নামের মিলের কারণে হত্যা মামলায় ভারতে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন

অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজি

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে দেশে ফেরানো হয়। মানবিক বিবেচনায় চার সপ্তাহের প্যারোল

অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্তি পেয়েছেন বাদল ফরাজি। ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় নামের মিলের কারণে ভুলভাবে জড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন বাগেরহাটের মোংলার এই বাসিন্দা। মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পান তিনি।

মুক্তির পর তাঁকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশের পাহারায় নিজ বাড়ি মোংলার উদ্দেশে রওনা দেন বাদল। প্রায় ১৮ বছর পর পরিবারের কাছে ফেরার সুযোগ পেলেও তাঁর কারামুক্তি স্থায়ী নয়; নির্ধারিত সময় শেষে তাঁকে আবার কারাগারে ফিরতে হবে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন জানান, নামের মিলের কারণে ভারতের দিল্লির একটি হত্যা মামলায় বাদল ফরাজি ভুলভাবে জড়িয়ে পড়েন। ওই মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে বন্দিবিনিময় চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে আনা হয়। এরপর থেকে বাংলাদেশের কারাগারে বন্দি রয়েছেন তিনি।

কারা কর্তৃপক্ষ জানায়, প্যারোল-সংক্রান্ত নীতিমালার ১-এর ‘খ’ অনুযায়ী সরকারের বিশেষ সিদ্ধান্তে বাদল ফরাজিকে মুক্তি দেওয়া হয়েছে। চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তির পর তাঁকে নিজ স্থায়ী ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া বলেন, প্যারোল নীতিমালা ২০১৬-তে সাধারণত ১২ ঘণ্টার প্যারোলের বিধান থাকলেও মানবিক কারণে বাদল ফরাজিকে চার সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়েছে। তিনি এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁর মতে, বন্দিদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে এ ধরনের মানবিক সিদ্ধান্ত ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।

বাদল ফরাজির প্যারোলে মুক্তির প্রক্রিয়া বাস্তবায়নে গত সোমবার পুলিশি পাহারা চেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে চিঠি দেয় মানবাধিকার ও আইনগত সহায়তা সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটির পক্ষ থেকে তাঁকে নিরাপদে স্থায়ী ঠিকানায় পৌঁছে দিতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। এর আগে ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে তাঁর প্যারোলে মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। পরে প্রশাসনিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাঁকে মুক্তি দেওয়া হয়।

নামের মিলেই হত্যা মামলায় জড়ানো

২০০৮ সালের ৬ মে ভারতের দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে ৭১ বছর বয়সী নির্মলা মাদান নামের এক নারী খুন হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় পুলিশ ‘বাদল সিং’ নামের এক ব্যক্তিকে খুঁজছিল। তিনি ছিলেন নিহত নারীর গৃহকর্মী।

হত্যাকাণ্ডের দুই মাস সাত দিন পর, ২০০৮ সালের ১৩ জুলাই পর্যটক ভিসায় ভারতে যান বাংলাদেশের বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজি। পরিবারের দাবি, তাজমহল দেখার উদ্দেশ্যেই তিনি ভারতে গিয়েছিলেন। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে আটক করে। পরে হত্যা মামলার আসামি বাদল সিং হিসেবে গ্রেপ্তার দেখানো হয় তাঁকে।

পরিবারের দাবি, বাদল ফরাজি ও হত্যা মামলার অভিযুক্ত বাদল সিং এক ব্যক্তি নন। নামের মিলের কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়। সেই মামলায় বিচার শেষে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। দীর্ঘদিন ভারতে কারাভোগের পর বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে ফিরলেও মুক্তি মেলেনি তাঁর। বাংলাদেশের কারাগারেই কাটাতে হয়েছে পরবর্তী সময়।

দীর্ঘ কারাবাসের মধ্যে অসুস্থ মাকে দেখার আকুতি জানিয়ে আসছিলেন বাদল ফরাজি। অবশেষে মানবিক বিবেচনায় চার সপ্তাহের প্যারোল পেলেন তিনি। তবে এই সাময়িক মুক্তি তাঁর বিরুদ্ধে থাকা দণ্ডাদেশ বা কারাবাসের অবসান নয়। নির্ধারিত সময় শেষে তাঁকে কারাগারে ফিরে যেতে হবে।

১

দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

২

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

৩

অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজি

৪

পাকিস্তানে প্রতি তিন প্রাপ্তবয়স্কের একজন মানসিক রোগে আক্রান্ত

৫

ফজর থেকে সূর্যোদয়: যেমন কাটত নবীজির সকালগুলো

৬

রোহিঙ্গা জেনোসাইড: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক

৭

পোশাক খাতে পরিচালকদের গড় বেতন ৩ লাখ, শ্রমিকের ২০ হাজার টাকা

৮

সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

৯

হলকক্ষের একটি সিট দখল নিয়ে বিরোধের জেরে পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

১০

হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান

১১

ইরান যুদ্ধ কি থামাতে পারবে মার্কিন কংগ্রেস?

১২

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন

১৩

শুটিংয়ের প্রস্তুতি নিতে গিয়ে মৃত্যু, ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

১৪

মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

১৫

শিশুকে বাঁচিয়ে সেপটিক ট্যাংকে নিখোঁজ ছকিনুর, জীবিত উদ্ধারে শঙ্কা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }