অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯
 ছবি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, যখন সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, তখন সফর হতে পারে। আমরা এ বিষয়ে ইতিবাচক।

মঙ্গলবার (২৯ সে‌প্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবা‌দিকদের এ কথা বলেন তি‌নি।

প্রতিমন্ত্রী বলেন, নতুন দায়িত্ব পাওয়ার পর ভারতের হাইকমিশনারের সঙ্গে এটি প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে খুব ভালো, আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। অবশ্যই কিছু চ্যালেঞ্জ আছে। এসব চ্যালেঞ্জ আমরা সংলাপ ও আলোচনার মাধ্যমে অতিক্রম করব। আমরা আশাবাদী, এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের বিষয়ে তিনি বলেন, কোনো এক পর্যায়ে, যখন সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, তখন সফর হতে পারে। আমরা এ বিষয়ে ইতিবাচক। কিছু চ্যালেঞ্জ আছে। আলোচনার মাধ্যমে আমরা সেগুলো সমাধানের চেষ্টা করছি। ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরের সময় বা তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, পারস্পরিকভাবে অনুকূল একটি জায়গায় পৌঁছানোর পরই সফরের সময় ও তারিখ নিয়ে আলোচনা হবে।

নভেম্বরে সফর হতে পারে এমন গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, আলোচনা চলছে। গুঞ্জন নিয়ে আমি কথা বলি না, আমি বাস্তবতা নিয়ে কথা বলি।

তিনি বলেন, বাস্তবতা হচ্ছে, আজ আমাদের খুব ভালো বৈঠক হয়েছে। আমি খুবই আশাবাদী যে খুব শিগগিরই ইতিবাচক ফলাফল আসতে পারে।

১

বেশিরভাগ অপরাধের মূলে জমি-জমার বিরোধ

২

রাখাইনে বিমান হামলায় নিহত অন্তত ৫০

৩

ল্যাপটপ চুরির অভিযোগে নাসীরুদ্দীনকে বহিষ্কারের দাবি রাশেদ খাঁনের

৪

কারিগরি পর্যায়ে গঙ্গা পানি চুক্তি নিয়ে বৈঠক অব্যাহত: জয়সওয়াল

৫

জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৬

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেয়ার’ হুঁশিয়ারি নারায়ণগঞ্জের এনসিপি নেতার

৭

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন

৮

দুর্গাপূজার ছুটি বাড়ল একদিন, ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি

৯

এবার আদালতেই আসলেন না পরীমনি; জামিন বাতিল চাইল রাষ্ট্রপক্ষ

১০

আন্তর্জাতিক স্টেডিয়াম, ঘাসে ঢেকেছে পিচ; সংস্কারে উদ্যোগী বিসিবি

১১

রূপপুরের ইউরেনিয়াম পরিবহনে অনুমতি না দেওয়া ‘কারিগরি বিষয়’: পাকিস্তান

১২

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা, কর্মীদের তুলে নেওয়ার অভিযোগ আসিফ নজরুলের

১৩

বিপিএল নেই, আট মাসের ক্রিকেট পরিকল্পনা বিসিবির

১৪

তফসিলের আগেই সরগরম রাজধানী, উত্তর-দক্ষিণে ত্রিমুখী লড়াইয়ের আভাস

১৫

তিতুমীর কলেজ আইটি সোসাইটি কর্তৃক মানবিক উদ্যোগ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত