২৩ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিনের সেই হিসাব মেলাল বাংলাদেশ

খেলা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সালটা ২০০৩। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তখন বাংলাদেশের বয়সও খুব বেশি নয়। ক্রিকেটবিশ্বের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে দুটিতেই ইনিংস ব্যবধানে হেরেছিল খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন বাংলাদেশ। প্রথম টেস্টে পরাজয়ের ব্যবধান ছিল ইনিংস ও ১৩২ রান।

২০০৩ সালের ১৮ জুলাই প্রথম টেস্টের প্রথম দিনে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ ওয়াহ। ম্যাকগ্রা ও ব্রেট লির গতির সামনে শুরু থেকেই দিশেহারা হয়ে পড়েন বাংলাদেশের ব্যাটাররা। দুই সেশনও টিকতে পারেনি টাইগাররা।

মাত্র ৪২.২ ওভার ব্যাট করে ৯৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।

২৩ বছর পর যেন সেই দিনেরই জবাব দিল বাংলাদেশ। ডারউইন টেস্টের প্রথম দিনে দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা। স্বাগতিকেরা ব্যাট করতে পেরেছে ৫৩ ওভার।

জবাবে দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছে বাংলাদেশ। মাত্র এক উইকেট হারিয়ে ৯৬ রান তুলে প্রথম দিন শেষ করেছে সফরকারীরা। দিন শেষে ৩২ রানে তানজিদ হাসান এবং ৩৫ রানে মুমিনুল হক অপরাজিত রয়েছেন।

অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ পিছিয়ে আছে মাত্র ১০২ রানে। ২৩ বছর আগে যেখানে প্রথম দিনেই ৯৭ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ, এবার সেই অস্ট্রেলিয়ার মাটিতেই প্রথম দিন শেষে নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে টাইগাররা।

 

শু/আজা

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর

সম্পর্কিত