মিরপুরের কালশী রোডে বিক্ষোভে পুলিশ সদস্যকে বেধড়ক মারধর

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১১
 ছবি:

রাজধানীর মিরপুরের কালশী রোড ও ১১ নম্বর মেট্রো স্টেশন এলাকায় পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে সংঘর্ষের একপর্যায়ে কালশী রোডে এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে বেধড়ক মারধরের ঘটনা ঘটে।

এদিন সকাল থেকেই পল্লবীর বিভিন্ন শিল্প এলাকায় হাজার হাজার শ্রমিক কারখানার সামনে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শ্রমিকদের অনেকের হাতে লাঠিসোঁটা ছিল। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া ১১টার মধ্যে শ্রমিকরা সড়কে নেমে এলে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে তীব্র সংঘর্ষ চলাকালে স্টেশনের ভেতরে বহু সাধারণ যাত্রী আটকা পড়েন। পরবর্তীতে পুলিশ প্রধান সড়ক থেকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া এবং প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, কয়েকজন লাঠি দিয়ে এক পুলিশ সদস্যকে বেধড়ক পেটাচ্ছেন এবং কয়েকজন তাকে রক্ষার চেষ্টা করছেন। ঘটনাস্থলের পাশের এক বাসার বারান্দা থেকে ভিডিও ধারণকারী এক নারী জানান, দলছুট হয়ে পড়া ওই পুলিশ সদস্য বিক্ষোভকারীদের মাঝখানে পড়ে গেলে চারপাশ থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী বলেন, ‘হেরা পুলিশডারে মাটিত ফালাই দিসে। একজনে বন্দুক ছিনাই নিয়া রাস্তায় ফিইক্কা মাইরা ফালাই দিসে। পরে অনেকে মিইলা ইচ্ছামতো পিডাইসে। ওগোর মধ্যেই আবার কিছু লোকজন পুলিশরে বাচাই দিয়া ওইদিক (মিরপুর-১১ মেট্রোর দিকে) পাঠাই দিসে।’

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, ‘এদিক (মিরপুর ১১) থেকে যখন শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হয়েছে, তখন তারা কালশীর দিকে সরে যায়। সেই সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর ১১-এর দিকে আসছিল। দলছুট অবস্থায় পেয়ে হামলা চালানো হয়।’

সংঘর্ষ চলাকালীন পূরবী শিল্প এলাকার বিভিন্ন গলি থেকে অন্তত পাঁচজনকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, আটককৃতরা কোনো পোশাকশ্রমিক নন; বরং তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সদস্য। এ বিষয়ে ওসি জালাল উদ্দীন বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা পাঁচজনকে গ্রেপ্তার করেছি। তারা পুলিশের ওপর হামলারত অবস্থায় ছিল। গ্রেপ্তাররা কোনো পোশাক শ্রমিক না। তারা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের সদস্য বলে আমরা প্রথমে আইডেন্টিফাই করেছি। তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।’

অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম (দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তৌহিদুল আরিফ সাংবাদিকদের জানান, পুলিশ সদস্যের ওপর হামলার বিষয়ে তারা তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানতেন না এবং খোঁজ নিয়ে পরে কথা বলবেন।

পুলিশের কঠোর অবস্থানের পর বর্তমানে মিরপুরের ওই এলাকার পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। প্রধান সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার ফলে যান চলাচল দুই পাশেই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

১

কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও আদর্শ প্রচার আমাদের ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি

২

মিরপুরের কালশী রোডে বিক্ষোভে পুলিশ সদস্যকে বেধড়ক মারধর

৩

আমার দেশ পত্রিকা একসময় আমাদের পত্রিকা ছিল, আমার দেশ এখন জামায়াতের মুখপত্র: রাশেদ খাঁন

৪

সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

৫

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

৬

চুক্তি না করলে ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ পর্বতে হামলা: ট্রাম্প

৭

‘মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র’, টানা তিন দিনের সংঘর্ষে আতঙ্কে মিরপুরের বাসিন্দারা

৮

মিরপুরে আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের শোডাউন

৯

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

১০

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

১১

আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

১২

তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় ভাষা শেখানোর পরিকল্পনা করছে সরকার: মাহদী আমিন

১৩

গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বেতন বৃদ্ধির দাবিতে ফতুল্লায় আবারো সড়ক অবরোধ শ্রমিকদের

১৫

পেসনির্ভর উইকেটে বাংলাদেশ সিরিজ, দক্ষিণ আফ্রিকার দলে ৬ পেসার

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত