খেলা

কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১০
 ছবি:

উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। গত রাতে গ্রুপ-এ৪-এর ফিরতি পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে জর্জে জেসুসের দল।

পোর্তোয় উত্তেজনাপূর্ণ ম্যাচে পর্তুগালের হয়ে গোল করেন হোয়াও কান্সেলো ও গনসালো রামোস। নরওয়ের একমাত্র গোলটি করেন ক্রিস্তোফের আয়ার। প্রথম পর্বেও নরওয়েকে ২-১ গোলে হারিয়েছিল পর্তুগাল।

চার ম্যাচে চার জয়—১২ পয়েন্ট নিয়ে গ্রুপ-এ৪-এর শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে জয় দিয়ে অভিযান শুরু করা নরওয়ে টানা তিন ম্যাচ হেরে এখন গ্রুপের তলানিতে। চার ম্যাচে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। ডেনমার্কের ৬ এবং ওয়েলসের ৩ পয়েন্ট।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পর্তুগাল। ২২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে হোয়াও কান্সেলোর জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে ঠেলে দেন নরওয়ের গোলরক্ষক ইগিল সেলভিক।

তবে ৩৬ মিনিটে এগিয়ে যায় নরওয়ে। মার্টিন ওডেগারের ফ্রি-কিক থেকে পাওয়া বলে জোরালো শটে পর্তুগালের জালে বল পাঠান আয়ার।

দুই মিনিট পরই সমতায় ফেরে পর্তুগাল। নুনো মেন্ডেসের বাড়ানো বল ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জালে জড়ান কান্সেলো। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পরও দুই দলই সমানতালে লড়াই চালিয়ে যায়। ৭৩ মিনিটে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রুবেন নেভেস। বক্সের ভেতর থেকে তাঁর নেওয়া শট চলে যায় পোস্টের ওপর দিয়ে।

দুই মিনিট পর রামোসের শটও ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক সেলভিক। তবে ৭৯ মিনিটে আর তাঁকে ঠেকাতে পারেননি। হোয়াও ফেলিক্সের পাস থেকে আলতো টোকায় বল জালে পাঠিয়ে পর্তুগালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন রামোস।

শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রাখে পর্তুগাল। তবে ম্যাচের শেষ দিকে দশজনের দলে পরিণত হয় তারা। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে প্রথমে হলুদ কার্ড দেখেন ফ্রান্সিস্কু কনসেইসাও। সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রেফারির দিকে বুড়ো আঙুল দেখানোর পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।

শেষ মুহূর্তে একজন কম নিয়ে খেললেও জয় পেতে সমস্যা হয়নি পর্তুগালের। চার ম্যাচে শতভাগ জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে বর্তমান চ্যাম্পিয়নরা।

১

‘বিশেষ মুহূর্তগুলো মিস করব’, বিদায়ের আগে আবেগঘন মেসি

২

বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা গড়বে টয়োটা

৩

সোনালি অধ্যায়ের শেষ, নতুন পরিচয়ে মেসি

৪

মেসির আগে ও পরে আর্জেন্টিনা: বদলে যাওয়া এক যুগের গল্প

৫

ঘোষণার ৫ দিনের মধ্যে আবু সাঈদের ঘরবাড়ি-কবরস্থান উন্নয়নে অর্থ ছাড়

৬

‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড়, তদন্তে অভিযোগের সত্যতা

৭

রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক

৮

তিন ড্রয়ের দিনে মাহফিজুলের সেঞ্চুরি, আকবরের লড়াই, নাঈমের ফাইফার

৯

কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবর, ‘সতর্ক’ বিজিবি

১০

উরুগুয়ের কাছে ৬ গোলহজম ভারতের, প্রাপ্তি গুটিকয়েক আক্রমণ ও অনিরুদ্ধের গোল

১১

দিল্লিতে প্রায় ৮ ঘণ্টার ধর্নার পর আটক রাহুল-প্রিয়াঙ্কা, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ ‘ইন্ডিয়া’

১২

নারায়ণগঞ্জ আদালতে বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি, পিপি আহত

১৩

অন্য নারীতে আসক্ত প্রেমিক, তিক্ত অভিজ্ঞতা জানালেন গায়ত্রী

১৪

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবককে বিবস্ত্র করে ঘোরালো এলাকাবাসী

১৫

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে আইনি জটিলতা কাটল

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত