রোনালদোর পক্ষে যা অসম্ভব, সেই রেকর্ডের দ্বারপ্রান্সে মেসি!

খেলা ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

গোলের লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ব্যবধান থাকলেও অন্য এক অসাধারণ রেকর্ডের খুব কাছে পৌঁছে গেছেন লিওনেল মেসি। ক্লাব ও জাতীয় দলের হয়ে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১ হাজার ৪০০ অবদানের মাইলফলক থেকে আর মাত্র ৩৫টি দূরে আর্জেন্টাইন মহাতারকা।

মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলের জয়ে একটি গোল করার পাশাপাশি আরেকটিতে সহায়তা করেন মেসি। চলতি মৌসুমে তার গোল এখন ২৬টি, অ্যাসিস্ট ১৩টি।

৩৯ বছর বয়সেও মেসির অবিশ্বাস্য পরিসংখ্যান থেমে নেই। ক্যারিয়ারে ১ হাজার ১৮৪ ম্যাচে তার গোলসংখ্যা ৯৩৭। অর্থাৎ, গড়ে প্রতি ১০৪ মিনিটে একটি করে গোল করেছেন তিনি।

তবে গোলের চেয়েও মেসিকে এগিয়ে রেখেছে তার অ্যাসিস্টের সংখ্যা। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪২৮টি গোলে সতীর্থদের সহায়তা করেছেন ইন্টার মায়ামি অধিনায়ক। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে তার মোট অবদান ১ হাজার ৩৬৫টি। গড়ে প্রতি ৭১ মিনিটে একটি করে গোলে সরাসরি ভূমিকা রেখেছেন তিনি। আর ৩৫টি অবদান রাখতে পারলেই ছুঁয়ে ফেলবেন ১ হাজার ৪০০-এর অনন্য মাইলফলক।

সাম্প্রতিক ফর্মও মেসির এই লক্ষ্য পূরণের সম্ভাবনা বাড়াচ্ছে। ২০২৬ বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর থেকে আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির হয়ে শেষ ২৭ ম্যাচে ৩৬টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি।

অন্যদিকে, গোলের সংখ্যায় এখনও মেসির চেয়ে এগিয়ে রোনালদো। ১ হাজার ৩৪৩ ম্যাচে পর্তুগিজ তারকার গোল ৯৮৫টি। প্রতি ১১১ মিনিটে একটি করে গোল করেছেন তিনি। মেসির চেয়ে ৪৮ গোল বেশি নিয়ে গোলের দৌড়ে এগিয়ে আছেন আল নাসর অধিনায়ক।

তবে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ব্যবধানটা মেসির পক্ষেই। মেসির ১ হাজার ৩৬৫ গোল অবদানের বিপরীতে রোনালদোর সংখ্যা ১ হাজার ২৪৬। মূলত অ্যাসিস্টের বিশাল ব্যবধানই মেসিকে এই তালিকায় অনেকটা এগিয়ে রেখেছে।

১

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত অন্তত ১৫

২

সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি

৩

অক্টোবরে চীনের উৎপাদন খাতে মন্দা, চার মাসে তৃতীয়বার

৪

চীনকে রুখে দিয়ে ইতিহাস

৫

যুদ্ধের ইতি টানতে খসড়া প্রস্তাব, দোহা ছেড়েছেন ইরানি প্রতিনিধিরা

৬

‘আ.লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে’

৭

এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ

৮

ইরানের অনুমতি পাওয়ার পরও হরমুজ প্রণালির কাছে হামলার শিকার পাকিস্তানগামী জাহাজ

৯

১২৫০০ টাকায় একজন শ্রমিক কীভাবে পরিবারের খরচ চালাবেন, প্রশ্ন সাদিক কায়েমের

১০

রোনালদোর পক্ষে যা অসম্ভব, সেই রেকর্ডের দ্বারপ্রান্সে মেসি!

১১

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

১২

পরাজিত শক্তি শ্রমিকদের উসকানি দিচ্ছে: রিজভী

১৩

মঙ্গলবার শপথ নেবেন ঠাকুরগাঁও-১ আসনের মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

১৪

ছাত্রদল নেতার উদ্যোগে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

১৫

৩ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় এরদোগান

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত