সেকেন্ড ইলেভেন এনসিএলের উদ্বোধন

৩৮ রানে অলআউট সিলেট, সেঞ্চুরি তাকরিরের

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০১:১০
 ছবি:

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সেকেন্ড ইলেভেনের নতুন তিন দিনের ফরম্যাটের প্রথম দিনেই দেখা গেল ব্যাট-বলের দুই বিপরীত চিত্র। বিকেএসপিতে ব্যাটারদের যেখানে কঠিন পরীক্ষায় ফেলেছেন বোলাররা, সেখানে পূর্বাচলে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন চট্টগ্রামের ইরফান সাবরি তাকরির। উদ্বোধনী দিনেই সিলেট গুটিয়ে গেছে মাত্র ৩৮ রানে, বিপরীতে তাকরির তুলে নিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি।

বিকেএসপির তিন নম্বর মাঠে রংপুরের বিপক্ষে মাত্র ২২.২ ওভারে ৩৮ রানে অলআউট হয় সিলেট। দলের ব্যাটারদের কেউই প্রতিরোধ গড়তে পারেননি। রংপুরের আরিফ আহমেদ অনিক একাই নেন তিন উইকেট। জবাবে দিন শেষে রংপুর ৬ উইকেটে ১২৮ রান সংগ্রহ করেছে। ফলে প্রথম ইনিংসে সিলেটের বিপক্ষে ৯০ রানের লিড নিয়ে দিনের খেলা শেষ করেছে তারা।

অন্যদিকে পূর্বাচলে ব্যাট হাতে দাপট দেখিয়েছে চট্টগ্রাম। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩৩৭ রান করেছে তারা। দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন ইরফান সাবরি তাকরির। ১৯৭ বলের ইনিংসে ১৫টি চার ও একটি ছক্কায় তিনি করেন ১১৬ রান। তাকরিরকে ভালো সঙ্গ দিয়েছেন শাহরিয়ার আহমেদ। তিনি করেন ৭৩ রান। দিনের শেষ পর্যন্ত চট্টগ্রামের শামীম মিয়া ৬৭ রানে অপরাজিত ছিলেন। ফলে প্রথম দিন শেষে বড় সংগ্রহের ভিত্তি তৈরি করেছে চট্টগ্রাম।

বিকেএসপির দুই নম্বর মাঠে অবশ্য ব্যাটারদের জন্য দিনটি ছিল কঠিন। খুলনার বিপক্ষে প্রথমে ব্যাট করে ঢাকা গুটিয়ে যায় ১৪৩ রানে। ঢাকার ইনিংস ধসিয়ে দেন খুলনার রবিউল ইসলাম রবি। ৫০ রান খরচ করে তিনি একাই শিকার করেন সাত উইকেট। জবাবে খুলনা দিন শেষে ৩ উইকেটে ১১৮ রান করেছে। ফলে হাতে সাত উইকেট রেখে ঢাকার প্রথম ইনিংসের চেয়ে মাত্র ২৫ রান পিছিয়ে রয়েছে তারা।

বিকেএসপির চার নম্বর মাঠেও ছিল বোলারদের আধিপত্য। টস হেরে ব্যাট করতে নেমে ময়মনসিংহ ১৩৭ রানে অলআউট হয়। রাজশাহীর নাঈম ইসলাম জুনিয়র মাত্র ৪ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি ময়মনসিংহ। জবাবে রাজশাহী দিন শেষে ৩ উইকেটে ১২৫ রান করেছে। দলের ওপেনার ইমন আলী করেন ৫৬ রান। প্রথম ইনিংসে ময়মনসিংহের কাছাকাছি পৌঁছে যাওয়ায় দ্বিতীয় দিনেই লিড নেওয়ার ভালো সুযোগ তৈরি হয়েছে রাজশাহীর সামনে।

নতুন ফরম্যাটের প্রথম দিনেই তাই কোথাও ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ, কোথাও আবার ব্যাট হাতে দাপট—এমন বৈচিত্র্যেই শুরু হলো সেকেন্ড ইলেভেন এনসিএল।

১

তিন বছর পর মাঠে ফিরছে প্রথম বিভাগ হকি লিগ

২

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

৪

আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবিরোধী: আসিফ মাহমুদ

৫

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সারদার মতো পুলিশ একাডেমি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬

ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই, বিধবাকে বিয়ে করার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

৭

রংপুর সিটি করপোরেশনে ১,৮১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন, আনন্দ মিছিল

৮

পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ

৯

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: রাজস্ব বাড়াতে মূল্যস্ফীতির আগুনে ঘি

১০

বিদায়বেলায় মেসিকে ‘আলিঙ্গন’ রোনালদোর

১১

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

১২

মেসির মতো আবেগঘন বিদায় রোনালদো না পাওয়ায় খারাপ লাগছে লিনেকারের

১৩

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের জমজমাট পুনর্মিলনী

১৪

আসিয়ান বিপর্যয়ে বাংলাদেশের অবনতি, ব্রাজিলকে টপকে পাঁচে পর্তুগাল

১৫

৩৮ রানে অলআউট সিলেট, সেঞ্চুরি তাকরিরের

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত