ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান ইরাক-তুরস্ক ও পাকিস্তানের

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১১
 ছবি:

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৫: ৩৩ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৫: ৩৫

ইরানের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ করতে যুক্তরাষ্ট্রের চাপের মুখেও রাজি হয়নি ইরাক, তুরস্ক ও পাকিস্তান। ওয়াশিংটনের কয়েক সপ্তাহের কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও দেশ তিনটি সীমান্ত বাণিজ্য বন্ধে সম্মতি দেয়নি। এতে ইরানের স্থলপথে বাণিজ্য সীমিত করার মার্কিন প্রচেষ্টা বাধার মুখে পড়েছে।

ইরানের প্রতিবেশী দেশগুলোকে সীমান্ত ক্রসিং বন্ধ করতে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। তবে দেশগুলোর সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক থাকায় তারা ওয়াশিংটনের দাবি মেনে নিতে অনিচ্ছুক।

ইরাক, তুরস্ক ও পাকিস্তান ছিল যুক্তরাষ্ট্রের এই চাপ প্রয়োগের প্রধান লক্ষ্য। বিষয়টি সম্পর্কে অবগত তিনজন ইরাকি কর্মকর্তা এবং একজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, দেশগুলো বিভিন্নভাবে মার্কিন দাবির বিরোধিতা করেছে।

যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ ইরানের বিরুদ্ধে বৃহত্তর অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ। এর আগে দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপের পর এবার স্থলপথে পণ্য পরিবহন ও বাণিজ্য বন্ধের চেষ্টা করছে ওয়াশিংটন। এর ফলে প্রতিবেশী দেশগুলোকে কার্যত ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরে ভূমিকা রাখতে বলা হচ্ছে।

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধে রাজি নয় ইরাক

ইরাকের কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন কূটনীতিকদের সঙ্গে নিয়মিত বৈঠকে বাগদাদকে ইরানের সঙ্গে থাকা সীমান্তের দুটি ছাড়া বাকি সব ক্রসিং বন্ধ করার অনুরোধ জানানো হয়েছিল। এসব বৈঠকে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক দূত থমাস ব্যারাকও অংশ নিয়েছিলেন।

তবে ইরাক যুক্তরাষ্ট্রের এ দাবি মেনে নেয়নি। যদিও ওয়াশিংটনকে সন্তুষ্ট করতে দেশটি সাময়িকভাবে এক বা দুটি সীমান্ত ক্রসিং বন্ধ করেছিল। এতে সীমান্তবর্তী এলাকায় বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।

ইরানের ওপর ইরাকের জ্বালানি নির্ভরতা দেশটির জন্য সীমান্ত বন্ধের সিদ্ধান্তকে আরো কঠিন করে তুলেছে। ইরাকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের এক-তৃতীয়াংশের বেশি আসে ইরান থেকে। ফলে দীর্ঘ সময় সীমান্ত বন্ধ থাকলে দেশটির বিদ্যুৎ উৎপাদন ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

তুরস্কের অনীহা, পাকিস্তানের সীমান্তে ওঠানামা

তুরস্কও ইরানের সঙ্গে সীমান্তনীতি পরিবর্তনে কার্যত রাজি হয়নি। অন্যদিকে পাকিস্তান বিভিন্ন সময়ে সীমান্ত ক্রসিং বন্ধ ও চালু করেছে। ইসলামাবাদ এর পেছনে নিরাপত্তা পরিস্থিতি এবং আমদানি ব্যবস্থায় নতুন ইলেকট্রনিক পদ্ধতি চালুর বিষয়টিকে কারণ হিসেবে উল্লেখ করেছে।

ইরানের সঙ্গে পাকিস্তানের আনুষ্ঠানিক বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৩০০ কোটি ডলার। পাশাপাশি জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও ইরানের ওপর নির্ভরতা রয়েছে দেশটির। ফলে সীমান্ত বন্ধের মার্কিন দাবি মেনে নিলে পাকিস্তানের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের আলোচনায় যুক্ত একজন কর্মকর্তা স্বীকার করেছেন, সীমান্ত দিয়ে বাণিজ্য ও পণ্য চলাচল বন্ধ করা হলে ইরাক, পাকিস্তান ও তুরস্কের সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে বড় ধরনের অসন্তোষ তৈরি হতে পারে। এমনকি পরিস্থিতি ‘গণবিদ্রোহের’ রূপ নিতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

ওই কর্মকর্তা আরো বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের এই উদ্যোগে আঞ্চলিক অংশীদারদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ এবং এর অর্থনৈতিক ও মানবিক প্রভাব নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে আগে থেকেই অসন্তোষ রয়েছে।

ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের ইরানবিষয়ক বিশেষজ্ঞ এলি গেরানমায়েহ যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন, ওয়াশিংটনকে এখন অনেক ক্ষেত্রে ‘অনিশ্চিত ও অবিশ্বস্ত মিত্র’ হিসেবে দেখা হচ্ছে। তার কথায়, ‘ইরান তাদের প্রতিবেশী হয়েই থাকবে।’

সীমান্ত নিয়ন্ত্রণে নতুন মার্কিন উদ্যোগ ‘আয়রন গেট’

কূটনৈতিক চাপ দিয়েও সীমান্ত বন্ধে প্রতিবেশী দেশগুলোকে রাজি করাতে না পেরে যুক্তরাষ্ট্র নতুন উদ্যোগ নিয়েছে। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে একটি বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে।

ফ্লোরিডায় অবস্থানরত ২০ জন বেসামরিক ও সামরিক কর্মী নিয়ে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। ইরানের স্থলসীমান্ত এবং কাস্পিয়ান সাগর দিয়ে পণ্য চলাচল নিয়ন্ত্রণ করাই এর লক্ষ্য।

এক মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, টাস্কফোর্সের সদস্যরা নিজেরা সরাসরি কোনো সামরিক হামলা চালাবেন না। তবে সীমান্ত দিয়ে পণ্য চলাচল সীমিত করতে ইরানের প্রতিবেশী দেশগুলোকে নিজেদের বাহিনী মোতায়েনে উৎসাহিত করতে পারেন তারা।

এদিকে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সেই দেদভের সঙ্গে বৈঠক করেছেন।

ইরানের পাশে থাকার ঘোষণা ইরাকের প্রাদেশিক গভর্নরের

এদিকে বিদেশি আগ্রাসনের মুখে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ইরাকের ওয়াসিত প্রদেশের গভর্নর আলী হাসান সালিমুন। তিনি বলেছেন, ইরাকের সরকার কিংবা জনগণ—কেউই ইসলামি প্রজাতন্ত্র ইরানকে একা ছেড়ে যাবে না।

বৃহস্পতিবার ইরাকের কুত শহরে ইরানের ইলাম প্রদেশের গভর্নর আহমদ কারামির সঙ্গে এক যৌথ বৈঠকে তিনি এ কথা বলেন। সালিমুন বলেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরাইলি আগ্রাসনের সময় ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনী প্রমাণ করেছে, তারা বিদেশি শক্তির মোকাবিলা করতে সক্ষম।

বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও স্বাগতবার্তাও ইরানি প্রতিনিধিদলের কাছে পৌঁছে দেন সালিমুন। তিনি বলেন, বিভিন্ন খাতে ইরানের সঙ্গে সহযোগিতা আরো জোরদার ও সম্প্রসারণে বাগদাদ দৃঢ়প্রতিজ্ঞ।

দুই দেশের সীমান্তবর্তী ইলাম ও ওয়াসিত প্রদেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। বার্ষিক আরবাইন তীর্থযাত্রাকে দুই প্রদেশের সফল সহযোগিতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন সালিমুন। তার মতে, মাঠপর্যায়ের পরিদর্শন এবং যৌথ সিদ্ধান্তের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান ও সমন্বয় বাড়ানো সম্ভব হয়েছে।

ইরান ও ইরাকের মধ্যে একটি যৌথ মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। বিশেষ করে ইলাম ও ওয়াসিতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। পর্যটন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর পাশাপাশি একটি সমঝোতা স্মারকের মাধ্যমে যানবাহন চলাচল সহজ করার কথাও বলেন তিনি।

ইরানের ইলাম প্রদেশের সঙ্গে ইরাকের ৪৩০ কিলোমিটার সীমান্ত রয়েছে, যা দুই দেশের কোনো প্রদেশের মধ্যে দীর্ঘতম অভিন্ন সীমান্ত। ইরাকের সঙ্গে বাণিজ্য ও ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে এই প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে মেহরান আন্তর্জাতিক সীমান্ত টার্মিনাল দুই দেশের যাতায়াত ও বাণিজ্যের অন্যতম প্রবেশদ্বার।

বাগদাদ থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে অবস্থিত মেহরান ইরানের দিক থেকে ইরাকের রাজধানী ও দেশটির গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলোতে যাওয়ার সবচেয়ে কাছের স্থলপথগুলোর একটি। অন্যদিকে ওয়াসিত প্রদেশের রাজধানী কুত মেহরান থেকে প্রায় ৯০ কিলোমিটার এবং ইলাম থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

সূত্র: প্রেস টিভি ও দ্য নিউইয়র্ক টাইমস

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

১

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

২

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডে অভিযুক্তদের দায় মুক্তি দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী

৩

অভিষেকেই ছয় উইকেট নিয়ে ইতিহাস গড়লেন বিয়ার্ডম্যান

৪

লিবিয়ায় বাংলাদেশিকে জিম্মি করে ৪২ লাখ টাকা দাবি, নাটোরে আটক ২

৫

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

৬

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

৭

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

৮

১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী

৯

এনসিএল দ্বিতীয় একাদশের চ্যাম্পিয়ন ঢাকা

১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

১১

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: মোজাম্মেল হক

১২

আজান শুনেও যে গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে যাচ্ছেন অনেক মুসলমান: শায়খ আহমাদুল্লাহ

১৩

মেয়র হতে পারেননি অবিবাহিত বলে, সেই নারীই হতে যাচ্ছেন দেশের প্রথম প্রেসিডেন্ট

১৪

জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞা বাড়াল ভারত

১৫

হরমুজ প্রণালিতে এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }