ইরানি ড্রোন হামলায় কুয়েতে বিদ্যুৎ ও পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংগৃহীত ছবি:
সংগৃহীত ছবি:

ইরানের নিক্ষিপ্ত ড্রোন হামলায় উপসাগরীয় দেশ কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (১৯ জুলাই) রাতে হামলার পর দুটি স্থাপনাতেই আগুন ধরে যায়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কুয়েতের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে টানা তৃতীয় রাতের মতো হামলা চালিয়েছে ইরান। এর আগে শনিবার একটি তেল ডিপো এবং শুক্রবার একটি বিদ্যুৎকেন্দ্র ও পানি সরবরাহ কেন্দ্রে হামলার ঘটনা ঘটে।

কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ইরানি ড্রোন হামলায় বিদ্যুৎকেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বিদ্যুৎকেন্দ্রের কয়েকটি জেনারেটর ইউনিট পুড়ে গেছে।

এদিকে একই রাতে বাহরাইনের রাজধানী মানামার আশপাশেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর রয়েছে। দেশটির কর্তৃপক্ষের দাবি, ইরান বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করেই হামলা চালিয়েছে।

তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সোমবার এক বিবৃতিতে দাবি করেছে, যুক্তরাষ্ট্রের টানা হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

সূত্র: এএফপি

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত