খেলা

কেইনকে ছাড়াই ফিফপ্রোর বর্ষসেরা একাদশ

স্পোর্টস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

২০২৬ সালের ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইনের জায়গা হয়নি ফিফপ্রোর বর্ষসেরা পুরুষ একাদশে। তবে একাদশে জায়গা পেয়েছেন আরেক ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। তাঁর সঙ্গে রয়েছেন লিওনেল মেসি, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালের মতো তারকারা।

গত ২৬ অক্টোবর এবারের ব্যালন ডি’অর জেতেন কেইন। ফিফপ্রোর বর্ষসেরা পুরুষ একাদশের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা পেয়েছিলেন তিনি। তবে ৭৩টি দেশের ১৯ হাজার ৮০৬ জন পেশাদার ফুটবলারের ভোটে নির্বাচিত চূড়ান্ত একাদশে জায়গা হয়নি বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকারের।

কেইনের পাশাপাশি বাদ পড়েছেন তাঁর বায়ার্ন সতীর্থ মাইকেল ওলিসে এবং গত বছরের ব্যালন ডি’অরজয়ী ওসমান দেম্বেলে।

তিন বছর পর আবারও ফিফপ্রোর বর্ষসেরা একাদশে ফিরেছেন মেসি। এটি তাঁর ক্যারিয়ারে ১৮তমবারের মতো এই একাদশে জায়গা পাওয়া। অন্যদিকে, এবারের ব্যালন ডি’অর ভোটে তৃতীয় হওয়া স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা ইয়ামাল টিনএজার হিসেবে দ্বিতীয়বারের মতো একাদশে জায়গা পেয়েছেন। এই বয়সে দ্বিতীয়বার বর্ষসেরা একাদশে জায়গা পাওয়া প্রথম খেলোয়াড় তিনি।

আক্রমণভাগে মেসি, ইয়ামাল ও হালান্ডের সঙ্গে রয়েছেন ব্যালন ডি’অর লড়াইয়ে দ্বিতীয় হওয়া এমবাপ্পে। মাঝমাঠে বেলিংহ্যামের সঙ্গে জায়গা পেয়েছেন বার্সেলোনার রদ্রি ও পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া। ব্যালন ডি’অর ভোটে চতুর্থ হয়েছিলেন রদ্রি।

রক্ষণভাগে রয়েছেন বার্সেলোনার পাও কুবার্সি এবং পিএসজির আশরাফ হাকিমি ও নুনো মেন্দেস। গোলরক্ষক হিসেবে একাদশে জায়গা পেয়েছেন আর্সেনাল ও স্পেনের ডেভিড রায়া।

কেইন ছাড়াও উল্লেখযোগ্য অনুপস্থিতদের মধ্যে রয়েছেন পিএসজির খভিচা কাভারাসখেলিয়া ও দেম্বেলে। ব্যালন ডি’অর ভোটে ষষ্ঠ ও সপ্তম হয়েছিলেন তাঁরা।

১

ভাইরাল ‘আবু বকর’, পাকিস্তানি নাটক যে কারণে জনপ্রিয় বাংলাদেশে

২

পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কেনাকাটায় অর্থ অপচয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

৩

নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

৪

বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৫

মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে খেলাফত মজলিস মহাসচিব

৬

ইমরান খানের আপিল শুনানি ১০ দিন মুলতবি, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের নির্দেশ

৭

দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

৮

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

৯

সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত করতে সংসদে বিল

১০

২০২৭ সাল থেকে শিক্ষার্থীদের যা শেখানো হবে, জানালেন শিক্ষামন্ত্রী

১১

গণভোটের রায় উপেক্ষা করলে জনগণ আবারও রাজপথে নামবে: মামুনুল হক

১২

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাহবাগে ছাত্রদলের মিছিল

১৩

পাঁচ বছরে দেশে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ: সংসদে মৎস্যমন্ত্রী

১৪

আ. লীগের গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে জুলাইয়ের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে: মঞ্জু

১৫

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }