বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

সিলেট টেস্টে আরও দৃঢ় মনোবলে মাঠে নামবে দল, বললেন ক্যারিবিয়ান কোচ

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১২:১১
 ছবি:

ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টেও একই ধারাবাহিকতা ধরে রাখতে চান ক্যারিবীয় কোচ ড্যারেন স্যামি। শুধু জয় নয়, দলের খেলোয়াড়দের মধ্যে আগের চেয়ে আরও বেশি ক্ষুধা ও জয়ের তাড়না দেখতে চান তিনি। সিরিজের বিরতিতে নিজের প্রত্যাশার কথা জানিয়ে স্যামি বলেন, দলের মধ্যে প্রথম টেস্টের মতো মানসিকতা বজায় রাখার পাশাপাশি আরও বেশি দৃঢ়তা দেখতে চান তিনি। অধিনায়ক রোস্টন চেজ শুরু থেকেই দলকে নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন। বছরটাও ভালোভাবে শেষ করতে চায় দল।

চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত তিনটি জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সফরের আগে শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে একটি করে টেস্ট জিতলেও কোনো সিরিজই নিজেদের করতে পারেনি তারা। এবার বাংলাদেশের মাটিতে সিরিজ জিতে সেই আক্ষেপ ঘোচাতে চায় ক্যারিবীয়রা।

তবে কাজটি যে সহজ হবে না, সেটিও স্বীকার করেছেন স্যামি। বাংলাদেশের কোচ ফিল সিমন্সও জয় পেতে মরিয়া থাকবেন বলে মনে করেন তিনি। স্যামির ভাষায়, দুই দলেরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আলাদা লক্ষ্য রয়েছে। তবে নিজের দলের খেলোয়াড়দের ক্ষুধা, সংকল্প, পরিশ্রম এবং খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেখে আত্মবিশ্বাসী তিনি। সিলেটে যেকোনো পরিস্থিতি সামলে সিরিজ জয়ের জন্য প্রস্তুত তার দল।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের গুরুত্বও ভালোভাবে উপলব্ধি করছে ওয়েস্ট ইন্ডিজ। স্যামি জানান, সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট জিতে বাংলাদেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে ছিল। তাই প্রতিপক্ষের সামর্থ্য ও ঘরের মাঠের সুবিধা সম্পর্কে সচেতন ক্যারিবীয়রা। ডব্লিউটিসি চক্র শুরুর আগে বার্বাডোজে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, সেটি পূরণ করতে চান তারা।

এদিকে ঢাকায় প্রথম টেস্টে স্পিন সামলানোর ক্ষেত্রে নিজেদের প্রস্তুতির সুফল পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সফরের আগে চেন্নাইয়ে লাল বলের ক্রিকেটারদের অনুশীলন সেই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন স্যামি।

প্রথম টেস্টের পারফরম্যান্স বিশ্লেষণ করে ক্যারিবীয় কোচ জানান, বোলিংয়ে তাদের স্পিনাররা বাংলাদেশের স্পিনারদের চেয়ে ভালো করেছেন। পাশাপাশি ব্যাটাররাও স্পিন মোকাবিলায় এগিয়ে ছিলেন। বিশেষ করে চতুর্থ ইনিংসে ব্র্যান্ডন কিংয়ের অপরাজিত ৮১ রানের ইনিংসকে দলের জন্য বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

১

মিরপুরের কালশী রোডে বিক্ষোভে পুলিশ সদস্যকে বেধড়ক মারধর

২

আমার দেশ পত্রিকা একসময় আমাদের পত্রিকা ছিল, আমার দেশ এখন জামায়াতের মুখপত্র: রাশেদ খাঁন

৩

সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

৪

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

৫

চুক্তি না করলে ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ পর্বতে হামলা: ট্রাম্প

৬

‘মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র’, টানা তিন দিনের সংঘর্ষে আতঙ্কে মিরপুরের বাসিন্দারা

৭

মিরপুরে আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের শোডাউন

৮

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

৯

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

১০

আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

১১

তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় ভাষা শেখানোর পরিকল্পনা করছে সরকার: মাহদী আমিন

১২

গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বেতন বৃদ্ধির দাবিতে ফতুল্লায় আবারো সড়ক অবরোধ শ্রমিকদের

১৪

পেসনির্ভর উইকেটে বাংলাদেশ সিরিজ, দক্ষিণ আফ্রিকার দলে ৬ পেসার

১৫

‘বিসিবি ও আমি একটি প্রকল্প নিয়ে কাজ করছি’, বিশেষ ঘোষণা আসছে তামিমের

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত