আহ্বায়ক পদে আব্দুল কাদের ও মাহিন সরকারের নাম

এনসিপির নতুন উইং ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’, নেতৃত্বে আলোচনায় যারা

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১১:১০
মাহিন সরকার, জোবাইরুল হাসান আরিফ ও মহিউদ্দিন রনি ছবি:
মাহিন সরকার, জোবাইরুল হাসান আরিফ ও মহিউদ্দিন রনি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করার উদ্যোগের অংশ হিসেবে ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’ নামে নতুন একটি উইং গঠন করা হচ্ছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে সংগঠনটির সংক্ষিপ্ত আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হতে পারে। এতে আহ্বায়ক পদে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ও এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের নাম আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে একজনকে এ দায়িত্ব দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

রোববার (২৫ অক্টোবর) রাতে দলের একটি সূত্র নতুন উইং গঠনের এ তথ্য নিশ্চিত করেছে। এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনাও নতুন সংগঠন গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, প্রথম পর্যায়ে তিন থেকে চার সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। এরপর ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, নতুন সংগঠনের সদস্যসচিব পদে এনসিপির সাবেক যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফের নাম আলোচনায় রয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন এনসিপির সহসাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক, সাবেক কেন্দ্রীয় সদস্য মহিউদ্দিন রনি এবং খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মোল্লা রহমতুল্লাহ। তবে এসব পদে কারা দায়িত্ব পাবেন, তা চূড়ান্ত হয়নি।

দুর্যোগে সহায়তা, সামাজিক কার্যক্রমেও গুরুত্ব

দলীয় সূত্র বলছে, জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির প্রধান লক্ষ্য হবে দুর্যোগ ও সংকটের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগে উদ্ধারকাজে সহায়তা, ত্রাণ বিতরণ এবং মানুষকে আগাম সতর্কবার্তা দিয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথাও ভাবছে দলটি। এসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং সামাজিক সমস্যায় স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে সংগঠনটির ভূমিকা শুধু সামাজিক কার্যক্রমে সীমাবদ্ধ থাকবে না। দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, এনসিপির রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, জনসভা আয়োজন ও সফল করা এবং দলের আদর্শ প্রচারের কাজেও অংশ নেবে নতুন এই উইং। ফলে এটি একদিকে সামাজিক ও মানবিক কাজে যুক্ত হওয়ার, অন্যদিকে দলের সাংগঠনিক তৎপরতা বিস্তারের একটি কাঠামো হিসেবে কাজ করবে।

কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের পর নতুন উদ্যোগ

জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি গঠনের উদ্যোগটি এসেছে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠনের কয়েক দিনের মধ্যে। গত শুক্রবার (২৩ অক্টোবর) দলটি পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির তালিকা প্রকাশ করে। এতে আহ্বায়ক, সদস্যসচিব, যুগ্ম আহ্বায়ক, সদস্যসচিব পর্যায়ের বিভিন্ন দায়িত্ব, বিভাগীয় ও প্রবাসী সাংগঠনিক পদ, বিষয়ভিত্তিক সম্পাদকীয় দায়িত্ব এবং সাধারণ সদস্যসহ মোট ১৯৫ জনের নাম রয়েছে। পাশাপাশি ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদের তালিকাও প্রকাশ করা হয়।

পুনর্গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেন দায়িত্বে রয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। আগের কমিটির দুই সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি। পরদিন ১ মার্চ দলটি ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল। প্রায় ২০ মাস পর কমিটি পুনর্গঠন করে ১৯৫ সদস্যের নতুন তালিকা প্রকাশ করা হয়।

নারী উইংয়ের কমিটিও পুনর্গঠন

স্বেচ্ছাসেবক শক্তি গঠনের উদ্যোগের পাশাপাশি নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’র আংশিক আহ্বায়ক কমিটিও ঘোষণা করেছে এনসিপি। রোববার (২৫ অক্টোবর) ঘোষিত এ কমিটিতে আহ্বায়ক হয়েছেন ডা. মাহমুদা আলম মিতু, সদস্যসচিব হয়েছেন নুসরাত তাবাসসুম এবং মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মনজিলা ঝুমা।

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আগের কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়।

পরপর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন এবং নারী ও স্বেচ্ছাসেবক সংগঠনের কাঠামো তৈরির উদ্যোগ থেকে এনসিপির সাংগঠনিক বিস্তারকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির চূড়ান্ত নেতৃত্ব, সাংগঠনিক কাঠামো ও কর্মপরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরই সংগঠনটির কার্যপরিধি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে।

১

বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, সামনে যেসব শর্ত

২

তারেক-তাকাইচি শীর্ষ বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়

৩

এনসিপির নতুন কমিটিতে ক্ষমতার পুনর্বিন্যাস, প্রশ্নে স্বতন্ত্র রাজনীতি ও নারী নেতৃত্ব

৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

৫

এনসিপির নতুন উইং ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’, নেতৃত্বে আলোচনায় যারা

৬

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর কবর খোঁড়ার ভাইরাল ছবি: যা জানা গেল

৭

‘আওয়ামী লীগ’ আখ্যা দিয়ে সিপিবি কার্যালয়ে হামলার অভিযোগ

৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের

৯

চীনের এআই ও সেমিকন্ডাক্টর খাতে ধস, উধাও ৪৮ হাজার কোটি ডলার

১০

কক্সবাজারে মেরিন ড্রাইভে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু, গুঁড়িয়ে দেওয়া হলো ৬ কোটি টাকার রিসোর্ট

১১

সরকার অনুমতি দিলেই কি ‘ক্রসফায়ার’ বৈধ, সংবিধান ও আইনে কী আছে

১২

ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন, ২৫ বছর পর ইংল্যান্ডের সাফল্য

১৩

প্রথম বিদ্যুৎ উৎপাদনের পথে রূপপুর

১৪

পুলিশের কাজ অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার করা, বিচার করা নয়: সাদিক কায়েম

১৫

তেলবাজদের নিয়ে বিদেশ সফর, জানেও না কেন যাচ্ছে; আবার বলছে প্রথমবার বাইরে: জামায়াত এমপি মাসুদ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত