ইংলিশ প্রিমিয়ার লিগ

ইসাকের জোড়া গোলে লিভারপুলের প্রথম জয়

ক্রীড়া ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯
গোলের পর আলেকসান্দার ইসাক। ছবি: রয়টার্স ছবি:
গোলের পর আলেকসান্দার ইসাক। ছবি: রয়টার্স

শুরুতেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল লিভারপুল। বাকি সময়ে তাদের আটকে রাখতে পারলেও, হার এড়াতে পারল না ইপ্সউইচ টাউন। প্রতিপক্ষের মাঠে শুক্রবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে লিভারপুল। প্রথম ৯ মিনিটের মধ্যে গোল দুটি করেন আলেকসান্দার ইসাক। 

চলতি আসরে তিন ম্যাচে লিভারপুলের প্রথম জয় এটি, দলটির কোচ হিসেবে আন্দোনি ইরাওলার প্রথম জয়ও। তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে লিভারপুল। ৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ইপ্সউইচ। নিউক‍্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-২ ড্র দিয়ে নতুন মৌসুম শুরু করে লিভারপুল। পরে একই স্কোরলাইনে ড্র করে নটিংহ‍্যাম ফরেস্টের বিপক্ষে।

ইপ্সউইচের বিপক্ষে ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। কোডি হাকপোর পাস ডি-বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইসাক। এই দুজনের যুগলবন্দীতেই নবম মিনিটে দ্বিগুণ হয় ব্যবধান। মাঝমাঠ থেকে চমৎকার পাস দেন হাকপো, আর বল ধরে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে ঠিকানা খুঁজে নেন ইসাক। এবারের লিগে সুইডিশ স্ট্রাইকারের গোল হলো তিনটি, সবকটিতেই সহায়তা করেন হাকপো।

৩৩ মিনিটে আবার জালে বল পাঠান ইসাক, কিন্তু অফসাইডের কারণে গোল মেলেনি, হয়নি হ্যাটট্রিকও। একটু পর ফ্লোহিয়ান ভিয়েৎসের জোরাল শট ঝাঁপিয়ে ঠেকান ইপ্সউইচ গোলরক্ষক।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যায় লিভারপুল। ৬৪ মিনিটে ভিক্তর মুনোসের বদলি নেমে লিভারপুলের হয়ে অভিষেক হয় পিএসজি থেকে আসা বাহডলে বাহকোলার। তেমন কিছু যদিও করে দেখাতে পারেননি এই ফরাসি ফরোয়ার্ড।

আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নাগরিক পার্টির

ভোটার এলাকা বদলালেন আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন, সিটি নির্বাচনের প্রস্তুতির ইঙ্গিত

আপা আসার আগেই তোকে মেরে ফেলব’—হুমকি দিয়ে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

চলতি সপ্তাহেই শেষ ডাকসুর মেয়াদ, পরের নির্বাচন কবে?

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

জামিনে মুক্তি পাওয়া ওয়ার্ড বিএনপির সভাপতিকে গুলি করে হত্যা

সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: এবার সাড়া মিলবে তো?

দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের ওপর হামলা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১

১০

গাজী নজরুলকে কমিটিতে রাখা নিয়ে সংসদে সরকারি-বিরোধী দলের তর্ক

১১

রাণীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মুদি দোকানি আটক

১২

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

১৩

ভূমিহীন সেলিম মিয়ার ‘ভূমি গবেষণাগার ও তথ্য ভাণ্ডার’

১৪

‘দেশবাসী তৈরি হও’ স্লোগানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের মিছিলের ভিডিও ভাইরাল

১৫

দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত