ফিফা আসিয়ান কাপ

বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে ইতফুসা-জিদান-ফারহান, নেই সাইফ কেরাওয়ালা

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯
 ছবি:

জাতীয় দলে প্রথমবারের মতো জায়গা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন ফুটবলার; বাদ পড়েছেন জিকো ও সাইফ কেরাওয়ালা

ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতফুসা ও জিদান আলেকজান্ডার ইউসুফ।

তিনজনের কেউই এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে অভিষেকের স্বাদ পাননি। তবে জাতীয় দলের ক্যাম্পে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে কোচের আস্থা অর্জন করেছেন তারা। এবার আসিয়ান কাপের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের তুলে ধরার সুযোগ পাচ্ছেন ফারহান, ইতফুসা ও জিদান। আক্রমণভাগের খেলোয়াড় ফারহান আলী ওয়াহিদ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম এফসির সঙ্গে যুক্ত। জাতীয় দলের সেন্টার ফরোয়ার্ড পজিশনে বিকল্প বাড়াতেই তাঁকে দলে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। ফারহান সরাসরি ইন্দোনেশিয়ায় গিয়ে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। রক্ষণভাগে খেলেন জিদান আলেকজান্ডার ইউসুফ। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে তাঁর পারফরম্যান্স কোচিং স্টাফের নজর কাড়ে। জাতীয় দলের ক্যাম্পেও নিজের সামর্থ্য দেখানোর পর চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন এই তরুণ ডিফেন্ডার।

অন্যদিকে জাপানপ্রবাসী শুকি ইতফুসাও আক্রমণভাগে নতুন একটি বিকল্প তৈরি করতে পারেন। জাতীয় দলের ক্যাম্পে সুযোগ কাজে লাগিয়ে প্রথমবারের মতো চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি।

তবে গোলরক্ষক পজিশনে বড় পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রপ্রবাসী সাইফ কেরাওয়ালা আলোচনায় থাকলেও তাঁকে ২৩ সদস্যের দলে রাখেননি কোচ ডুলি। বাদ পড়েছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকোও।

প্রাথমিক স্কোয়াডে না থাকলেও চূড়ান্ত দলে জায়গা ধরে রেখেছেন হামজা দেওয়ান চৌধুরী, সমিত শোম ও ফাহামেদুল ইসলাম। ক্যাম্পে পরে যোগ দেওয়া জায়ান আহমেদকেও দলে রেখেছেন ডুলি।

আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু হবে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

টুর্নামেন্ট সামনে রেখে আগামীকাল ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।

বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড:

গোলরক্ষক:- মিতুল মারমা, মো. সুজন হোসেন, মো. মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার - তপু বর্মন, মো. শাকিল আহাদ তপু, মো. সাদ উদ্দিন, মো. রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, জিদান আলেকজান্ডার ইউসুফ, এস এম মনজুরুর রহমান।

মিডফিল্ডার:- জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, শেখ মোরসালিন।

ফরোয়ার্ড:- রাকিব হোসেন, মো. মিনহাজুল করিম স্বাধীন, ফাহামেদুল ইসলাম, হামজা দেওয়ান চৌধুরী, সমিত শোম, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতফুসা।

শিক্ষকদের বেতন ‘ইস্যু নয়’, কম বেতনে ‘আরও ভালো’ শিক্ষা মেলে: প্রতিমন্ত্রী

তিতাসের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

আমার ছেলের কী অপরাধ ছিল, জবাব চাই—কুবি শিক্ষক ড. নাহিদা

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী

যেকোনো সময় আট দফা এক দফা হয়ে যেতে পারে : জামায়াত আমির

ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি, তল্লাশি, ডিএমপির ২০০ চেকপোস্ট

কুমিল্লায় অপ্রতিম হত্যায় কিছু ক্লু পাওয়া গেছে, একজন হেফাজতে: পুলিশ

‘৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার বিষয়টি এখন অপ্রাসঙ্গিক’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১০

পটুয়াখালীতে দুই যুবতীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতার অভিযোগ

১১

আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

১২

পাবনায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, প্রধান অভিযুক্তের বাড়িতে ভাঙচুর

১৩

আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে বিএনপির: এটিএম আজহারুল

১৪

ভারতের সঙ্গে শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদেশ

১৫

কানাডার ইউরোপমুখী যাত্রা ‘বড় ভুল’

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত