নওগাঁয় গাঁজাসহ আটক হওয়া ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

নওগাঁ প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১০
 ছবি:

 নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ আটক হওয়া ছাত্রদলের আহ্বায়ক শাকিল হোসেনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তবে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। 

গতকাল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা ও সদস্য সচিব তাজুল ইসলাম তাজের যৌথ স্বাক্ষরিত দলীয় প্যাডে তাঁকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাকিল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ১২ঘন্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখা প্রদানের নির্দেশ দেন জেলা ছাত্রদলের এই দুই নেতা।

সদ্য বহিস্কৃত ওই নেতা মো শাকিল হোসেন আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন এবং উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

শনিবার বিকেলে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা। তিনি বলেন, যে সব নেতা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করবে তাদের ঠাঁই ছাত্রদলে হবেনা। কাজেই দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাকিল হোসেনকে তার দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এদিকে জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বহিষ্কারের একটা চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন সবার আগে সংগঠন, সবার আগে শৃঙ্খলা।

এদিকে বহিষ্কারের কারণ সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলেও খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার (১৩অক্টোবর) নওগাঁ মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা সদ্য বহিস্কৃত ছাত্রদলের এই নেতা শাকিল হোসেনকে গাঁজাসহ আটক করে। এরপর তাকে একই দিন সন্ধ্যার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একদিনের কারাদন্ড দেওয়া হয়। পরবর্তীতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ এবং সবশেষে দলের সাংগঠনিক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

তবে কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: শাকিল হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

১

‘পিস্তল নিয়ে মাদকবিরোধী অভিযান সন্ত্রাসবাদকে প্রমোট করছে’

২

বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন

৩

ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন

৪

তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন

৫

ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন

৬

সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৭

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

৮

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখার আগুন নিয়ন্ত্রণে

৯

‘মাঠে থাকলে কী অবস্থা হবে, চিন্তা করে দেখো’, রাশেদের পোস্টের জবাবে খালিদুজ্জামানের হুঁশিয়ারি

১০

কার্তিকের শুরুতেই ঘন কুয়াশা, শীতের আগমনী বার্তা উত্তরে

১১

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে গ্রেপ্তার প্রায় ৪০

১২

নওগাঁয় গাঁজাসহ আটক হওয়া ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৩

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

১৪

পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুর

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত