ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘এ পর্যন্ত সেরা’, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল নেই: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটিকে এ পর্যন্ত হওয়া ‘সেরা বৈঠকগুলোর একটি’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েনের গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, দুই দেশের জোটে কোনো ফাটল নেই।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন নেতানিয়াহু।

তিনি বলেন, ‘আমাদের জোটে ফাটল খুঁজতে যারা অপেক্ষা করে, তাদের হতাশ করতে আমার সব সময়ই ভালো লাগে। কারণ তারা ফাটল নয়, গ্রানাইটের দেয়ালের মতো শক্ত সম্পর্কই দেখতে পায়।’

ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে নেতানিয়াহু দাবি করেন, তেহরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘আমরা চাই না ইরানের সরকার এমন পারমাণবিক অস্ত্রের মালিক হোক, যা যুক্তরাষ্ট্র, বিশ্বশান্তি ও ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।’

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ঠেকানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য অভিন্ন। তার ভাষায়, ‘এই লক্ষ্য অর্জিত হবেই—কূটনৈতিক উপায়ে হোক কিংবা অন্য কোনো উপায়ে।’

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে এ পর্যন্ত আটবার হোয়াইট হাউস সফর করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু, যা অন্য যেকোনো বিদেশি নেতার তুলনায় বেশি।

সূত্র: আল জাজিরা

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত