বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে যখন ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে, তখন রাজনৈতিক অঙ্গনেও আলোচনায় এসেছে আর্জেন্টিনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যে লিওনেল মেসিদের প্রতি সমর্থন জানিয়েছেন।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ (রোববার) দিবাগত রাত ১টায় নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে।

ফাইনালের আগে ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। এ সময় রাষ্ট্রদূত তাঁকে আর্জেন্টিনা জাতীয় দলের একটি জার্সি উপহার দেন।

বৈঠকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পাঠানো একটি অডিও বার্তাও শোনানো হয়। সেখানে মিলেই বলেন, ‘আপনি আমার বন্ধু, সব সময় আমাদের সমর্থন করেন। আমি জেনে খুব খুশি হয়েছি যে আপনি আমার কারণে আর্জেন্টিনাকে সমর্থন করছেন।’

জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, তুমি একজন সত্যিকারের বন্ধু। আমরা তোমার পাশে আছি। নানা ক্ষেত্রেই আর্জেন্টিনাকে সমর্থন করছি, আগামীকালও করব। শুভকামনা।’

পরে নিজের সমর্থনের বিষয়ে আরও স্পষ্ট করে তিনি বলেন, ‘আমি যে আর্জেন্টিনার সমর্থক, বিষয়টি লুকাই না। আমার বিশ্বাস, ইসরায়েলের বেশিরভাগ নাগরিকও আর্জেন্টিনাকেই সমর্থন করছেন। শুভকামনা। ভামোস আর্জেন্টিনা।’

সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। অন্যদিকে ফিলিস্তিন ও গাজা ইস্যুতে স্পেনের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে টানাপোড়েন থাকায় আরব বিশ্বের অনেক সমর্থক স্পেনের পক্ষে অবস্থান নিয়েছেন।

সূত্র: এএইচএস

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত