চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এ প্রথম কোনো বিদেশি নাগরিক হিসেবে যাচ্ছেন পাকিস্তানের পাইলট জিশান আলী (৪০)। একই সঙ্গে তিনি হতে যাচ্ছেন মহাকাশে পাড়ি দেওয়া প্রথম পাকিস্তানি নাগরিক। বুধবার উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান কেন্দ্র থেকে তিনি ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানে চড়ে রওনা দেবেন। এই মহাকাশযানটিকে বহন করবে একটি ‘লং মার্চ-২এফ’ রকেট। তিন সদস্যের এই মিশনে জিশান আলীর সঙ্গে থাকছেন চীনা কমান্ডার তাং হংবো ও ফ্লাইট প্রকৌশলী উ ই।

বর্তমানে পৃথিবীর কক্ষপথে ভাসমান মহাকাশ স্টেশন রয়েছে কেবল দুটি। একটি হলো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বাধীন ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশন’ (আইএসএস), যেখানে রাশিয়া, ইউরোপ, জাপান ও কানাডাসহ বেশ কয়েকটি দেশ যুক্ত রয়েছে। অপরটি হলো সম্পূর্ণ চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’ (যার অর্থ স্বর্গের প্রাসাদ), যা ২০২২ সাল থেকে পুরোপুরি সচল রয়েছে।

.

তিন সদস্যের এই অভিযানে জিশান আলী পেলোড বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন এবং স্টেশনে ৫ থেকে ১০ দিন অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন। এই অভিযানের জন্য তিনি বেইজিংয়ে সাত মাস বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। এক অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘আমি শুধু নিজের জন্য যাচ্ছি না, কাঁধে পুরো পাকিস্তানের নাম বয়ে নিয়ে যাচ্ছি।’

.

এদিকে, জিশান আলী অল্প কিছুদিন থাকলেও শেনঝৌ-২৩ মিশনের কমান্ডার ঝু ইয়াংঝু তিয়ানগং স্টেশনে পুরো এক বছর থাকবেন। মহাকাশে মানুষের শারীরিক পরিবর্তন গবেষণার অংশ হিসেবে তিনি এ সময় কাটাবেন, যা কোনো চীনা নভোচারীর ক্ষেত্রে দীর্ঘতম অবস্থানের রেকর্ড।

.

বিশ্লেষকদের মতে, ২০৩০ সালের মধ্যে নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি (আইএসএস) অবসরে যাওয়ার কথা রয়েছে। ফলে মহাকাশ বিজ্ঞানে চীনের একক প্রভাব বাড়ছে। পাকিস্তানসহ উন্নয়নশীল দেশগুলোকে মহাকাশযাত্রায় যুক্ত করে চীন মূলত বিশ্বমঞ্চে নিজেদের কূটনৈতিক প্রভাব জোরালো করছে।

১

বোর্ডে ভোটাভুটি, ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ

২

দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

৩

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

৪

অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজি

৫

পাকিস্তানে প্রতি তিন প্রাপ্তবয়স্কের একজন মানসিক রোগে আক্রান্ত

৬

ফজর থেকে সূর্যোদয়: যেমন কাটত নবীজির সকালগুলো

৭

রোহিঙ্গা জেনোসাইড: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক

৮

পোশাক খাতে পরিচালকদের গড় বেতন ৩ লাখ, শ্রমিকের ২০ হাজার টাকা

৯

সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

১০

হলকক্ষের একটি সিট দখল নিয়ে বিরোধের জেরে পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

১১

হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান

১২

ইরান যুদ্ধ কি থামাতে পারবে মার্কিন কংগ্রেস?

১৩

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন

১৪

শুটিংয়ের প্রস্তুতি নিতে গিয়ে মৃত্যু, ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

১৫

মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }