ফাইনালের দৌড়ে হোঁচট নাজমুলদের, এখন এগিয়ে কারা

বিশেষ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগেও সম্ভাবনাটা ছিল বেশ জ্বলজ্বলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে বাকি থাকা ছয় টেস্টের চারটিতে জিতলেই হতো বাংলাদেশের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১–০ ব্যবধানে হেরে যাওয়ার পর সম্ভাবনাটা ফিকে হয়ে যায়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে কাল ৯ উইকেটে হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের ফাইনাল খেলার সম্ভাবনা বাংলাদেশের জন্য প্রায় শেষই হয়ে গেছে বলা চলে।

এখন টেস্ট চ্যাম্পিয়নশিপে কার কেমন অবস্থা, তাই দেখে নেওয়া যাক একনজরে…  

.

ম্যাচ: ৮
জয়: ৬
পয়েন্টের শতকরা হার: ৭৫.০০
বাকি ম্যাচ: বাংলাদেশ (১), ইংল্যান্ড (৩), শ্রীলঙ্কা (২)

.

জোহানেসবার্গ টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। সিরিজেও এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয় তুলে নেয় প্রোটিয়ারা। বাংলাদেশের বিপক্ষে চলমান চক্রে তারা পেয়েছে পঞ্চম জয়।

ভারতকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা। ২৫ বছর পর ভারতের মাটিতে এটি ছিল তাদের প্রথম সিরিজ জয়। এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজ ড্র করে তারা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর ঘরের মাঠে ইংল্যান্ডের আতিথ্য নেবে দক্ষিণ আফ্রিকা। এরপর শ্রীলঙ্কা সফরের মধ্য দিয়ে তাদের এই চক্রের অভিযান শেষ হবে।

.

ম্যাচ: ৬
জয়: ৪
পয়েন্টের শতকরা হার: ৭২.২২
বাকি ম্যাচ: ভারত (২), শ্রীলঙ্কা (২), অস্ট্রেলিয়া (৪), পাকিস্তান (২)

.

দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সিরিজ হারের পর পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২–০ ব্যবধানে সিরিজ জিতে এই চক্র শুরু করেছিল তারা। এরপর ইংল্যান্ড সফরে ২-১ ব্যবধানে স্মরণীয় সিরিজ জয় পায় কিউইরা। প্রথম টেস্টে হারের পর টানা দুই ম্যাচ জিতে সফর শেষ করে তারা। তাতে চলমান চক্রে ৬ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট তালিকার ওপরের দিকে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে নিউজিল্যান্ড।

ঘরের মাঠে এখন ভারতের বিপক্ষে খেলছে দলটি, এরপর খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। পাশাপাশি অস্ট্রেলিয়া ও পাকিস্তানের কঠিন সফরও অপেক্ষা করছে।

.

ম্যাচ: ১৩
জয়: ৯
পয়েন্টের শতকরা হার: ৬৯.২৩
বাকি ম্যাচ: নিউজিল্যান্ড (৪), ভারত (৫)

.

২০২৩ সালের শিরোপাজয়ী অস্ট্রেলিয়া চলমান চক্রে প্রথম সিরিজ হারে দক্ষিণ আফ্রিকার কাছে। তার আগপর্যন্ত বেশ ছন্দেই ছিল প্যাট কামিন্সের দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর ঘরের মাঠে অ্যাশেজ ধরে রাখে তারা।

বাংলাদেশের কাছে ডারউইনে অপ্রত্যাশিত হারে কিছুটা হোঁচট খেলেও ম্যাকাইয়ে পরের টেস্ট জিতে শীর্ষ স্থান ধরে রাখে। এরপর ডারবানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকার ব্যবধান আরও বাড়ায় অস্ট্রেলিয়া। তবে গেবেখা ও কেপটাউনে টানা দুই জয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতে নেওয়ায় অস্ট্রেলিয়ার পয়েন্টের শতকরা হার কমে দাঁড়িয়েছে ৬৯.২৩-এ।

এই হারে সেরা দুইয়ের বাইরে চলে গেছে অস্ট্রেলিয়া। এখন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রস্তুতি নেবে তারা। এরপর আগামী বছরের শুরুতে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের কঠিন সিরিজ খেলতে হবে কামিন্সদের।

.

ম্যাচ: ১১
জয়: ৫
পয়েন্টের শতকরা হার: ৫১.৫২
বাকি ম্যাচ: অস্ট্রেলিয়া (৫), নিউজিল্যান্ড (২)

.

ইংল্যান্ডের বিপক্ষে ড্র হওয়া সিরিজের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ২–০ ব্যবধানে হেরে চাপে পড়েছে ভারত। দুবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রানার্সআপরা ইতিমধ্যে তাদের এই চক্রের অর্ধেকের বেশি পথ পেরিয়ে এসেছে। তবে ফাইনালে ওঠার পথ এরই মধ্যে খুবই কঠিন হয়ে গেছে।

এখন নিউজিল্যান্ডে দুটি টেস্টের সিরিজ খেলছে ভারত। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফি।

.চার পেসার খেলানোর পরও সিরাজকে কেন বাদ দিল ভারত.

ম্যাচ: ৯
জয়: ৩
পয়েন্টের শতকরা হার: ৪০.৭৪
বাকি সিরিজ: ইংল্যান্ড (২), দক্ষিণ আফ্রিকা (১)

.

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ইতিবাচক অনেক কিছুই নেওয়ার আছে বাংলাদেশের। বিশেষ করে ২২ রানে ৩ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়ে প্রথম ইনিংসে ৪০০ রান করা। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট ইনিংস। নিজেদের সামর্থ্যের কিছু ঝলক দেখালেও দক্ষিণ আফ্রিকার সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠেনি বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের অপেক্ষাও তাতে বেড়েছে।

চক্রের শুরুতে ভালো অবস্থানে থাকলেও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরে পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেও জিততে পারেনি তারা, ড্রয়ের পয়েন্ট ভাগাভাগি নিয়ে মাঠ ছেড়েছে। এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় এবং অস্ট্রেলিয়ার মাটিতে স্মরণীয় এক জয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশকে বড় সুবিধা এনে দিয়েছিল। তবে এখন তা প্রায় নেই বললেই চলে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট এখনো বাকি। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের এই চক্রের অভিযান।

.সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না—নাজমুল

১

সেদিন লারাকে মেরে ফেলেছেন ভেবেছিলেন শোয়েব আখতার

২

আওয়ামী লীগের নাশকতায় কেন এখনই কঠোর হচ্ছে না সরকার, পরিকল্পনা কী

৩

ফাইনালের দৌড়ে হোঁচট নাজমুলদের, এখন এগিয়ে কারা

৪

আজ টিভিতে যা দেখবেন (২০ নভেম্বর ২০২৬)

৫

শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে প্রশ্ন, পাসপোর্টের করণীয় জানতে ফের চিঠি হাইকমিশনে

৬

আ.লীগের বিরুদ্ধে মাঠে নামছে এনসিপি, রাজপথ ‘দখলের’ হুঁশিয়ারি

৭

পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে

৮

ঢাকায় ককটেলসহ ছাত্রলীগ কর্মী আটক, কয়েক জায়গায় বিস্ফোরণ

৯

রোহিঙ্গা নিধনের ঘটনায় জেনোসাইডে দোষী সাব্যস্ত মিয়ানমার

১০

১০০ সেরা তারকার তালিকায় শীর্ষে মনরো, শাহরুখ কত নম্বরে

১১

শ্রমিক আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাহীনতায় আনা যায়নি আসামি, ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত

১২

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক গ্রেপ্তার

১৩

সুন্দরী প্রতিযোগিতা থেকে চলচ্চিত্রে, রাজনীতি: জ্যোতিকা জ্যোতির যত উত্থান-পতন

১৪

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা, সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীকে চিঠি

১৫

শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি নিয়ে ফের চিঠি হাইকমিশনে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }