবেদনের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এসব আবেদনের একটি উল্লেখযোগ্য অংশ এমন ব্যক্তিদের, যারা আগে পড়াশোনা, কাজ বা ভ্রমণ ভিসায় দেশটিতে প্রবেশ করেছিলেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তাদের কেউ কেউ আশ্রয়ের আবেদন করছেন।

তবে বিবিসির অনুসন্ধানে যে চিত্র উঠে এসেছে, তা যুক্তরাজ্যের আশ্রয়ব্যবস্থায় একটি গুরুতর দুর্বলতার দিক সামনে এনেছে—প্রকৃত নিপীড়নের শিকার মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি একটি ব্যবস্থা কীভাবে অর্থের বিনিময়ে ভুয়া পরিচয় ও জাল প্রমাণ তৈরির মাধ্যমে অপব্যবহারের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে এমন প্রতারণা প্রকৃত এলজিবিটি আশ্রয়প্রার্থীদের ওপর সন্দেহ ও যাচাইয়ের চাপ আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

লেবাননের সশস্ত্র গোষ্ঠীরবিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’—স্লোগানে ছাত্রলীগের মিছিল

ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

তিতুমীর কলেজে ফ্রি রিসার্চ মেথডলজি প্রোগ্রাম, সাদিয়ার চিকিৎসায় সহায়তার আহ্বান

বাব-এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণে ইয়েমেনে শত শত সেনা পাঠাল ইরান

জাতি এখন সবচেয়ে বড় সংকটে আছে : ডা. শফিকুর রহমান

পত্নীতলায়  চোরাই মালামালসহ আটক ২

নওগাঁয় অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলল সত্যতা

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

১০

দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে নিতে চায় রাশিয়া-ভারত

১১

রাজধানীর একটি বাসায় মাটি খুঁড়ে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

মিয়ানমারে ড্রোন হামলার পর বন্ধ বিমানবন্দর

১৩

দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ

১৪

দর্শক চাপে উপচে পড়ছে গ্যালারি, কক্সবাজারে আধুনিক ফুটবল স্টেডিয়ামের দাবি

১৫

বান্ধবীকে বিয়ে করতে তরুণীর স্তন অস্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর মৃত্যু

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত