খেলা

কাল থেকে জাতীয় ব্যাডমিন্টন শুরু

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১০
 ছবি:

দেশের ব্যাডমিন্টন অঙ্গনের অন্যতম বড় আয়োজন ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।

শুক্রবার সকাল ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে এবারের আসরে দেশের বিভিন্ন প্রান্তের ৮৮টি দলের মোট ৬১৬ জন শাটলার অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ৮১ জন নারী ও ৫৩৫ জন পুরুষ খেলোয়াড়।

প্রাইজমানি ১০ লাখ টাকা, সেরা খেলোয়াড় পাবেন মোটরসাইকেল

এবারের চ্যাম্পিয়নশিপে বিভিন্ন ইভেন্টে মোট ১০ লাখ টাকা প্রাইজমানি দেওয়া হবে। পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে একটি মোটরসাইকেল।

আয়োজকদের নির্ধারিত সূচি অনুযায়ী, পুরুষ একক ও পুরুষ দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়নরা পাবেন ১ লাখ ৪০ হাজার টাকা করে। রানারআপদের জন্য থাকছে ১ লাখ টাকা করে।

নারী একক, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়নরা পাবেন ১ লাখ টাকা করে। এসব ইভেন্টে রানারআপদের জন্য নির্ধারিত রয়েছে ৬০ হাজার টাকা করে।

নতুন প্রতিভা তুলে ধরার মঞ্চ

জাতীয় পর্যায়ে খেলোয়াড়দের দক্ষতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি নতুন প্রতিভা অন্বেষণও এ আয়োজনের অন্যতম লক্ষ্য। তরুণ শাটলারদের উৎসাহিত করা এবং দেশের ব্যাডমিন্টনের সামগ্রিক মানোন্নয়নে টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে আয়োজক বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন।

এবারের চ্যাম্পিয়নশিপে পৃষ্ঠপোষকতা করছে পিএইচপি ফ্যামিলিসহ একাধিক প্রতিষ্ঠান। টার্বো ইলেক্ট্রোলাইট স্পোর্টস ড্রিংক রয়েছে বেভারেজ পার্টনার হিসেবে। আর কানেক্টিভিটি পার্টনার হিসেবে রয়েছে ওয়ান স্কাই।

১

সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার মরদেহ দাফনে বাধা দিলেন ৭ সন্তান

২

ঋণ করে বিয়ে, শোধ করতে যে কাণ্ড ঘটালেন যুবক

৩

একসময় হতো রাজকীয় আয়োজন, কেন কমে গেল পরীমনির জন্মদিনের জৌলুশ

৪

শান্ত-মুশফিকদের ভরসা জোগালেন কালাম-জিসান

৫

অভিষেকেই প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন

৬

প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ব্যতিক্রমী ক্রিকেট বিশ্বকাপ

৭

৪২৯ রান তাড়া করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা

৮

সন্দ্বীপে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

৯

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি আহত

১০

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট

১১

ওসির সঙ্গে রুমিনের বাদানুবাদ, বললেন ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’

১২

সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী

১৩

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেল না রাবির চেসি ত্রিপুরাকে

১৪

আরও ২০ বাংলাদেশির সাজা কী জানায়নি সৌদি সরকার, মৃত্যুদণ্ড কার্যকরের পর বাড়ছে উদ্বেগ

১৫

সাইবার হামলার শঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত