গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন সেবা এখনই চালু হচ্ছে না। ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও মহড়ার দিন থেকে এ জেলার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রেলপথ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নাশকতার আশঙ্কা থাকায় সরকার এখনই ট্রেন চালুর বিষয়টি ভাবছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে তখন চালুর উদ্যোগ নেওয়া হবে।

গোপালগঞ্জে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও শিগগির চালু হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, থানা দুটির কার্যক্রম চালু করতে স্থানীয় লোকজন অনুরোধ করছেন। তবে এ দুটি থানার কার্যক্রম চালু করতে আরও সময় লাগবে। থানা দুটির কার্যক্রম এখন গোপালগঞ্জ সদর থানায় চালু করা হয়েছে।

.

পরিস্থিতি স্বাভাবিক হলে থানা দুটি সংস্কারের কাজে হাত দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে সরকারের একাধিক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে, গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত থাকবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় সারা দেশে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে যেসব বরাদ্দ দেওয়া হয়, তার মধ্যে গোপালগঞ্জে তৃতীয় কিস্তির বরাদ্দের অর্থ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাধারণত জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে চার কিস্তিতে অর্থসহায়তা দেওয়া হয়। গোপালগঞ্জের জন্য জানুয়ারি থেকে মার্চ কিস্তির টাকা ছাড় বন্ধ থাকবে।

জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ট্রেনযোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দুটি থানার পুলিশ সদস্যরা ওই জেলাতেই কর্মরত রয়েছেন। তবে কবে নাগাদ দুই থানার কার্যক্রম চালু হবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

এ বিষয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির প্রথম আলোকে বলেন, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ শুরু হয়নি। কিছুটা সময় লাগবে। ট্রেন সেবাও চালু হয়নি। এ সেবা চালু হতে সময় লাগবে।

.
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে সরকার বলপ্রয়োগ করবে না।
.

লগি-বইঠা, রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) আগুন এবং পুলিশ বক্সে ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করে দলটির নেতা-কর্মীরা। এরপর বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়। এর জেরে ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয় সরকার।

১৫ নভেম্বরের নাশকতার পর ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। তার পর থেকে ওই দুই থানার কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় লোকজন। কেউ সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করতে পারছে না। পরে ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে সরকার বলপ্রয়োগ করবে না। কোনো ধরনের মারণাস্ত্রও ব্যবহার করা হবে না। এটাই সরকারের অবস্থান। ওই কর্মকর্তা আরও বলেন, আবারও গাছ কেটে রাস্তা বন্ধ করে দেওয়া হলে বা কারও ঘরবাড়িতে হামলা হলেও সরকারের অবস্থান আগের মতোই থাকবে।

.রামদা–হকিস্টিক হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ–মিছিল.

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গোপালগঞ্জে দিনে পাঁচটি ট্রেন চলাচল করত। বন্ধ হওয়ার আগে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ সকাল ছয়টায় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যেত। রাত সাড়ে ১০টার মধ্যে রাজশাহী থেকে আবার গোপালগঞ্জে ফিরে আসত। ‘অভিযাত্রী কমিউটার ট্রেন’ ঢাকা থেকে গোপালগঞ্জে দিনে একবার চলাচল করত। ‘রূপসী বাংলা’ ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে যশোরের বেনাপোল পর্যন্ত চলাচল করত। এ ছাড়া ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে খুলনা পর্যন্ত চলাচল করত। ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেলস্টেশন পর্যন্ত চলাচল করত। ১৫ নভেম্বর থেকে এসব ট্রেন সেবা বন্ধ রয়েছে।

.আ.লীগ যেভাবে রাজনীতিতে ফেরার পথ আরও কঠিন করে ফেলল.
ট্রেন সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্থানীয় লোকজন। অনেকে বাসের চেয়ে ট্রেনে বেশি চলাচল করেন। ট্রেনে ঢাকায় যাতায়াতে সময় লাগে কম। খরচও কম।
.

ট্রেন সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্থানীয় লোকজন। অনেকে বাসের চেয়ে ট্রেনে বেশি চলাচল করেন। ট্রেনে ঢাকায় যাতায়াতে সময় লাগে কম। খরচও কম। ট্রেন সেবা চালু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানীয় লোকজনের কেউ কেউ যোগাযোগ করছেন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গোপালগঞ্জে ট্রেন আবার চালু করতে রেলপথ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এখনই ট্রেন যোগাযোগ চালু না করার পরামর্শ দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। ওই সব কর্মসূচি থেকে আবারও হামলা-ভাঙচুর হতে পারে। পরিস্থিতি আবার উত্তপ্ত হতে পারে। তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগপর্যন্ত এসব সেবা চালু করার সম্ভাবনা নেই।

.গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়াতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ

১

দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

২

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

৩

অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজি

৪

পাকিস্তানে প্রতি তিন প্রাপ্তবয়স্কের একজন মানসিক রোগে আক্রান্ত

৫

ফজর থেকে সূর্যোদয়: যেমন কাটত নবীজির সকালগুলো

৬

রোহিঙ্গা জেনোসাইড: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক

৭

পোশাক খাতে পরিচালকদের গড় বেতন ৩ লাখ, শ্রমিকের ২০ হাজার টাকা

৮

সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

৯

হলকক্ষের একটি সিট দখল নিয়ে বিরোধের জেরে পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

১০

হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান

১১

ইরান যুদ্ধ কি থামাতে পারবে মার্কিন কংগ্রেস?

১২

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন

১৩

শুটিংয়ের প্রস্তুতি নিতে গিয়ে মৃত্যু, ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

১৪

মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

১৫

শিশুকে বাঁচিয়ে সেপটিক ট্যাংকে নিখোঁজ ছকিনুর, জীবিত উদ্ধারে শঙ্কা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }