গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সহায়তার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার (২৮ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, মঙ্গলবার দুপুরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথা হয়। এ সময় উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জবাবে আনোয়ার ইব্রাহিম আশ্বাস দেন, সংকট নিরসনে যেসব সহায়তা দেওয়া সম্ভব, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও টিমের সঙ্গে দ্রুত আলোচনা করে বাংলাদেশকে জানানো হবে।

তিনি আরও জানান, জ্বালানি খাতে চাহিদা ও সরবরাহের বিদ্যমান ব্যবধান কমাতে মালয়েশিয়া থেকে গ্যাস আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দেশটির অভিজ্ঞতা ও সম্পদ ব্যবহার করে কীভাবে বাংলাদেশকে সহায়তা করা যায়, সে বিষয়েও বিস্তারিত কথা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, এদিকে দেশের ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)-এর ত্রুটি মেরামতে দেশীয় বিশেষজ্ঞরা নিরলসভাবে কাজ করছেন। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের শুরুতে প্রতিদিন অতিরিক্ত ২৮০ থেকে ৩৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। পরবর্তী সপ্তাহের শেষ নাগাদ এফএসআরইউ পুরোপুরি সচল হয়ে স্বাভাবিক সক্ষমতায় ফিরবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত