২২ অক্টোবর পর্যন্ত বাড়তি দুই ঘণ্টা

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-দোকানপাট

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১০:১০
 ছবি:

দুর্গাপূজার কেনাকাটার সুবিধার্থে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ অক্টোবর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা থাকবে।

সোমবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা এ বিষয়ে নির্দেশনা জারি করেছে। বিদ্যুৎ বিভাগের উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত চিঠিতে নতুন সময়সূচির কথা জানানো হয়। চিঠিটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা দোকান মালিক সমিতিকেও সিদ্ধান্তটি জানানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অর্থাৎ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যকর হবে।

নতুন সময়সূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকেও অবহিত করা হয়েছে। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিকে (নেসকো)।

দুর্গাপূজাকে সামনে রেখে ব্যবসায়ীদের পক্ষ থেকে দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানানো হয়েছিল। বাংলাদেশ দোকান মালিক সমিতি এ বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল। এর পরই সাময়িকভাবে সময় বাড়ানোর সিদ্ধান্ত এলো।

চলতি বছর বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কারণে দোকানপাট খোলা রাখার সময় কয়েক দফা পরিবর্তন করেছে সরকার। গত ১২ আগস্ট শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের সময় রাত ৯টা থেকে কমিয়ে রাত ৮টা করা হয়। তখন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। একই সঙ্গে মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করার কথা বলা হয়। সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড ও সব ধরনের আলোকসজ্জা বন্ধের নির্দেশনাও ছিল।

এর আগে জুনে দোকানপাট ও বিপণিবিতান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তারও আগে জ্বালানি সংকটের মধ্যে এপ্রিলের শুরুতে দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যবসায়ীদের দাবির পর তা সন্ধ্যা ৭টা পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে কোরবানির ঈদ উপলক্ষে মে মাসে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হয়। এরপর জুনে রাত ৯টা এবং আগস্টে রাত ৮টায় সময় নামিয়ে আনা হয়।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১১৪ ধারায় সাধারণভাবে রাত ৮টার পর দোকান খোলা না রাখার বিধান রয়েছে। তবে রাত ৮টার সময় কোনো ক্রেতা দোকানে থাকলে তাকে আরও আধা ঘণ্টা কেনাকাটার সুযোগ দেওয়ার বিধান রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগের অংশ হিসেবে ২০২২ সাল থেকে এ সময়সূচি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এবার দুর্গাপূজার কেনাকাটাকে কেন্দ্র করে সাময়িকভাবে দুই ঘণ্টা বাড়ানো হলো দোকানপাট ও বিপণিবিতানের সময়। ফলে পূজার আগে ২২ অক্টোবর পর্যন্ত ক্রেতারা রাত ১০টা পর্যন্ত কেনাকাটার সুযোগ পাবেন। তবে পূজা-পরবর্তী ২৩ অক্টোবর থেকেই আবার রাত ৮টায় বন্ধের আগের নিয়মে ফিরতে হবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে।

১

বিদায়ের আগে বিশেষ সম্মান পেলেন মেসি

২

‘বিশেষ মুহূর্তগুলো মিস করব’, বিদায়ের আগে আবেগঘন মেসি

৩

বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা গড়বে টয়োটা

৪

সোনালি অধ্যায়ের শেষ, নতুন পরিচয়ে মেসি

৫

মেসির আগে ও পরে আর্জেন্টিনা: বদলে যাওয়া এক যুগের গল্প

৬

ঘোষণার ৫ দিনের মধ্যে আবু সাঈদের ঘরবাড়ি-কবরস্থান উন্নয়নে অর্থ ছাড়

৭

‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড়, তদন্তে অভিযোগের সত্যতা

৮

রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক

৯

তিন ড্রয়ের দিনে মাহফিজুলের সেঞ্চুরি, আকবরের লড়াই, নাঈমের ফাইফার

১০

কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবর, ‘সতর্ক’ বিজিবি

১১

উরুগুয়ের কাছে ৬ গোলহজম ভারতের, প্রাপ্তি গুটিকয়েক আক্রমণ ও অনিরুদ্ধের গোল

১২

দিল্লিতে প্রায় ৮ ঘণ্টার ধর্নার পর আটক রাহুল-প্রিয়াঙ্কা, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ ‘ইন্ডিয়া’

১৩

নারায়ণগঞ্জ আদালতে বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি, পিপি আহত

১৪

অন্য নারীতে আসক্ত প্রেমিক, তিক্ত অভিজ্ঞতা জানালেন গায়ত্রী

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবককে বিবস্ত্র করে ঘোরালো এলাকাবাসী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত