‘একদিন বাংলাদেশ বুঝবে’, সৌদিতে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের পর মেঘনা আলম

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১০:১০
 ছবি:

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশে চলছে আলোচনা-সমালোচনা। মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আগে থেকে অবগত না থাকার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। এর মধ্যেই মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে ঘিরে পুরোনো ঘটনা সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন আহমেদ মাহফুজ নামের একজন। পোস্টটি শেয়ার করে নিজের অবস্থান তুলে ধরেছেন মেঘনা আলমও।

আহমেদ মাহফুজ তার ফেসবুক পোস্টে মেঘনা আলমকে ট্যাগ করে লেখেন, ‘সেদিন যদি মেঘনা আলমের পাশে দেশের আইন আদালত থাকতো। ঈসাকে ধরে জেলে ভরতো তাহলে হয়তো আজকে সৌদি আরব এই দুঃসাহস করতে পারতো না। মেয়েটা আদালতের বাইরে দাড়িয়ে চোখের পানি ফেলে কান্না করেছে, তবুও সরকার তার পাশে দাড়ায়নি। আফসোস।’

পোস্টে আহমেদ মাহফুজ মূলত মেঘনা আলমের ঘটনায় তৎকালীন ইউনূস সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, ওই সময় মেঘনার পাশে আইন ও বিচারব্যবস্থা দাঁড়ালে সৌদি আরবের বর্তমান পদক্ষেপের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হতে পারত।

আহমেদ মাহফুজের পোস্টটি শেয়ার করে মেঘনা আলম নিজের ফেসবুক ওয়ালে লেখেন, ‘ফি আমানিল্লাহ… একদিন এই বাংলাদেশ কোন দেশের উপর নির্ভরশীল হবে না, একদিন বাংলাদেশিদের প্রাণের দাম থাকবে দুনিয়ায়। একদিন আমাদের নিজের লোকেরা রাজাকার আল বদর আল শামস মীর জাফর হয়ে নিজের দেশের মানুষকে কষ্ট দিয়ে ভিনদেশের অনুগ্রহ ভিক্ষা করবে না। একদিন মেঘনা আলম কতটা ত্যাগী, সাহসী ও নৈতিক ছিল বাংলাদেশ বুঝবে।’

মেঘনা আলমের এই বক্তব্যে দেশের মানুষের মর্যাদা, রাষ্ট্রের স্বাধীন অবস্থান এবং নিজের অভিজ্ঞতা নিয়ে তার প্রত্যাশার কথা উঠে এসেছে। একই সঙ্গে তার পুরোনো ঘটনার প্রসঙ্গও নতুন করে আলোচনায় এসেছে।২০২৫ সালের এপ্রিলে তৎকালীন সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল-দুহাইলানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর আলোচনায় আসেন মেঘনা আলম। মেঘনা নিজে রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক থাকার কথা বলেছিলেন। পরে তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে মামলা হয়। এসব অভিযোগের বিষয়ে মেঘনা নিজের বক্তব্যও তুলে ধরেছিলেন। ঘটনাটি ঘিরে সে সময় আইনি প্রক্রিয়া ও তার আটকের বৈধতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।এদিকে, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ্যে আসে ১৪ অক্টোবর। সৌদি কর্তৃপক্ষের বরাতে তাদের বিরুদ্ধে মক্কার একটি মসজিদে ‘অনৈতিক’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের কথা জানানো হয়। তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশ সরকার বা জেদ্দায় বাংলাদেশ মিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে। এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় মেঘনা আলমকে ঘিরে পুরোনো বিতর্ক সামনে এনে আহমেদ মাহফুজের মন্তব্য এবং তার জবাবে মেঘনার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

১

দুর্গাপূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ আনসার সদস্যের মৃত্যু

২

আমি দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি যে, এই বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন: ইশরাক

৩

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

৪

বরগুনায় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি-দোকান দখলের চেষ্টার অভিযোগ

৫

‘একদিন বাংলাদেশ বুঝবে’, সৌদিতে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের পর মেঘনা আলম

৬

৫ আগস্টের পর বিএনপি নয়, আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত: রিজভী

৭

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

৮

রংপুরে জামায়াত নেতার মেয়ের ‍সঙ্গে প্রেমের অভিযোগ, কিশোরকে রাতভর নির্যাতন

৯

গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

১০

নাটোরে পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

১১

ক্ষোভের আগুনে পুড়ছে বিশ্ব

১২

খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ

১৩

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নতুন সাজে রংপুর, জোরদার নিরাপত্তা

১৪

মোদির উপর ভর করে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অসম্ভব: আবু হানিফ

১৫

৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত