খেলা

বিদায়ী ম্যাচে খেলতে রাজি ছিলেন না মেসি!

স্পোর্টস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১০
 ছবি:

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। এমন ঐতিহাসিক মুহূর্তকে ঘিরেও বিতর্ক থেকে রেহাই মিলছে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। মেসির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যেই বিদায়ী ম্যাচ আয়োজনের চেষ্টা করা হচ্ছে—এমন আশঙ্কা থেকেই শুরুতে ম্যাচটি খেলতে অনাগ্রহী ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। ইতালির সংবাদমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্ট-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন দাবি।

বুধবার ভোরে বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামবেন মেসি। জাতীয় দলের জার্সিতে এটি হবে তাঁর ২০৮তম এবং শেষ ম্যাচ। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের আন্তর্জাতিক ক্যারিয়ার।

মেসির বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ বেনিন। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৯৩ নম্বরে থাকা আফ্রিকার দলটি ঐতিহাসিক এই ম্যাচে খেলতে রাজি হলেও ম্যাচটির আয়োজন নিয়ে মেসি ও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির দুজনেরই আপত্তি ছিল বলে দাবি করা হয়েছে।

৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত মেসি ঘোষণা করেন গত আগস্টে। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পরই নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। অথচ চার বছর আগে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তকে বেদনাদায়ক বলেও অভিহিত করেছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। তাঁর বক্তব্য ছিল, আর্জেন্টিনা দলকে দেওয়ার মতো আর কিছুই তাঁর অবশিষ্ট নেই।

এরপরও মেসির জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজনের উদ্যোগ নেয় এএফএ। আর এই উদ্যোগের পেছনে আর্থিক উদ্দেশ্য থাকতে পারে—এমন আশঙ্কাই শুরুতে মেসির অনাগ্রহের কারণ ছিল বলে জানিয়েছে গাজেত্তা দেল্লো স্পোর্ট।

ইতালির সংবাদমাধ্যমটির দাবি, ‘মেসি নিজেই বিদায়ী ম্যাচের ধারণা নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন না। তাঁর মনে হয়েছিল, এএফএ তাঁর নাম ব্যবহার করে আরও একবার বিপুল অর্থ উপার্জনের চেষ্টা করছে।’

শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটি খেলতে সম্মতি দেন মেসি। আন্তর্জাতিক বিরতিতে নিজেদের মাঠে তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করে আর্জেন্টিনা। প্রতিপক্ষ হিসেবে ছিল বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিন।

ম্যাচ আয়োজনের জন্য এএফএ কলম্বিয়ার একটি এজেন্সিকে দায়িত্ব দিয়েছিল বলেও দাবি করেছে গাজেত্তা। তাদের কাজ ছিল এমন প্রতিপক্ষ খুঁজে বের করা, যারা আর্জেন্টিনার বিপক্ষে খেলতে কোনো পারিশ্রমিক দাবি করবে না।

সেই তালিকায় শেষ পর্যন্ত জায়গা করে নেয় বেনিন। মেসির বিদায়ী ম্যাচে খেলতে রাজি হয় আফ্রিকার দলটি। প্রতিবেদনের দাবি, এর বিনিময়ে কোনো অর্থ দাবি করেনি তারা; বরং মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পারাটাকেই যথেষ্ট মনে করেছে।

সব বিতর্ক পেছনে ফেলে এখন অপেক্ষা শুধু সেই মুহূর্তের। বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শুরু হবে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়।

১

ছাত্রদলের তিন নেতা বহিষ্কার, ছয়জনকে শোকজ

২

পর্যটক নেই, তবু সেন্টমার্টিনে বিদেশি প্লাস্টিকের ঢেউ

৩

খুলনায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাদী বাবাকেও গুলি করে হত্যা

৪

রাখাইনে রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি

৫

‘নভেম্বরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী’, শুনে হাসলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬

৪৯তম বিশেষ বিসিএস: বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

৭

প্রিজন ভ্যান থেকে নামিয়ে ‘পিচ্চি রাজাকে’ বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ

৮

বিশ্বের নজরে বঙ্গোপসাগর, বাড়ছে কৌশলগত গুরুত্ব

৯

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-দোকানপাট

১০

বিদায়ী ম্যাচে খেলতে রাজি ছিলেন না মেসি!

১১

কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

১২

জরিমানার কবলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ

১৩

পূজা উদযাপন পরিষদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়

১৪

বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

১৫

শেষবার আকাশি-সাদা জার্সিতে মেসি, প্রস্তুত বিদায় মঞ্চ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত