কিংস ও ফর্টিজের জয়

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বাংলাদেশ ফুটবল লিগে নিজ নিজ ম্যাচে বসুন্ধরা কিংস ও ফর্টিজ জয়লাভ করেছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ২-১ গোলের জয় তুলে নেয় স্বাগতিকরা। এ দিন গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ফর্টিস এফসি। তাদের পয়েন্ট ২৪। ১৬ পয়েন্ট নিয়ে পাঁচেই থাকলো পুলিশ। আর ৯ পয়েন্ট নিয়ে তালিকার তলানির দল আরামবাগ। ১২ রাউন্ড শেষে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস।

২৪ মিনিটে দোরিয়েলতনের গোলে লিড নেয় বসুন্ধরা কিংস। আক্রমণের শুরুটা ইউসুফের পা থেকে। তাঁর থ্রু বল ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে কাটব্যাক দেন রাকিব। এরপর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নিচু শট গড়িয়ে গড়িয়ে দূরের পোস্ট দিয়ে বল খুঁজে নেয় জাল।

৪ মিনিট পর লিড দ্বিগুন করেন সানডে। মাঝ মাঠ থেকে এবার রাকিব বল দেন দোরিয়েলতনকে। বল নিয়ে ডান দিকের কর্নারের কাছ থেকে গতিময় ক্রস দেন তিনি। বক্সের সামনে হেড নেন সানডে। বল মাটিতে ড্রপ খেয়ে আরামবাগ গোলকিপারের মাথার উপর দিয়ে জালে প্রবেশ করে।

৪৫ মিনিটে রাকিবের ক্রস একটুর জন্য নাগাল পাননি ফাহিম। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস। ৫৫ মিনিটে ফাহিমের কর্নারে দোরিয়েলতন মাথা ছোঁয়ালেও বল যায় পোস্টের উপর দিয়ে। পরের মিনিটে নিজেদের অর্ধ থেকে আসা লং বল হাত দিয়ে মাটিতে নামান আরামবাগের ঘানার ফরোয়ার্ড কিজিতো। কিংস গোলকিপার জিকোকে পরাস্ত করে বল জালে ঠেলে দিলেও তাঁকে ফাউল ধরেন রেফারি। এটা মেনে নিতে না পেরে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আরামবাগের রকি।

ব্যবধান কমাতে বেশি সময় নেয়নি আরামবাগ। ৬৩ মিনিটে মিলসের সাইড ভলিতে ব্যবধান নেমে আসে ১-২ গোলে। ৬৭ মিনিটে আরামবাগকে সমতায় ফিরতে দেননি বসুন্ধরা কিংসের গোলকিপার। ডান দিক থেকে রকির ক্রসে মিলসের দারুণ হেড ঝাঁপিয়ে পড়ে রুখে দেন জিকো। 

এলাকার খবর

সম্পর্কিত