নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাহবাগে ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল করেছে ছাত্রদল।মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের নেতৃত্বে সংগঠনটির ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিকেলে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান বলেন, ছাত্রলীগের কোনো ধরনের অরাজকতা, নাশকতা কিংবা সাধারণ মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা এ দেশের ছাত্রসমাজ ও জনগণ কোনোভাবেই বরদাশত করবে না।তিনি বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে দেশের সার্বিক শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান ছাত্রদলের এই নেতা।কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, আবুল হোসেন হাওলাদার আশিক, সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সাবেক কমিটির সহসাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ও মো. সুমন হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. মানিক ভূঁইয়া, সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, আপ্যায়নবিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাজা, সহধর্মবিষয়ক সম্পাদক মৃণাল চন্দ্র সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মারজুক সাকিব এবং বর্তমান কমিটির সহসাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান প্রমুখ।

১

শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

২

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা উজ্জ্বল

৩

ক্যান্সার মোকাবিলায় সমন্বিত চিকিৎসাব্যবস্থা গড়ার তাগিদ বিএমইউ উপাচার্যের

৪

আ.লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

৫

ওয়েস্টিন হোটেলের সামনে থেকে আ.লীগের তিন কর্মী আটক

৬

শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

৭

পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও, ক্ষমা চাইলেন কর্মীদের কাছে

৮

সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট হচ্ছে: চরমোনাই পীর

৯

ছয় মাসের মধ্যে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১০

সংসদে দাঁড়িয়ে কাকে ফালতু বললেন জামায়াত আমির

১১

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা থেকে ঢাবি কর্মচারী, ককটেল বিস্ফোরণের ঘটনায় বরখাস্ত

১২

উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: টিআইবি

১৩

সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী

১৪

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় উপপুলিশ সুপারসহ ১০ পুলিশ সদস্য নিহত

১৫

চাকরির নিরাপত্তা চান এসডিএফের ১১৬৫ কর্মকর্তা-কর্মচারী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }