ভোরে শিশিরে ভিজছে ফসলের মাঠ

কার্তিকের শুরুতেই ঘন কুয়াশা, শীতের আগমনী বার্তা উত্তরে

কুড়িগ্রাম প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১০
ছবি : সংগৃহীত ছবি:
ছবি : সংগৃহীত

কার্তিকের শুরুতেই উত্তরাঞ্চলের প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ভোরের আলো ফোটার আগেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে ফসলের মাঠ, গ্রামীণ সড়ক ও বিস্তীর্ণ জনপদ। ঘাসের ডগা ও গাছের পাতায় জমছে শিশিরবিন্দু। হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি।

কুড়িগ্রামের রাজারহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে ভোরে এমন আবহাওয়া দেখা যাচ্ছে। শনিবার সকাল ৯টা পর্যন্ত রাজারহাট উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক ও লোকালয় কুয়াশায় ঢাকা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে রোদের তীব্রতা বাড়ে। তবে বিকেল গড়ানোর পর আবারও অনুভূত হয় শীতের পরশ। সন্ধ্যার পর বাড়তে থাকে ঠান্ডা।

ভোরের কুয়াশায় ফসলের মাঠে তৈরি হচ্ছে সাদা আস্তরণ। ঘাসের ডগায় শিশির আর দূরের পথজুড়ে ধোঁয়াশা জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের বার্তা। ঠান্ডা উপেক্ষা করেই জীবিকার তাগিদে মাঠে নামছেন কৃষক ও দিনমজুরেরা। অন্যদিকে, সকালে দৃষ্টিসীমা কমে যাওয়ায় গ্রামীণ ও আঞ্চলিক সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে।

রাজারহাট উপজেলার নাজিমানখান এলাকার কৃষক আবু বক্কর বলেন, এক সপ্তাহ ধরে সকালে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে শনিবার সকালে কুয়াশা ও ঠান্ডার প্রকোপ ছিল বেশি। ভোর ছয়টার দিকে ধানখেতে কীটনাশক দিতে গিয়ে ঠান্ডায় শরীর ভিজে যায়। তাঁর ভাষায়, ‘প্রচুর ঠান্ডা লাগছে বাহে।’ তিনি জানান, গত এক সপ্তাহ ধরে রাতেও কাঁথা-কম্বল গায়ে জড়াতে হচ্ছে।

একই এলাকার কৃষক পুলিন নারায়ণ চন্দ্রও সকালে ঠান্ডা ও কুয়াশার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার কথা জানান।

বাছড়া এলাকার অটোরিকশাচালক মমিন বলেন, শীত পুরোপুরি আসার আগেই এত ঘন কুয়াশা নামবে, তা ভাবেননি। সকাল সাতটার দিকে কুয়াশা এতটাই ঘন থাকে যে হেডলাইট ছাড়া গাড়ি চালানো কঠিন হয়ে পড়ে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শনিবার সকাল ছয়টায় রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। রাত ও সকালের তাপমাত্রার পার্থক্য, আবহাওয়ার পরিবর্তন এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভোরে ঘন কুয়াশা দেখা যাচ্ছে।

তিনি আরও জানান, বায়ুমণ্ডলের সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করে আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। তবে ভোরে কুয়াশার পর দিনের বেলায় রোদের তীব্রতা থাকায় উত্তরাঞ্চলে শীতের স্থায়ী প্রভাব পড়তে আরও কিছুটা সময় লাগতে পারে।

১

‘পিস্তল নিয়ে মাদকবিরোধী অভিযান সন্ত্রাসবাদকে প্রমোট করছে’

২

বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন

৩

ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন

৪

তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন

৫

ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন

৬

সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৭

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

৮

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখার আগুন নিয়ন্ত্রণে

৯

‘মাঠে থাকলে কী অবস্থা হবে, চিন্তা করে দেখো’, রাশেদের পোস্টের জবাবে খালিদুজ্জামানের হুঁশিয়ারি

১০

কার্তিকের শুরুতেই ঘন কুয়াশা, শীতের আগমনী বার্তা উত্তরে

১১

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে গ্রেপ্তার প্রায় ৪০

১২

নওগাঁয় গাঁজাসহ আটক হওয়া ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৩

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

১৪

পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুর

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত