অন্তঃসত্ত্বা নারী যেভাবে রোজা রাখবেন

আজাদ ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৮:১০
অন্তঃসত্ত্বা নারীদের রোজা রাখার কারণে গর্ভে থাকা নবজাতকের দৈর্ঘ্য বা ওজনে কোনো পরিবর্তন আসে না। ছবি: সংগৃহীত ছবি:
অন্তঃসত্ত্বা নারীদের রোজা রাখার কারণে গর্ভে থাকা নবজাতকের দৈর্ঘ্য বা ওজনে কোনো পরিবর্তন আসে না। ছবি: সংগৃহীত

রমজানে রোজা রাখা প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো (সূরা বাকারা: ১৮৩)।

অপর আয়াতে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ‘রমজান মাস- যার মধ্যে কুরআন নাযিল করা হয়েছে লোকেদের পথ প্রদর্শক এবং হেদায়াতের সুস্পষ্ট বর্ণনারূপে এবং সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে। কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে, সে যেন এ মাসে রোজা রাখে আর যে পীড়িত কিংবা সফরে আছে, সে অন্য সময় এ সংখ্যা পূরণ করবে।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৫)

এ আয়াত থেকে বোঝা যায়, রমজান মাসে সফর বা অসুস্থতার ক্ষেত্রে রোজা রাখায় শিথিলতা রয়েছে। এরমধ্যে নারীর ঋতুস্রাবের সময় ও প্রসব পরবর্তী স্রাবের সময়কালও অন্তর্ভুক্ত। তবে রোজা রাখার ফলে অন্তঃসত্ত্বা নারী যদি স্বাস্থ্যহীনতা বা গর্ভের সন্তানের কোনো ক্ষতির আশঙ্কা করেন, সে ক্ষেত্রে বিজ্ঞ ধার্মিক ডাক্তারের পরামর্শে রোজা ভাঙতে পারবেন।

যদিও সুস্থ হয়ে সেই রোজাগুলো কাজা করতে হবে। একইভাবে যেসব নারী সন্তানকে দুধপান করান, তারা যদি রোজা রেখে এমনটি করতে গিয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন, তবে সে ক্ষেত্রেও রোজা ভাঙার অনুমতি রয়েছে। এই ক্ষেত্রেও সুস্থ হওয়ার পর রোজা কাজা করতে হবে। তবে কাফফারা আদায় করা জরুরি নয়।

এ ক্ষেত্রে মনে রাখা জরুরি যে, অন্তঃসত্ত্বা নারীদের রোজা রাখার কারণে গর্ভে থাকা নবজাতকের দৈর্ঘ্য বা ওজনে কোনো পরিবর্তন আসে না। তবে এটি ঠিক যে, কখনো কখনো রোজা রাখা অবস্থায় অন্তঃসত্ত্বা নারীরা অন্য কোনো স্বাস্থ্যগত কারণে দুর্বল হয়ে পড়েন। কাজেই এমন পরিস্থিতি তৈরি হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা আবশ্যক। সে ক্ষেত্রে চিকিৎসক যদি নিষেধ করেন, তবেই রোজা ভাঙার অনুমতি রয়েছে।

তবে অন্তঃসত্ত্বা নারী ও দুগ্ধপান করানো নারীদের ক্ষেত্রে রোজা রাখায় শিথিলতার বিষয়টি হাদিস দ্বারাও প্রমাণিত। আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে- একবার আমাদের ওপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্বারোহী বাহিনী হঠাৎ আক্রমণ করল। আমি রাসুল (সা.) এর নিকট এলাম। আমি তাকে সকালের খাবার খাওয়ারত অবস্থায় পেলাম। তিনি (নবীজি) বললেন- কাছে আসো এবং খাও। জবাবে আমি বললাম, আমি রোজা আছি।

পরে নবীজি বললেন, সামনে আসো, আমি তোমাকে রোজা সম্পর্কে বলবো। আল্লাহ্ তা’আলা মুসাফির লোকের রোজা ও অর্ধেক নামাজ কমিয়ে দিয়েছেন। আর গর্ভবতী ও দুগ্ধদানকারিণী মহিলাদের রোজা মাফ করে দিয়েছেন। আনাস (রা.) বলেন, আল্লাহর শপথ রাসুল (সা.) দুজনের কিংবা একজনের কথা বলেছেন। আমার আফসোস এই যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি খাবার খাইনি। (সুনান আত তিরমিজি, হাদিস: ৭১৫; সুনান আবু দাউদ, হাদিস: ২৪০৮)

তবে অন্তঃসত্ত্বা নারী ও দুগ্ধপান করানো নারীরা রোজা রেখে ক্ষুধাজনিত কারণে সৃষ্ট সমস্যা থেকে বাঁচতে কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন। সেগুলো হলো- ক্লান্তি কমাতে বিশ্রামের পরিমাণ বাড়িয়ে দেয়া, যতদূর সম্ভব দুশ্চিন্তামুক্ত থাকা, অতিরিক্ত পরিশ্রম না করা, ভারি কিছু বহন না করা, অস্বাস্থ্যকর খাবার পরিহার করা, বিশেষত ভাজাপোড়া সম্পূর্ণ এড়িয়ে চলা, গর্ভকালীন ডায়াবেটিস থাকলে চিনিজাতীয় খাবার ও মিষ্টি এড়িয়ে চলা, সেহরিতে ফাইবার জাতীয় কিছু খাওয়া, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং ইফতারের পর প্রচুর পরিমাণে পানি খাওয়া।

১

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

২

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

৩

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৪

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৫

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৬

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৮

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

রাকসু ভোটের আগে আম্মারকে বহিষ্কার, শিবিরের বিরুদ্ধে ফায়দা নেওয়ার অভিযোগ

১০

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

১১

শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন শেরপুরের জয়া

১২

রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ

১৩

জামায়াতের জন্ম থেকে আজ পর্যন্ত মুনাফিকি আচরণ ছাড়া কিছু দেখিনি: রাশেদ খান

১৪

খাগড়াছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মদ-সিগারেটসহ বিভিন্ন পণ্য উদ্ধার

১৫

বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত