স্যান্ডপেপারগেট কাণ্ডে খাজার দাবিকে মিথ্যা বললেন কামিন্স

বিশেষ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১১
ছবি: সংগৃহীত ছবি:
ছবি: সংগৃহীত

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১১: ২৪ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১১: ২৬

স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে উসমান খাজার নতুন অভিযোগে মুখ খুলেছেন প্যাট কামিন্স। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের ঘটনায় শুধু তিন ক্রিকেটার নয়, পুরো অস্ট্রেলিয়া দলই স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানত—খাজার এমন দাবিকে ‘শতভাগ ভুল’ বলেছেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক। তাঁর মতে, খাজার মন্তব্য ভিত্তিহীন ও মানহানিকর।

সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী ‘সবর’-এ ২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নিজের অভিজ্ঞতা ও দলের ভেতরের নানা বিষয় তুলে ধরেছেন খাজা। সেখানে করা অভিযোগগুলোর জবাব দিতে শুক্রবার সিডনির ক্রিকেট সেন্টারে সংবাদ সম্মেলন করেন কামিন্স। প্রায় ৬৮ মিনিট ধরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

খাজার দাবি প্রসঙ্গে কামিন্স বলেন, ‘উসমান যখন বললেন—আমরা সবাই বিষয়টি জানতাম, তিনি যদি বোঝাতে চান যে মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি আমরা জানতাম, তাহলে সেটি শতভাগ ভুল। গত আট বছর ধরে আমি একই কথা বলে আসছি, এমন কিছু ঘটছে বলে আমার জানা ছিল না।’

খাজার অভিযোগের মধ্যে আরও গুরুতর বিষয় রয়েছে বলে মনে করেন কামিন্স। তাঁর দাবি, তিনি ও দলের আরও কয়েকজন স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিংয়ের পরিকল্পনার মূল কারিগর ছিলেন—এমন বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। কামিন্স বলেন, ‘উসমান আসলে আরও গুরুতর কিছু বলেছেন। তিনি দাবি করেছেন, আমি এবং আরও কয়েকজন স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিংয়ের পরিকল্পনার মূল কারিগর ছিলাম। এটি পুরোপুরি ভিত্তিহীন কথা। এই সপ্তাহে যখন জানতে পারলাম, উসমান স্বীকার করেছেন যে স্যান্ডপেপার ব্যবহারের সময় ক্যামেরন ব্যানক্রফটকে সতর্ক থাকতে বলেছিলেন, তখন সত্যিই বিস্মিত হয়েছি।’

খাজাকে নিজের বন্ধু উল্লেখ করে কামিন্স বলেন, ‘এটি আমার চেনা উসমান নয়। গত আট বছরে অস্ট্রেলীয় ক্রিকেটের সংস্কৃতি পুনর্গঠনে যে উসমান আমাদের সঙ্গে কাজ করেছেন, তার সঙ্গে এই আচরণ মেলে না। আমার ধারণা, তখন এমন কিছু ঘটতে দেখলে উসমানই বরং সেটি থামিয়ে দিতেন। উসমান আমার বন্ধু। কিন্তু বন্ধুরা একে অপরের জীবন ও সুনামের বিষয়ে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারে না।’

২০১৮ সালের অস্ট্রেলিয়া দলের মানসিকতার সমালোচনা করলেও পুরো দল মিলে বল টেম্পারিংয়ের কোনো পরিকল্পনা করেছিল বলে মানতে নারাজ কামিন্স। সে সময় দলের মধ্যে যেকোনো মূল্যে জয়ের মানসিকতা ছিল বলে স্বীকার করেন তিনি। তবে স্যান্ডপেপার ব্যবহারের পেছনে কোনো দলীয় সভা বা পূর্বপরিকল্পনা ছিল না বলে দাবি তাঁর।

কামিন্সের ভাষায়, ‘অবৈধ পদ্ধতি ব্যবহারের কোনো মহাপরিকল্পনা ছিল না। আমার মনে হয়, বিষয়টি নিয়ে যথেষ্ট আলোচনা হয়নি। মানুষ ধরে নেয়, বল রিভার্স সুইং করানোর জন্য বৈধ পদ্ধতি ব্যবহার থেকে হঠাৎ স্যান্ডপেপার ব্যবহারে যাওয়ার পেছনে নিশ্চয়ই বড় কোনো পরিকল্পনা ছিল। কিন্তু এটা সত্যি নয়। এ কারণেই আমি বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে চাই। এখানে প্রেক্ষাপট ও খুঁটিনাটি গুরুত্বপূর্ণ। কোনো মহাপরিকল্পনা ছিল না, দলের কোনো সভাও হয়নি। বোলাররা একসঙ্গে বসে এমন কিছু করার সিদ্ধান্ত নেয়নি। আমার মনে হয়, পরিস্থিতির স্বাভাবিক ধারাবাহিকতায় একসময় এমন ঘটনা ঘটেছে।’

খাজার বইয়ে কেপটাউন টেস্টের আগের পোর্ট এলিজাবেথ টেস্টেও স্যান্ডপেপার ব্যবহারের অভিযোগের উল্লেখ রয়েছে। বিষয়টি নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন কামিন্স। তিনি বলেন, ‘এই সপ্তাহেই প্রথম বিষয়টি জানতে পেরেছি। আমার কোনো ধারণাই ছিল না। দুয়েকজনের সঙ্গে কথা বলেও দেখেছি, তাদের কাছেও এটি নতুন তথ্য। বিষয়টি আমাকে সত্যিই বিস্মিত করেছে।’

পেশাদার ক্রিকেট ক্যারিয়ারে মাঠে বল টেম্পারিংয়ের ঘটনা দেখেছেন মাত্র একবার বলে জানিয়েছেন কামিন্স। তবে সেই ঘটনার সঙ্গে স্যান্ডপেপারগেটের কোনো সম্পর্ক নেই। এক ব্যাটসম্যানকে বোতলের ছিপি বের করতে দেখেছিলেন তিনি। কামিন্স বলেন, ‘তিনি একজন ব্যাটসম্যান ছিলেন। দলের অভিজ্ঞ খেলোয়াড়, তবে নাম বলতে চাই না। একবার মাঠে তিনি বোতলের ছিপি বের করেছিলেন। পেশাদার ক্যারিয়ারে মাঠে এমন কিছু দেখার এটাই একমাত্র ঘটনা। আমি তখন অবাক হয়ে ভাবছিলাম, এটা কীভাবে সম্ভব! এটি তো ঠিক নয়। বিষয়টি সামাল দেওয়া হয়েছিল। আম্পায়াররাও তা দেখেছিলেন। তারা তাকে থামিয়ে বলেছিলেন, এখনই এসব বন্ধ করতে হবে। পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।’

কেপটাউন ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে সাক্ষাৎকার দেওয়ার কথাও জানিয়েছেন কামিন্স। তাঁর দাবি, তদন্তের সময় নিজের জানা সব তথ্যই জানিয়েছিলেন এবং এখনো সেই বক্তব্যে অটল রয়েছেন।

খাজার অভিযোগকে মানহানিকর মনে করলেও তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন না কামিন্স। দীর্ঘদিনের বন্ধুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আট বছর হয়ে গেছে। কোনো একসময় তো একটা সীমারেখা টানতেই হবে। আমি আইনি পদক্ষেপ নেব না। নিউ সাউথ ওয়েলস ও অস্ট্রেলিয়ার হয়ে আমার অভিষেকের সময় থেকেই উসমান আমার পাশে ছিল। আমার ১৫ বছরের ক্যারিয়ারে সে অসাধারণ একজন মানুষ এবং বন্ধু। কিন্তু এটি মানুষের বাস্তব জীবন ও সুনামের বিষয়। ব্যাপারটি গুরুতর।’

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টায় ধরা পড়েন ক্যামেরন ব্যানক্রফট। তদন্তের পর তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে নিষিদ্ধ হন ব্যানক্রফটও। সেই ঘটনার আট বছর পর খাজার আত্মজীবনীতে নতুন অভিযোগ এবং কামিন্সের পাল্টা বক্তব্যে অস্ট্রেলীয় ক্রিকেটে পুরোনো বিতর্ক আবারও সামনে এসেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

১

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

২

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডে অভিযুক্তদের দায় মুক্তি দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী

৩

অভিষেকেই ছয় উইকেট নিয়ে ইতিহাস গড়লেন বিয়ার্ডম্যান

৪

লিবিয়ায় বাংলাদেশিকে জিম্মি করে ৪২ লাখ টাকা দাবি, নাটোরে আটক ২

৫

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

৬

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

৭

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

৮

১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী

৯

এনসিএল দ্বিতীয় একাদশের চ্যাম্পিয়ন ঢাকা

১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

১১

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: মোজাম্মেল হক

১২

আজান শুনেও যে গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে যাচ্ছেন অনেক মুসলমান: শায়খ আহমাদুল্লাহ

১৩

মেয়র হতে পারেননি অবিবাহিত বলে, সেই নারীই হতে যাচ্ছেন দেশের প্রথম প্রেসিডেন্ট

১৪

জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞা বাড়াল ভারত

১৫

হরমুজ প্রণালিতে এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }