ককরোচ জনতা পার্টির বিক্ষোভে বলপ্রয়োগের অভিযোগ, ভারত সফরে রুবিওকে হস্তক্ষেপের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১০
 ছবি:

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজিপি) সংক্রান্ত ছাত্র বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ‘অতিরিক্ত বলপ্রয়োগ’, অন্যায্য আটক ও দমনপীড়নের বিষয়ে দেশটির কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি আহ্বান জানিয়েছেন ছয়জন মার্কিন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা। এদের মধ্যে অন্যতম ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা প্রমিলা জয়পাল। আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন মার্কো রুবিও। সফরকালে মুম্বাইয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে দেওয়া এক পোস্টে জয়পাল লেখেন, বিশ্বের বৃহত্তম দুটি গণতান্ত্রিক দেশ হিসেবে সভা-সমাবেশ ও বাকস্বাধীনতার অধিকার রক্ষা ও উৎসাহিত করার বাধ্যবাধকতা রয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতের।

তিনি আরও লেখেন, ‘আগামী দিনগুলোতে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় এই স্বাধীনতা ও মানবাধিকারের বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে আমি ও আইনপ্রণেতা ম্যাকগভার্ন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে অনুরোধ জানাচ্ছি’।একই সাথে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের ভারতীয় কনস্যুলেটগুলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রমিলা জয়পাল। ককরোচ জনতা পার্টির সমর্থনে বিক্ষোভ প্রদর্শনকারী আন্দোলনকারীদের ওপর নজরদারি চালানোর জন্য এসব কূটনৈতিক মিশন আলোকচিত্রী বা ফটোগ্রাফার মোতায়েন করেছে বলে তিনি দাবি করেন।

এক বিবৃতিতে জয়পাল বলেন, ‘দিল্লি এবং ভারতজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন, অন্যায়ভাবে আটক এবং অতিরিক্ত বলপ্রয়োগের ধরণ নিয়ে আমরা গভীর উদ্বেগ জানিয়ে চিঠি লিখছি’।

প্রমিলা জয়পাল ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনা এবারই প্রথম করলেন না। এর আগে গত বৃহস্পতিবার ভারতে ভোটার তালিকা সংশোধন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। ওই পদক্ষেপে প্রায় ১৩ কোটি ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন বলে দাবি করেছিলেন এই মার্কিন আইনপ্রণেতা।

তবে জয়পালের এসব অভিযোগ ও মন্তব্য জোরদারভাবে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের মতে, মার্কিন আইনপ্রণেতার এই মন্তব্য আরেকটি গণতান্ত্রিক দেশের নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপের শামিল।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘কংগ্রেসপ্রণেতার (জয়পাল) এসব মন্তব্য অনভিপ্রেত, তথ্যহীন এবং একটি বন্ধুপ্রতীম গণতান্ত্রিক দেশের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের নামান্তর’। তিনি আরও বলেন, এই ধরনের দৃষ্টিভঙ্গি খোদ গণতন্ত্রকেই ক্ষুণ্ন করে।

সূত্র: উইয়ন নিউজ

১

‘পিস্তল নিয়ে মাদকবিরোধী অভিযান সন্ত্রাসবাদকে প্রমোট করছে’

২

বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন

৩

ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন

৪

তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন

৫

ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন

৬

সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৭

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

৮

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখার আগুন নিয়ন্ত্রণে

৯

‘মাঠে থাকলে কী অবস্থা হবে, চিন্তা করে দেখো’, রাশেদের পোস্টের জবাবে খালিদুজ্জামানের হুঁশিয়ারি

১০

কার্তিকের শুরুতেই ঘন কুয়াশা, শীতের আগমনী বার্তা উত্তরে

১১

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে গ্রেপ্তার প্রায় ৪০

১২

নওগাঁয় গাঁজাসহ আটক হওয়া ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৩

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

১৪

পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুর

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত