সোনিয়ার ইতালির পৈতৃক বাড়িকে জাদুঘর বানাবেন শিখ ব্যবসায়ী

নোবিপ্রবি প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০১:১১
 ছবি:

ইতালিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর পৈতৃক বাড়িটি সংগ্রহশালায় রূপান্তরিত হতে চলেছে। ২০২০ সালে বাড়িটি কিনেছেন ইতালিপ্রবাসী ভারতীয় শিখ ব্যবসায়ী সুখদেব সিং কাঙ্গ। ছয় কামরার বাড়িটি তিনি একই অবস্থায় রেখে দিয়েছেন। শুধু বাড়ির গায়ে ভারতের জাতীয় পতাকার রং লাগিয়ে তাতে লিখেছেন, ‘ইন্ডিয়া হাউস, সোনিয়া গান্ধীর জন্মস্থান, ৯ ডিসেম্বর ১৯৪৬’।

বাড়িটিকে ওই শিখ ব্যবসায়ী কীভাবে ব্যবহার করবেন, তা–ও জানিয়েছেন। সম্প্রতি ভারতের পাঞ্জাব রাজ্যের ঐতিহাসিক শহর অমৃতসরে এসেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সেখানেই তিনি বলেছেন, ‘অনেকেই আমাকে বলেছিলেন হেরিটেজ হোটেল করতে। কেউ কেউ পরামর্শ দিয়েছিলেন, ওটা গুরুদুয়ারা করা হোক। কিন্তু আমরা ঠিক করেছি, ওখানে সোনিয়া পরিবারের জাদুঘর করব। দেশ থেকে যাঁরা ইতালি আসবেন, তাঁদের কেউ কেউ ভেনেটো অঞ্চলের লুসিয়ানা গ্রামে গেলে এই বাড়িতে সোনিয়ার মেয়েবেলা কেমন কেটেছিল, তা জানতে পারবেন।’

.

সুখদেব সিং বলেছেন, বাড়িটি যেভাবে কিনেছিলেন, সেভাবেই রেখে দিয়েছেন। কিচ্ছু বদলানো হয়নি। গতকাল বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং’ প্রকাশের পর যেভাবে তা সাড়া ফেলেছে, লোকজন আলোচনা করছে, তাতে তাঁর মনে হয়েছে, বাড়িটি জাদুঘরই করা দরকার।

সুখদেব বলেন, সোনিয়া গান্ধী ও রাহুল–প্রিয়াঙ্কার সঙ্গে এ নিয়ে কথা বলবেন। তাঁদের কাছ থেকে পরিবারের আরও গল্প শুনবেন। সেই অনুযায়ী তাঁদের কী কী জিনিস ওই জাদুঘরে রাখা যায়, তা ঠিক করবেন। তিনি বলেন, ‘আমি চাই, যাঁরাই ওই জাদুঘর দেখতে যাবেন, তাঁরা তাঁদের পারিবারিক তথ্য ও সোনিয়া গান্ধীর শৈশব–কৈশোর আরও ভালোভাবে জানুন।’

অথচ ব্যবসায়ী সুখদেব বাড়িটি বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করতে পারতেন। সেই পরামর্শ অনেক শুভানুধ্যায়ী তাঁকে দিয়েওছিলেন। কিন্তু সেই রাস্তায় হাঁটতে চাননি তিনি। কত অর্থ দিয়ে সম্পত্তিটি কিনেছেন, তা না জানালেও বাড়িটি দেখাশোনার জন্য এক তত্ত্বাবধায়ককে তিনি মাসে ১০০ ইউরো দেন। বছরে প্রায় ১ হাজার ইউরো খরচ করেন বাড়িটির কর দিতে।

.

বাড়িটি ভাড়া দিলে মাসে ৮০০ ইউরো আয় হতো সুখদেবের। কিন্তু তা তো করেননি, বাড়িটির বিন্দুমাত্র পরিবর্তনও ঘটাননি। যেমন ছিল, ঠিক তেমনটাই রেখে দিয়েছেন।

সোনিয়ার পৈতৃক বাড়িটি যেখানে, সেই লুসিয়ানা থেকে ঘণ্টাখানেক দূরে ব্রেসচিয়া নামে এক জায়গায় সপরিবার থাকেন সুখদেব সিং কাঙ্গ। সম্পত্তিটি তিনি কিনেছেন স্ত্রী ও কন্যার নামে। বাড়িটিকে জাদুঘর করতে গেলে সরকারের কাছ থেকে যেসব অনুমতি প্রয়োজন, সেগুলো তাঁরা ইতিমধ্যেই আদায় করেছেন।

বাড়িটি ঘিরে ইতিমধ্যেই কিছুটা আগ্রহ তৈরি হয়েছে। সোনিয়ার বাবা স্টেফানো মাইনো রাজমিস্ত্রি ছিলেন। বাড়ি তৈরি করতেন। ওই বাড়ি দেখলে কিংবা সোনিয়ার শৈশব–কৈশোর দেখে কেউ কখনো ভাবেনি, একদিন তিনি ভারতীয় রাজনীতির এমন এক আলোচিত চরিত্র হয়ে উঠবেন।

.

টাইমস অব ইন্ডিয়াকে এ কথা জানিয়ে সুখদেব সিং বলেন, ‘বাড়িটির কোনো বদল ঘটাইনি। শুধু দেয়ালের এক জায়গায় জাতীয় পতাকার রং লাগিয়ে লিখেছি, “ইন্ডিয়া হাউস, সোনিয়া গান্ধীর জন্মস্থান, ৯ ডিসেম্বর ১৯৪৬”।’

সুখদেব সিং বলেন, ‘সোনিয়া গান্ধীর বাড়িটি কিনতে পেরে আমরা গর্বিত। তাঁরা যখনই আসবেন, বাড়ির চাবি তাঁদের হাতে তুলে দেব। এই গ্রামের লোকজনও গান্ধী পরিবারকে কাছে পেতে উৎসুক।’

ইতিমধ্যেই কিছু কিছু মানুষ সোনিয়ার পৈতৃক বাড়ি দেখতে ওই গ্রামে আসতে শুরু করেছেন। পর্যটকদের অধিকাংশই শিখ ধর্মাবলম্বী। পর্যটকদের এই আনাগোনায় গ্রামের অর্থনীতিরও উন্নতি হচ্ছে। যাঁরা আসছেন, তাঁরা স্থানীয় হোটেলে উঠছেন। এলাকায় ঘুরছেন। খাবার দোকানে সময় কাটাচ্ছেন। অর্থকড়ি খরচ করছেন।

.

কেনার পর বাড়িটি যেদিন উদ্বোধন করা হয়েছিল, সেদিন অনেকেই এসেছিলেন। তাঁদের মধ্যে রাজনীতিকেরাও ছিলেন। সুখদেব সিং জানান, প্রতিবছর সোনিয়া গান্ধীর জন্মদিনে তাঁরা ওই বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করেন।

সুখদেব সিং বলেছেন, ‘অনেকেই মনে করেছে, বাড়িটি আমি কিনেছি বাণিজ্যিক স্বার্থে। জমি–বাড়ির দাম বাড়ে বৈ কমে না। কিন্তু তা নয়। এক ব্যক্তি ও তাঁর পরিবারের ব্যক্তিগত ইতিহাসের একটুকরো অতীত সংরক্ষণের সুযোগ পাওয়াকেই আমি বড় মনে করেছি। সুযোগটি তাই ছাড়তে চাইনি।’

১

মধ্যরাতে ককটেল বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা কলেজের হলপাড়া

২

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াতের ইউনিয়ন সভাপতির পদ ছাড়লেন আবুল কালাম

৩

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

৪

ইতালিতে মজুরি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

৫

রাজপথ দখলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে ভিন্ন কৌশলে মাঠে নামছে বিএনপি

৬

ট্রাম্প-শি-পুতিনের ঘোষণায় পুরোনো আশার প্রতিধ্বনি

৭

ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক

৮

কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের দায়িত্বে আসছে নতুন প্রতিষ্ঠান

৯

হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর

১০

একের পর এক বাধা পেরিয়ে কীভাবে মিস ইউনির্ভাসে মাহি...

১১

রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত

১২

ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়া

১৩

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, বললেন ‘আমি কয়দিন বাঁচব, জানি না’

১৪

শেরপুর সীমান্তে ছয় ভারতীয় নাগরিক আটক

১৫

পাত্রী দেখতে দুই বন্ধুর সঙ্গে গিয়ে খুন, নেপথ্যে আপন ভাই-ভাবি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }