অভিষেকেই ছয় উইকেট নিয়ে ইতিহাস গড়লেন বিয়ার্ডম্যান

সুমন মাহমুদ, জামালপুর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১১
 ছবি:

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২০: ০১

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ, অথচ বোলিংয়ে যেন বহু অভিজ্ঞ এক শিকারি! ২১ বছর বয়সী মহলি বিয়ার্ডম্যানের গতি ও সুইংয়ের সামনে দাঁড়াতেই পারল না ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। একাই তুলে নিলেন ৬ উইকেট। তাঁর বিধ্বংসী বোলিংয়ে পার্থের প্রথম ওয়ানডেতে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে ২৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

অভিষেকেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বিয়ার্ডম্যান। ৭.৪ ওভার বল করে মাত্র ২৪ রান খরচায় তাঁর শিকার ৬ উইকেট। ওয়ানডে অভিষেকে অস্ট্রেলিয়ার কোনো বোলারের এটিই প্রথম ছয় উইকেট নেওয়ার কীর্তি। এর আগে ১৯৮৮ সালে অভিষেকে ৫ উইকেট নিয়ে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন টনি ডোডামেড। ৩৮ বছর পর সেই কীর্তি ছাড়িয়ে গেলেন বিয়ার্ডম্যান। ওয়ানডে ইতিহাসে অভিষেকে ছয় বা তার বেশি উইকেট নেওয়া পঞ্চম বোলারও তিনি।

ইংল্যান্ডের হয়ে বেন ডাকেট, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, জো রুট, জর্ডান কক্স ও স্যাম কারেনকে ফিরিয়ে দেন এই তরুণ পেসার। বিশেষ করে জো রুটের ২০০তম ওয়ানডে ম্যাচটি হয়ে থাকল ভুলে যাওয়ার মতো। বিয়ার্ডম্যানের সঙ্গে বল হাতে দারুণ সঙ্গ দেন স্পেন্সার জনসন। ৪২ রান দিয়ে নেন ৩ উইকেট। ইংল্যান্ডের হয়ে গাস অ্যাটকিনসন অপরাজিত ২৯ রান করেন।

১৩২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ট্রাভিস হেডকে হারায় অস্ট্রেলিয়া। গোল্ডেন ডাক নিয়ে ফেরেন এই ওপেনার। কুপার কনোলিও করেন ২৭ রান। এরপর অধিনায়ক মিচেল মার্শের ঝোড়ো ব্যাটিংয়ে সহজ হয়ে যায় জয়। মাত্র ৩০ বলে ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত জশ ইংলিস ও ম্যাট রেনশকে সঙ্গে নিয়ে ২৩.৩ ওভারেই জয় নিশ্চিত করেন মার্শ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

১

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

২

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডে অভিযুক্তদের দায় মুক্তি দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী

৩

অভিষেকেই ছয় উইকেট নিয়ে ইতিহাস গড়লেন বিয়ার্ডম্যান

৪

লিবিয়ায় বাংলাদেশিকে জিম্মি করে ৪২ লাখ টাকা দাবি, নাটোরে আটক ২

৫

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

৬

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

৭

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

৮

১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী

৯

এনসিএল দ্বিতীয় একাদশের চ্যাম্পিয়ন ঢাকা

১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

১১

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: মোজাম্মেল হক

১২

আজান শুনেও যে গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে যাচ্ছেন অনেক মুসলমান: শায়খ আহমাদুল্লাহ

১৩

মেয়র হতে পারেননি অবিবাহিত বলে, সেই নারীই হতে যাচ্ছেন দেশের প্রথম প্রেসিডেন্ট

১৪

জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞা বাড়াল ভারত

১৫

হরমুজ প্রণালিতে এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }